Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হচ্ছে সুনির্ধারিত ইবাদত; আর মোবাহ ও নফল হচ্ছে সাধারণ ইবাদত । একথাও ঠিক যে, ওয়াজিব সম্পন্ন করলে নফল ও মোবাহ আপনা আপনিই সম্পাদিত হয় । “হজ' শব্দের আভিধানিক অর্থ ইচ্ছা বা অভিলাষ । ওমরা অর্থ পরিদর্শন । আলোচ্য আয়াতে হজ ও ওমরাকে দু'টি পৃথক ইবাদত হিসাবে নির্দেশ করা হয়েছে। সাফা ও মারওয়া পাহাড়ে দু'টি বিগ্রহ-মূর্তি ছিলো । মূর্তি দু'টির নাম ছিলো আসফ ও নায়লা । আসফ ছিলো সাফা পাহাড়ে এবং নায়লা মারওয়ায়। মূর্খ তার যুগে প্রতিমা দু'টির সম্মানে পাহাড় দু'টি প্রদক্ষিণ করা হতো। প্রদক্ষিণকারীরা তখন মূর্তিগুলোকে স্পর্শ করতো। ইসলামের আর্বিভাবের পর মুসলমানেরা আর সে রকম ভাবে প্রদক্ষিণ করতো না। ওদিকে মদীনাবাসীদের পুজনীয় প্রতিমা ছিলো মানাত। মানাতের কাছেই তারা চিৎকার করে প্রার্থনা জানাতো। আসফ ও নায়লা মূর্তিদ্ধয়ের প্রতি তারাও ছিলো বীতশ্রদ্ধ । তাই এই আয়াতটি অবতীর্ণ হয়েছে মোহাজির ও আনসারদের স্বভাবের অনুকূলে । নিম্নোক্ত হাদিসগুলো থেকে এ বিষয়ে সম্যক ধারণা লাভ করা যায়। হাকেম হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, মূর্খতার যুগে শয়তান সারারাত সাফা মারওয়ার মধ্যস্থলে সায়ী করতো । মুসলমানেরা রসুল পাক স. এর খেদমতে আরজ করলেন, হে আল্লাহর রসুল! আমরা মূর্থতার যুগে সেখানে সায়ী করতাম__এখন করি না। তাদের এই নিবেদনের প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়। আসেমের উদ্ধৃতি দিয়ে বোখারী বর্ণনা করেছেন_আমি হজরত আনাসের নিকট সাফা মারওয়ার দৌড় সম্পর্কে জানতে চেয়েছিলাম । তিনি বললেন-_আমরা ইসলামপূর্ব যুগের এই সায়ীকে মুর্খতার সংস্কৃতি বলে ধারণা করতাম । ইসলাম গ্রহণের পর আমরা একে পরিত্যাগ করেছিলাম । তাই এই আয়াত অবতীর্ণ হয়। মাসআলাঃ বোখারী ও মুসলিমে হজরত ওরওয়া কর্তৃক বার্ণিত হয়েছে__আমি জননী আয়েশার নিকট জিজ্ঞেস করলাম, কালাম মজীদে বলা হয়েছে__-'ওই দু'টি (সাফা ও মারওয়া) প্রদক্ষিণ করলে তার কোনো পাপ নেই'__একথায় সায়ী যে ওয়াজিব তা বুঝা যায় না। হজরত আয়েশা বললেন, হে ভাগিনেয়! তুমি একথা কিরূপে অবগত হলে? তোমার ধারণা অনুযায়ী সায়ী যদি ওয়াজিব না হয়, তবে আয়াতের বর্ণনাভঙগী হতো এ রকম-__যদি তারা সাফা মারওয়ার মধ্যে না দৌড়াতো তবে কোনো গোনাহ হতো না। আসলে আয়াতটি নাজিল হয়েছে আনসারদের সম্পর্কে । ইসলাম পূর্ব সময়ে তারা ছিলো মানাত প্রতিমার উপাসক-_ - ইসলাম কবুলের পর তারা সাফা মারওয়ার মধ্যস্থলে দৌড়ানো পছন্দ করলেন না। রসুলে পাক স. এর নিকট আবেদন জানালেন, হে আল্লাহর রসুল! আমরা মূর্খতার যুগে সাফা মারওয়ার মধ্যে সায়ী করতাম তাই এখন সায়ী করতে মন তাফসীরে মাযহারী/৩০৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।