Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

জীবিত । শহীদগণকে জীবিত বলার তাৎপর্য এই যে, আল্লাহপাক তাদের রূহ সমূহকে শরীর বিশিষ্ট মানুষের মতোই শক্তি দান করেছেন। তারা আকাশ, পৃথিবী, বেহেশত-__সকল স্থানে পরিভ্রমণ করতে সক্ষম। বন্ধুর সাহায্য, শক্রুর ধ্বংসসাধনও তাদের ক্ষমতাভত। আর তারা এমতো মাহাত্মের অধিকারী যে, মাটি তাদের দেহ ও কাফন ভক্ষণ করতে পারে না। বাগবী বলেছেন, বদর যুদ্ধের শহীদগণের রূহসমূহ প্রতি রাতে আরশের নিচে সেজদাবনত হয় । কিয়ামত পর্যন্ত তার! এ রকমই করতে থাকবেন। অন্য একটি হাদিসে এসেছে__রসুল পাক স, এরশাদ করেছেন, শাহাদত লাভের পর শহীদদেরকে আল্লাহপাক অনিন্দ্য সুন্দর দেহ দান করেন। নির্দেশ দেয়া হয়, এই দেহাভ্যন্তরে প্রবেশ করো । রূহ তখন সেই সুন্দর শরীরে প্রবেশ করে, অনুভব করে এ যেনো তার আগেরই শরীর। তারা তখন বলেন ও উপলব্ধি করেন, মানুষ আমাদের কথা শুনছে ও দেখছে । তখন বেহেশতের হুর এসে তাদেরকে নিয়ে যায়। ইবনে মান্দা মুরসাল পদ্ধতিতে এই হাদিসটি বর্ণনা করেছেন। মুসলিম শরীফে হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে-_রসুল পাক স. এরশাদ করেন, শহীদগণের রূহ্‌ সবুজ পাখি হয়ে যায়। পাখিরা জান্নাতে যত্রতত্র উড়াল দিয়ে বেড়ায়। আবার কখনো আরশের নিম্নে ঝুলভ্ত ঝাড়বাতিতে বসে বিশ্রাম নেয়। বর্ণিত হাদিসগুলোর প্রেক্ষিতে কতিপয় বিদ্বানের অভিমত এই যে, বর্ণিত মর্যাদা কেবল শহীদগণের জন্যই নির্দিষ্ট। আমি বলি, এই অনন্যসাধারণ জীবন লাভ কেবল শহীদগণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং নবীগণও এ রকম জীবনের অধিকারী । তাদের জীবন পার্থিব জীবনের মতোই প্রভাবশীল। রসুলুল্লাহ স. এর জন্য এই অনন্য মর্যাদা অধিকতর শক্তিশালী | তাই তার ইন্তেকালের পর তার পবিত্র সহধমীনীগণের পুনর্বিবাহ নিষিদ্ধ । শহীদগণের স্ত্রীদের প্রতি এ রকম নিষেধাজ্ঞা নেই। আবার সিদ্দিকগণের মর্যাদা শহীদগণেরও উধ্র্বে। সলেহীন, অর্থাৎ আউলিয়া-ই- কেরামের মর্যাদা শহীদগণের নিম্নে কিন্তু তারাও এই মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট । যেমন আল্লাহপাক বলেছেন, এরা তারাই যাদেরকে আল্লাহ্‌ অনুগ্রহতাজন করেছেন, তারা হচ্ছেন নবী, সিদ্দিক, শহীদ ও সলেহীন। এই আয়াতে তাদের মর্যাদার ক্রমধারা সূচিত হয়েছে। এ কারণেই সুফী সাধকগণ বলেছেন, আমাদের আত্মাগুলি আমাদের দেহ এবং আমাদের দেহগুলি আমাদের আত্মা। শতসহস্র নির্ভরযোগ্য ঘটনাপঞ্জীর মাধ্যমে প্রমাণিত হয় যে, অলি আল্লাহগণ তাদের বন্ধুদেরকে সাহায্য করেন এবং শক্রদেরকে নিপাত করেন। তারা আল্লাহ্‌র নির্দেশ অনুযায়ী পথপ্রদর্শনও করেন। হজরত মোজাদ্দেদে আলফে সানী র.বলেছেন, কামালাতে নবুয়ত উত্তরাধিকার সূত্রে চলে আসছে। যারা কামালাতে নবুয়তের সৌভাগ্যে সৌভাগ্যমন্ডিত, শরিয়তের পরিভাষায় তারাই সিদিক। তারা আল্লাহ্‌ পাকের পক্ষ থেকে অনশ্বর জীবন প্রাপ্ত। নিমোক্ত হাদিস সমূহের দ্বারা এ কথাই প্রতীয়মান হয় যে, নবী, তাফসীরে মাযহারী/২৯৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।