Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করলেন। সেই নহরের প্রবাহ-পথে পড়লো উহুদের শহীদগণের কবর। তিনি ঘোষণা দিলেন, শহীদগণের ওয়ারিশেরা যেনো তাদের পবিত্র লাশ অন্যত্র সরিয়ে নেয়। ঘোষণা শুনে নিকটজনেরা উহুদ প্রান্তরে একত্রিত হলেন । কবর খনন করা হলো। দেখা গেলো, শহীদগণের পবিত্র মরদেহসমূহ সম্পূর্ণ সতেজ। মনে হচ্ছিলো, তাদের কেশগুচ্ছ এখনো বর্ধনশীল । খুঁড়তে গিয়ে হঠাৎ একজন শহীদের পায়ে কোদালের আঘাত লাগলো । সঙ্গে সঙ্গে শুরু হলো রক্তপ্রবাহ। শহীদগণের কবরগুলো ছিলো মেশ্‌ক আম্বরের সুবাসে ভরপুর । ঘটনাটির বিবরণ দিয়েছেন ইবনে আবী শায়বা। বায়হাকী ঘটনাটির বর্ণনা দিয়েছেন হজরত জাবের থেকে। তার বর্ণনায় অতিরিক্ত একথাটি রয়েছে যে, কোদালের আঘাতটি লেগেছিলো শহীদসমাজের নেতা হজরত হামজার পায়ে । হজরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর থেকে তিবরানী বর্ণনা করেছেন_ রসুলুল্লাহ স. এরশাদ করেন, কোরআন অন্তরে ধারণকারী কেউ যখন ইন্তেকাল করেন, তখন আল্লাহপাক মাটিকে এই মর্মে নির্দেশ দেন, যেনো সে ওই ব্যক্তির লাশ তক্ষণ না করে। মৃত্তিকা তখন আল্লাহ্‌পাকের দরবারে নিবেদন জানায়, বারে এলাহী । আমি তার লাশ ভক্ষণ করি কীরূপে! সে যে আপনার কালামের ধারক । ইবনে মান্দা বলেছেন, এ বিষয়টির উপর হজরত আবু হোরায়রা ও হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর বহুসংখ্যক বর্ণনা রয়েছে। আমি বলি, কোরআন পাকের ধারক বলতে সম্ভবতঃ সিদ্দিকগণকে বুঝায় এবং কোরআন পাকের বরকত বিশেষভাবে তাদের সাথে জড়িত । আল্লাহ্‌ পাকের এরশাদ এরকম, “পবিত্র লোক ব্যতীত কেউ কালাম পাক স্পর্শ করতে পারে না।' অর্থাৎ যারা অসৎ স্বভাব থেকে পবিত্র, তাদেরই রয়েছে কোরআন স্পর্শ করার প্রকৃত অধিকার । আর তারা হচ্ছেন সিদ্দিক। মারুজী বর্ণনা করেছেন_ হজরত কাতাদা বলেছেন, এই কথাটি আমার উত্তমরূপে জানা আছে যে, যিনি পাপমুক্ত, মাটি তার লাশের উপর প্রভাব বিস্তার করতে পারে না। আমি বলি, তারাই আল্লাহপাকের অলী। তারা গোনাহ থেকে সুসংরক্ষিত। তাদের দেহ মন এমন এক যোগ্যতা লাভ করে যাতে করে তাদের দ্বারা গোনাহ্‌ সংঘটিত হয় না। ওয়াল্লাহু আ'লাম। শেষ বাক্যটি এই-_'ওয়া লা কিল্লা তাশউরুন'__একথার অর্থ, কিন্তু তোমরা উপলদ্ধি করতে পারো না। অর্থাৎ জীবনের সামথিক রূপ প্রকৃত অর্থে রহস্যাচ্ছন্ন। বিষয়টি সর্বজনবোধ্য নয়। প্রত্যাদেশ অথবা দিব্যদৃষ্টি ব্যতিরেকে জীবনের নিগুঢ় তত্ত্ব অননুভব্য । তাই এখানে সাধারণ বিধানটি ঘোষিত হয়েছে এই বলে যে, তোমরা (এই গুঢ়ুতত্্) উপলব্ধি করতে সক্ষম নও । তাফসীরে মাযহারী/২৯৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।