Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

১. সায়ী হবে সাফা থেকে এবং শেষ হবে মারওয়ায় ৷ রসুল পাক স. এরূপই করতেন। হজরত জাবের থেকে বর্ণিত হয়েছে, তিনি স. বলেছেন__আল্লাহ্‌পাক প্রথমে যে পাহাড়ের নাম উল্লেখ করেছেন আমি সেখান থেকেই শুরু করছি বলেই তিনি সাফা পাহাড়ে অবস্থান নিলেন। এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম, আহমদ, মালেক, তিরমিজি, ইবনে হাব্বান এবং নাসাঈ । দারা কুতনী বলেছেন, হাদিসটি নির্দেশসূচক । ইবনে হাজম বলেছেন হাদিসটি বিশুদ্ধ। নির্দেশ সূচক বর্ণনা নির্ভরযোগ্যতায় পৌছলে নির্দেশটি স্পষ্টতই ওয়াজিব হিসেবে পরিগণিত হয়। নির্ভরযোগ্যতায় না পৌছালেও ওয়াজিব না হওয়ার কোনো কারণ নেই। কেনোনা রসুল স. বলেছেন, তোমরা আমার নিকট থেকে হজের পদ্ধতি শিখে নাও। সম্ভবতঃ আমি আর কখনো হজ করবো না। আর একথা সর্ববাদীসম্মত যে, রসুল স. সাফা থেকে সায়ী শুরু করেছিলেন । ২. কোনো কোনো তাওয়াফের পর সায়ী করা শর্ত। সেটা আগমনী তাওয়াফ (তাওয়াফে কুদুম) হোক অথবা বিদায়ী তাওয়াফ কিংবা তাওয়াফে জিয়ারত হোক । কিন্তু তাওয়াফ এবং সায়ীর মধ্যবতীতে আরাফায় অবস্থান করা যাবে না। যদি কেউ আগমনী তাওয়াফের পূর্বে সায়ী করে তবে গ্রহণীয় হবে না। কিন্ত হজরত আতা থেকে আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন, আতা বলেছেন, যদি সায়ী করার পর তাওয়াফ করে তবে তা সিদ্ধ হবে। প্রমাণ হিসেবে তিনি উসামা নিন শরীফের হাদিসটি পেশ করেন-_ যেখানে বলা হয়েছে, জনৈক ব্যক্তি নবী পাক স. এর নিকট নিবেদন করলেন, হে আল্লাহর রসুল! আমি তাওয়াফের আগেই সায়ী করেছি। তিনি স. বললেন, কোনো অসুবিধা নেই। এ সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে: রসুলের উম্মতগণ এই আমলটি পরিত্যাগ করেছেন। হাদীসটি 'শাজ' (বিরল) প্রকৃতির বলে চিহ্নিত হয়েছে। আমরা আরো বলি, সায়ী করা কিয়াস বিরুদ্ধ ইবাদত । যে পদ্ধতিতে এটার সুচনা হয়েছে সেই পদ্ধতিটিই জারী রাখা কর্তব্য । প্রথম থেকেই তাওয়াফের পর সায়ীর বিধান চালু রয়েছে। তাই এর বিরুদ্ধবাদী হওয়া সঙ্গত নয়। জননী আয়েশা থেকে বর্ণিত হয়েছে__তিনি বলেছেন, আমি একবার মন্ধা মোকাররমায় আগমন করলাম, সে সময়ে আমি ছিলাম খতুবতী; তাই আমি তাওয়াফ এবং সায়ী কোনোটিই করতে পারছিলাম না। রসুলুল্লাহ স.কে আমি একথা জানালাম । তিনি স. এরশাদ করলেন, তুমি তাওয়াফ ব্যতিরেকে অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পন্ন করো-_যা অন্যান্য হাজীগণ করে চলেছেন। বোখারী, মুসলিম । এই হাদিস থেকে স্পষ্টত প্রমাণিত হয় যে, রসুলুল্লাহ স. হজরত আয়েশাকে কেবল তাওয়াফ ছাড়া হজের সকল অনুষ্ঠানগুলো পালনের অনুমতি দিয়েছিলেন। তাই হজরত ত্বায়েশা তখন তাওয়াফ ও সায়ী করেননি, করেছিলেন পবিত্রতা লাভের পর। তাফসীরে মাযহারী/৩০৫ টি ||.01110019,.0011

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।