Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

চায় না। তাদের এই মন্তব্যের প্রেক্ষিতে আলোচ্য আয়াতটি নাজিল হয়। হাবীবা বিনতে আবি তাজারাত থেকে সাফীয়া বিনতে আবী শায়বার মাধ্যমে বর্ণিত হাদিস দ্বারাও সাফা মারওয়ার সায়ী ওয়াজিব প্রমাণিত হয়। হাদিসটি এই-_হজরত হাবীবা বলেন, আমি রসুলপাক স. কে দেখলাম, তিনি সাফা ও মারওয়ায় সায়ী করেছেন। তার অগ্রে ছিলেন আরো অনেকে । তিনি ছিলেন পশ্চাতে । তখন আবহাওয়া ছিলো তপ্ত। তার পরিধেয় আন্দোলিত হচ্ছিলো । তিনি তখন এরশাদ করেছিলেন, হে মানব মন্ডলী! শুনে নাও, __আল্লাহপাক তোমাদের উপর সায়ীর বিধান বলবৎ করেছেন। এই হাদিসের একজন বর্ণনাকারীর নাম আবদুল্লাহ ইবনে মুয়ামিল। দারা কুতনী এবং বহুসংখ্যক আলেম তাকে বর্ণনাকারী হিসেবে দুর্বল বলেছেন। ইবনে জাওজী বলেছেন, ইয়াহইয়া কর্তৃক বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুয়ামিলের মধ্যে কোনো দুর্বলতা নেই। দারা কুতনী এই হাদিসটি অন্য একটি পদ্ধতিতে বর্ণনা করেছেন। তার বর্ণনাসুব্রভূতদের একজনের নাম মনসুর বিন আব্দুর রহমান। আবু হাতেম বলেছেন, তার বর্ণনা নিঃসংশয়ে গ্রহণ করা যায় না। ইয়াহইয়া ইবনে মুঈন বলেছেন, যায়। প্রসিদ্ধ পদ্ধতি ও গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ থেকে জাহাবীও তাই বলেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেছেন, তিবরানীর মতে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই হাদিসটির আরো অনেক সনদ রয়েছে। সেগুলোকে প্রথমোক্ত সনদের সঙ্গে মিলিয়ে দিলে বর্ণনাটি অধিকতর শক্তিশালী হয়। হজরত আবু মুসা আশআরী কর্তৃক বর্ণিত রয়েছে-_ তোমরা কাবা গৃহের তাওয়াফ ও সাফা মারওয়ায় সায়ী করবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়_ সাফা মারওয়ার সায়ী ওয়াজিব। এইরূপ নির্দেশ ওয়াজিব হওয়াকেই সাব্যস্ত করে। যারা বলেন সায়ী ওয়াজিব, তাদের মধ্যেও মতানৈক্য পরিলক্ষিত হয়। যেমন ইমাম শাফেয়ী বলেছেন, সায়ী ফরজ কারণ, তার মতে ওয়াজিব অর্থ ফরজই। এটা এঁকমত্য যে, সাফা মারওয়ার মধ্যে দৌড়াতে হবে সাতবার । দৌড় শুরু হবে সাফা থেকে মারওয়া পর্যন্ত একবার । মারওয়া থেকে সাফা পর্যন্ত হলে দুই. এভাবে সাতবার । শাফেয়ী মতাবলম্বীগণের মধ্যে ইবনে জারীর, আবু বকর, সুদ্দী এবং হানাফীগণের মধ্যে তাহাবী থেকে বর্ণিত হয়েছে, সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফা একবার । যেমন কাবা গৃহের তাওয়াফ যেখান থেকে শুরু হয় সেখানে গিয়েই শেষ হয়। তাই সাফা থেকে মারওয়ায় গিয়ে পুনরায় সাফায় ফিরলে একবার ধরতে হবে। আমাদের দলিল হচ্ছে হজরত জাবের কর্তৃক বর্ণিত হাদিসটি, যেখানে বলা হয়েছে, রসুল স. সায়ী শেষ করতেন মারওয়ায়। তাছাড়া জমহুর ওলামার সুবিদিত আমলই আমাদের প্রমাণ । ওলামায়ে কেরাম একবার সায়ীর জন্য কয়েকটি পদ্ধতি নির্ধারণ করেছেন। তাফসীরে মাযহারী/৩০৪ . ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।