Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

উৎকৃষ্টতর বিনিময় প্রদানে ধন্য করেন। মোহাম্মদ বিন খালেদ সালামী তার পিতা থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন__-যদি কোনো বান্দার অদৃষ্টে কোনো বিশেষ মর্ষাদা লিপিবদ্ধ থাকে আর সেই বান্দা যদি আমলের মাধ্যমে সে মর্যাদায় উন্নীত হতে না পারে, তবে আল্লাহপাক তাকে শারীরিক ও বৈষয়িক বিপদের মাধ্যমে অথবা সন্তান-শোকের কারণে কথিত মর্যাদা দান করবেন । আহমদ, আবু দাউদ । হজরত মুআজ বর্ণনা করেছেন, এক বার এক লোক মহানবী স.কে জিজ্ঞেস করলেন- কোন ব্যক্তি সর্বাধিক বিপর্যস্ত? তিনি স. জবাব দিলেন, নবীগণ । এরপর তাদের চেয়ে নিন্নমর্যাদাধারীগণ । তৎপর পরবর্তী মর্ধাদাধারীগণ-__এভাবে । ধর্মের ধারক বাহক ও প্রচারকেরা সাধারণ মুসলমান অপেক্ষা অধিক বিপদগ্রস্ত হয়ে থাকেন। এভাবে বিভিন্ন বিপদাপদের মাধ্যমে বিশ্বাসীরা অবশেষে পাপমুক্ত হয়ে যান। সুরা বাকারা $ আয়াত ১৫৮ পা ৫5 পর পপ৯ ৩৮১৪5 ৬ 5৯2৮2 € ৫ ৮৯৩১০ সু 7৮৬৮৪০১০৪৩৬011 ঢ ০1261644166 হি ৫৮০ ৪৮64৮শ৮ ০7৫46৮55401 ৩৯৮৮০%১০ 0 'সাফা' ও "মারওয়া' আল্লাহের নির্দশন-সমূহের অন্যতম । সুতরাং যে কেহ কাবা গৃহের হজ কিংবা ওমরা সম্পন্ন করে, এই দুইটি প্রদক্ষিণ করিলে তাহার কোন পাপ নাই, এবং কেহ স্বতঃক্কুর্তভাবে সৎকার্য করিলে আল্লাহ্‌ পুরস্কারদাতা, সর্বজ্ঞ। সাফা ও মারওয়া মক্কা মোয়াজ্জামার দু"টি পাহাড়ের নাম। 'শায়াইর' শব্দটি শাইরাহ্‌ শব্দের বহুবচন। শব্দটির আভিধানিক অর্থ নিদর্শন। এখানে অর্থ হবে, ইবাদত পদ্ধতি । পাহাড় দু"টিকে শায়াইর বলার কারণ হচ্ছে, ওগুলো আল্লাহ্‌র আনুগত্যের নিদর্শন। সাফা মারওয়া পাহাড়দ্বয়ে সায়ী (দৌড়াদৌড়ি) করা সুন্নত একথা বলেছেন ইমাম আহমদ । অন্য ইমামেরা বলেছেন ওয়াজিব । ইমাম আহমদ তার অভিমতের দলিল হিসেবে পেশ করেছেন ওই আয়াতটি, যেখানে বলা হয়েছে-কেউ কাবা গৃহে হজ করে বা ওমরা করে তার জন্য পাহাড় দু'টির তাওয়াফ করাতে কোনো দোষ নেই। এই আয়াত অনুসারে বুঝা যায়, সায়ী করা মোবাহ্‌। এ ছাড়া এই আয়াতে বলা হয়েছে 'কেউ স্বতঃস্কুর্তভাবে সৎ কাজ করলে'। স্বতঃস্কুর্তভাবে যে সতকর্ম করা হয় তা নফলের পর্যায়ভুক্ত। ওয়াজিব তাফসীরে মাযহারী/৩০২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।