সিদ্দিক, শহীদ ও সলেহ্গণের দেহ মৃত্তিকা ভক্ষণ করতে পারে না। হজরত আউস বিন আউস থেকে বর্ণিত হয়েছে- মহানবী স. বলেছেন, আল্লাহ্ পাক নবীগণের দেহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। হজরত আবু দারদা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা । হজরত আবদুর রহমান ইবনে মায়সারা থেকে ইমাম মালেক বলেছেন, তিনি বলেন, আমার নিকট এ বিষয়টি পৌছেছে যে, আমি এ কথা জানতে পেরেছি, হজরত আমর বিন জামুহ ও হজরত আবদুর রহমান ইবনে জোবায়েরের কবর বন্যার তোড়ে ধ্বসে পড়েছিলো । তারা দু'জনেই ছিলেন উহুদ যুদ্ধের শহীদ । তারা দু'জনেই একই কবরে সমাধিস্থ হয়েছিলেন। তাদের কবর উন্মোচিত হলে দেখা গেলো, তাদের শরীর ও কাফন সতেজ এবং স্বচ্ছ। মনে হচ্ছিলো, যেনো গতকালই তাদেরকে সমাধিস্থ করা হয়েছে । অথচ তারা সমাধিস্থ হয়েছিলেন ছেচল্লিশ বছর আগে । তিবরানী থেকে বর্ণিত হয়েছে-রসুল পাক স. বলেছেন, কবর যেনো খনন করা না হয়। খনন করলে কবরবাসীদের গোপনীয়তা প্রকাশ হয়ে পড়বে । কেনোনা তাদের সঙ্গে আল্লাহ্ পাকের একটি গোপন সম্পর্ক বিদ্যমান । তিনি আরো বলেছেন, মৃতকে সমাহিত করার পর কবর থেকে বের করা উচিত নয়। তবে হ্যা, নিম্নবর্ণিত অবস্থায় কবরবাসীদের মরদেহ বের করা যেতে পারে৷ যেমন, কবরস্থানের জমি যদি কেউ জবর দখল করে, কবরের জমি যদি অংশীদারদের প্রাপ্য হয়, জলাশয় বা নদীর নিকটবর্তী হওয়ায় যদি বিধ্বস্ত হওয়ার আশংকা দেখা দেয়, শত্রুর দেশে যদি সমাধিস্থ করা হয় অথবা জনবসতি সংলগ্ন হওয়ার কারণে যদি কবরের প্রতি সমীহবোধ উঠে যাবার আশংকা থাকে কিংবা কেউ যদি কবরের স্থানে উট বা অন্য কোনো জন্তর বসবাস নির্ধারণ করে- এসমস্ত ক্ষেত্রে কবর স্থানান্তর করা যাবে বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন। তিরমিজি বলেছেন, মৃতকে কবর থেকে বের করা উচিত নয়, যদি না কোনো আপত্তি উত্থাপিত হয়। এখানে আপত্তি উত্থাপিত হওয়ার অর্থ, যদি উপরোক্ত কারণগুলো দেখা দেয়। মৃতকে তার সমাধিস্থ স্থানেই থাকতে দেয়া মোস্তাহাব। অনেক সাহাবীকে শক্রদেশে সমাধিস্থ করা হয়েছিলো। কিন্তু তাদেরকে মুসলমানদের এলাকায় স্থানান্তর করা হয়নি। স্থানান্তর করার কারণ দেখা দিলে অবশ্য এরূপ করাতে দোষ নেই। ফতোয়ায়ে খানিয়াতে উল্লেখ রয়েছে, কোনো লোক যদি দূরের কোনো শহরে মৃত্যুবরণ করে, তবে তাকে সেখানেই কবরস্থ করা মোস্তাহাব। শহরান্তরিত করা হলেও দোষ নেই। হজরত ইয়াকুব মিশরে পরলোকগমণ করেছিলেন। কিন্ত তাকে দাফন করা হয়েছিলো সিরিয়ায় । হজরত সাদ বিন আবী ওয়াক্কাস ইন্তেকাল করেছিলেন মদীনা থেকে বারো মাইল দূরের একস্থানে । সেখানেই সমাহিত হয়েছিলেন তিনি । পরে তার পবিত্র মরদেহ উঠিয়ে এনে মদীনায় দাফন করা হয়। মরদেহ স্থানান্তরের এ রকম আরো অনেক বিবরণ রয়েছে। তাফসীরে মাযহারী/২৯৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।