জাকাত-__সদকা, জীবনের স্বল্পতা অর্থ রোগব্যাধি এবং ফল-ফসলের স্বল্পতা অর্থ সন্তান সন্ততির মৃত্যু হজরত আবু মুসা আশয়ারী থেকে বর্ণিত রয়েছে, রসুল স. এরশাদ করেন_ যখন কোনো শিশু মৃত্যুবরণ করে, আল্লাহপাক তখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন ছিনিয়ে নিয়েছো? ফেরেশতাগণ বলেন, হ্যা। আল্লাহপাক বলেন, এ চরম বিপদের সময় সে কি বলে? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দা উচ্চারণ করে ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন (নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহ্র প্রতিই আমাদের প্রত্যাবর্তন)। আর আপনার বান্দা আপনার প্রশংসাও বর্ণনা করে। আল্লাহ পাক তখন বলেন__ আমার বান্দার জন্য বেহেশতে একটি গৃহ প্রস্তুত করো এবং তার নাম রাখো “বায়তুল হামদ' । তিরমিজি হাদিসটি বর্ণনা করে বলেছেন, হাদিসটি হাসান। 'ধৈর্যশীলগনের জন্য শুভসংবাদ'__তারাই ধৈর্যশীল যারা বিপদগ্রস্ত হলে উচ্চারণ করে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবেই তার দিকে প্রত্যাবর্তনকারী । _ একথার অর্থ, আমরা আল্লাহর বান্দা । আমরা সম্পূর্ণতই তার অধীন। তার নির্দেশের প্রতি সন্তুষ্ট । সুখ-দুঃখ সকল অবস্থায় আমরা তার প্রশংসা বর্ণনা করি। পৃথিবীর এই জীবন সাময়িক। একথায় কোনো সন্দেহই নেই যে, আমরা সকলে তার দিকে প্রত্যাবর্তন করবো। যখন সকল অবস্থায় তিনিই আমাদের নির্ভরতা ও প্রকৃত আশ্রয়, তখন তার সকল দানেরই আমরা সম্মান করি। সে দান আনন্দ রূপে আসুক অথবা বেদনারূপে । আমরা তাই সুখে কৃতজ্ঞতাকে আশ্রয় করেছি এবং বিপদে আশ্রয় করেছি ধৈর্যকে। কারণ, তিনি বলেছেন, ধৈর্যশীলগণকে শুভ সংবাদ দাও । আয়াতে উল্লেখিত “মুসিবাত' শব্দটির অর্থ ওই অশুভ বিষয় যা মানুষের কষ্টের কারণ হয়। একবার রসুল পাক স. এর পবিত্র পাদুকার ফিতা ছিড়ে গেলো। তৎক্ষণাৎ তিনি উচ্চারণ করলেন-__-ন্না লিল্লাহি ওয়া ইন্্রা ইলাইহি রজিউন' । সাহাবায়ে কেরাম বললেন, হে আমাদের প্রিয় নবী! এটাও কি বিপদ । তিনি এরশাদ করলেন, মুমিনরা যা অপছন্দ করে, তাই বিপদ । হজরত আবু উমামা থেকে তিবরানী এ হাদিসটি বর্ণনা করেছেন। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুলপাক স. বলেছেন _কারো জুতার ফিতা ছিড়ে গেলে সে যেনো বলে, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।' কেনোনা এটাও একটা বিপদ। ইবনে আবি হাতেম, তিবরানী এবং বায়হাকী শো'বুল ইমান গ্রন্থে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন-_যে ব্যক্তি বিপদের সময় “ইন্া লিল্লাহ' পাঠ করে আল্লাহ্ তাকে উত্তম বিনিময় দান করেন। সে দানের পরিমাণ এমন যাতে সে সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যায়। হজরত সাঈদ ইবনে জোবায়ের বলেছেন, উম্মতে তাফসীরে মাযহারী/৩০০ ॥1|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।