Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদীকে বিপদের সময় পঠিতব্য যে দোয়া শিক্ষা দেয়া হয়েছে, সে রকম দোয়া অন্য উম্মতকে শিক্ষা দেয়া হয়নি । হজরত ইউসুফ নিরুদ্দেশ হওয়ার পর তার পিতা হজরত ইয়াকুব বলেছিলেন 'হায়' ইউসুফের জন্য আক্ষেপ। যদি আগের নবী এবং উম্মতকে বিপদাপন্ন অবস্থায় পাঠ করার জন্য কোনো দোয়া শিক্ষা দেয়া হতো, তবে হজরত ইয়াকুব অবশ্যই তা পাঠ করতেন। “তাদের প্রতি আল্লাহপাকের আশীস (সালাওয়াত)'__এখানে তাদের বলতে নির্দেশ করা হয়েছে ওই সকল ধৈর্য অবলম্বনকারীদেরকে যারা বিপদকালে প্রসন্রচিত্তে 'ইন্্রা লিল্লাহ' দোয়াটি পাঠ করে। সালাত শব্দের আভিধানিক অর্থ আশীর্বাদ । শব্দটি আল্লাহ্‌্পাকের সঙ্গে সন্বন্ধিত হলে অর্থ হবে রহমত বা অনুগ্রহ । আর বান্দার সঙ্গে সম্বদ্ধিত হলে অর্থ হবে আশীর্বাদ বা দোয়া এবং দোয়ার বিনিময় হিসেবে ক্ষমা অনুগহ ইত্যাদি । ক্ষমা ও রহমতের রয়েছে অনেক স্তর। তাই সালাত শব্দটি এখানে বহুবচন হিসেবে সালাওয়াত হয়েছে । তদুপরি রহমত শব্দটি পুনঃসংযোজিত হয়ে বিষয়টিকে করে তুলেছে আরো অধিক গুরুত্ববহ ৷ শেষে বলা হয়েছে “ওয়া উলাইকা হুমুল মুহ্তাদুন'___-তারাই সৎপথ প্রাপ্ত ।' বিপদে ধৈর্যাবলম্বনকারীদের সম্পর্কে এই ঘোষণাটি একটি অনন্যসাধারণ সম্মাননা । বর্ণিত হয়েছে-_একবার হজরত মুআজের এক পুত্র ইন্তেকাল করলেন। রসুল পাক স. স্বয়ং তার সম্পর্কে একটি শোকগাথা রচনা করলেন। তাতে লিপিবদ্ধ ছিলো, হে মুআজ! মহান বিচারক আল্লাহ অশেষ পুণ্যের বিনিময়ে তোমার সন্তানকে গ্রহণ করেছেন। সেই পুণ্য হচ্ছে সালাত, রহমত ও হেদায়েত। কাজেই এই অমূল্য সম্পদগ্ডলোর প্রতি তুমি দৃষ্টিনিবদ্ধ করো । বিরত থাকো বিলাপ ধেকে। হজরত ওমর বলেছেন, দুটি বিষয় পরস্পর সম্পৃক্ত। এদের সঙ্গে রয়েছে আর একটি শুভ সম্পদ । পরস্পরসম্পৃক্ত বিষয় দু'টি হচ্ছে সালাত ও রহমত আর শুভ সম্পদটি হচ্ছে হেদায়েত (সৎপথপ্রাপ্তি)। বিপদে ধৈর্য অবলম্বনকারীদের সম্পর্কে বহু হাদিস রয়েছে। দৃষ্টান্ত হিসেবে সেগুলো থেকে নিঙ্গে কতিপয় হাদিস উপস্থাপন করা হলো। হজরত জাবের থেকে তিরমিজি বর্ণনা করেছেন___মহানবী স. বলেন হাশরের দিন পৃথিবীতে বিপদাপদ ভোগকারীরা যখন আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবেন, তখন পৃথিবীর বিপদমুক্তরা বলবে, হায়! দুনিয়ায় যদি আমাদের চামড়া কেটে ফেলা হতো তাহলে আমরাও আজ পুরস্কৃত হতাম । হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে রসুল স. বলেন, যদি কোনো মুসলমান দুঃখযাতনাক্রিষ্ট হয়, এমন কি যদি তার পায়ে কাটাও বিদ্ধ হয়, তবু আল্লাহপাক তার পাপরাশি ক্ষমা করে দিবেন। হজরত উম্মে সালমা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, আমি রসুল পাক স.কে বলতে শুনেছি- যদি আল্লাহর কোনো বিপদগ্রস্ত বান্দা পাঠ করে সইন্রা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন" এবং “আল্লাহুমা আজিরনী ফী মুসীবাতি ওয়াখলুফনী খাইরুম মিনহু'_-তবে আল্লাহ তাকে অশেষ পুণ্য দান করেন এবং তাফসীরে শামহারী/৩০১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।