দিলেন। লোকটি সাথে সাথে সুস্থ হয়ে গেলো। প্রবাস বাস শেষে গৃহে ফিরে আমরা হুজুর স. এর নিকট এ ঘটনাটি জানালাম । তিনি স. ওই সাহাবীকে বললেন, তুমি কেমন করে জানলে যে এটা একটা মন্ত্রঃ বোখারী । হজরত আবু সাঈদ খুদরী এবং হজরত আবু হোরায়রা থেকে আবু শায়েখ এবং ইবনে হাব্বানও এরকম হাদিস লিপিবদ্ধ করেছেন। হজরত সায়েব বিন ইয়াজিদ বলেছেন, রসুল স. সুরা ফাতিহা পাঠ করে আমার উপর ফু দিয়েছেন এবং বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, তার মুখের পবিত্র লালা আমার মুখে দিয়েছেন। আউসাত গ্রন্থে এ হাদিসটি লিপিবদ্ধ করেছেন তিবরানী। হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে, শয্যায় শুয়ে সুরা ফাতিহা এবং সুরা কুলহুওয়াল্লাহু আহাদ পাঠ করলে মৃত্যু ব্যতীত অন্য সকল বিপদ থেকে নিরাপদ ও নির্ভয় থাকা যায়। সুরা বাকারা সুরা বাকারা অবতীর্ণ হয়েছে মদীনায় । জননী আয়েশা রা. থেকে ইমাম বোখারী বর্ণনা করেছেন, (হজরত আয়েশা বলেন) সুরা বাকারা এবং সুরা নিসা অবতীর্ণ হওয়ার সময় আমি রসুল পাক স. এর সঙ্গে ছিলাম। সুরা বাকারা £$ আয়াত ১ রি 1১4 রম ৭ [) আলিফ্- লাম-মীম। আলিফ্ লাম ্ীম - এরকম বিচ্ছিন্ন বর্ণ কোরআন মজীদের কোনো কোনো সুরার প্রারশ্তে বিদ্যমান! এ প্রসঙ্গে তাফসীরকারগণের বিভিন্নমুখী মন্তব্য রয়েছে। যেমন- ১. কেউ কেউ বলেছেন, সুরার প্রারস্তে লিপিবদ্ধ এই অক্ষরগুলো ওই সুরারই নাম। ২. কেউ কেউ বলেছেন, এগুলো একটি বাক্যের শেষ এবং অন্য বাক্যের সূচনা সম্পর্কে সতর্কবার্তা (বক্তার আসল উদ্দেশ্য হলো এক বাক্যের পরিসমান্তি এবং অন্য বাক্যের সৃচনাচিহৃকে এগুলো দ্বারা সনাক্ত করা)। ৩. কারো কারো অভিমত হচ্ছে- এগুলো বিভিন্ন শব্দের আদ্যাক্ষর | যেমন, আরবের একজন প্রসিদ্ধ কবির বর্ণনায় রয়েছে_ “ফাকুলতু লাহা কিফি ফারতাল লি কৃফ।' আবুল আলীয়া থেকে ইবনে জারীর এবং ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, আলিফ লাম মীম এর আলিফ দ্বারা ইলাউল্লাহ্, লাম দ্বারা লুতফে খোদা এবং মীম দ্বারা মালিক বেজাওয়াল বুঝানো হয়েছে। আবুল আলীয়া থেকে আরদ ইবনে হামীদ, ইবনে জারীর, ইবনে মুনজির এবং ইবনে আবী হাতেম এরকমও বর্ণনা তাফসীরে মাযহারী/৩০ টু ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।