উল্লেখিত ঘটনা থেকে পরিষ্কার জানা যায় যে, সাফা মারওয়ার সায়ী তাওয়াফের অনুষঙ্গ । এই ঘটনা থেকে আরও একটি বিধানের উৎপত্তি হয়েছে। তা হচ্ছে_ কেউ যদি তাওয়াফে কুদুম অথবা তাওয়াফে জিয়ারতের পর সায়ী না করে তবে তার প্রতি একটি ছাগল কোরবানী করা ওয়াজিব হয়ে যায়। এ দিকে সায়ী যেহেতু তাওয়াফের অনুষঙ্গস-_কোনো স্বতন্ত্র ইবাদত নয়, তাই সায়ীর কোনো কাজা হয় না। সে কারণেই ছাগল কোরবানী ওয়াজিব হবে। তাওয়াফ ও সায়ী দুটিই যদি বাদ পড়ে যায়, তবে দুটিরই কাজা আদায় করতে হবে। সায়ী করার সুন্নত পদ্ধতি হচ্ছে_ সাফা পাহাড়ে দীড়িয়ে তিনবার তকবীর উচ্চারণ করবে। তারপর পাঠ করবে 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকালাহু লাহুল মুলক, ওয়ালাহুল হামদ, ওয়া হুয়া আলা কুলি শাইফ্ল্যিন কৃদীর।' এরপর দোয়া করবে। এভাবে তিনবার করবে। মারওয়া পাহাড়েও দোয়া করতে হবে একই নিয়মে । সাফা পাহাড় থেকে অবতরণের সময় দৌড়ে নয়, স্বাভাবিকভাবে অবতরণ করবে। এরপর শুরু করবে দৌড়। মারওয়া পাহাড়েও উঠানামা করতে হবে স্বাভাবিকভাবে । বোখারী ও মুসলিমের মাধ্যমে হজরত জাবের থেকে এরূপ বর্ণনা রয়েছে। “ওয়ামান তাত্াওয়া খইরান' অর্থ, কেউ স্বতংস্ফুর্তভাবে সৎকাজ করলে। তাত্বাওয়া শব্দের অর্থ আনুগত্য- ফরজ নফল সকল রকমের আনুগত্য । এই শব্দটি সহযোগে বাক্যাংশটির অর্থ হচ্ছে__যারা স্বেচ্ছায় সাফা মারওয়া পাহাড়দ্বয়ে দৌড়াদৌড়ি করে-_এরকম করা সুন্নত । এরকম বলেছেন মুজাহিদ । মুকাতিল এবং কালাবী বলেছেন, বাক্যাংশটির অর্থ যারা ওয়াজিব তাওয়াফের অতিরিক্ত (নফল) তাওয়াফ করে। কতিপয় ভাষ্যকার বলেছেন, যারা ফরজ হজের পর পুনরায় হজ ও ওমরা করে। হামাস বলেছেন, কেবল হজের ক্ষেত্রে নয়, অন্য আমলের ক্ষেত্রেও “ম্বতস্ফুর্ত সং কাজ করলে" কথাটি প্রযোজ্য হবে। এমতাবস্থায় আয়াতের অর্থ দীড়াবে__-এরকম স্বতস্ফুর্তভাবে বা স্বেচ্ছায় অতিরিক্ত ইবাদত (নামাজ, জাকাত, তাওয়াফ ইত্যাদি) উত্তম । *আল্লাহ পুরস্কার দাতা, সর্বজ্ঞ'_-একথার অর্থ আল্লাহপাক মর্যাদাশীলদের মর্যাদা সম্পর্কে অবগত । অর্থাৎ তিনি গুণগ্রাহী ও পুরস্কারদাতা ৷ এবং সকল কিছুই তার জ্ঞানের আওতায় ! হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ইবনে জারীর ও ইবনে আবী হাতেম কর্তৃক বর্ণিত হয়েছে__সাহাবী হজরত মুআজ বিন জাবাল, সাদ বিন যুআজ এবং খারীজ বিন জায়েদ ইহুদী আলেমদের নিকট তওরাতের একটি বিষয় সম্পর্কে জানতে চাইলেন; কিন্তু ইহুদী আলেমরা জানাতে অস্বীকার করলো । এই ঘটনার প্রেক্ষিতেই অবতীর্ণ হলো-___ নিম্নের আয়াত । তাফসীরে মাযহারী/৩০৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।