সুরা বাকারাঃ আয়াত ১৫৩, ১৫৪ গঠ১ 2 ০৩৮%/54/7855057945%ঞ 28358205%98155058৩9055 0 হে বিশ্বাসীগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর। আল্লাহ্ ধৈর্যশীলদের সহিত আছেন। (1 আল্লাহ্র পথে যাহারা নিহত হয় তাহাদিগকে মৃত বলিও না, তাহারা জীবিত; কিন্তু তোমরা উহা উপলব্ধি করিতে পার না। “ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো'-___ একথার অর্থ, দ্বীন দুনিয়ার অর্জনের লক্ষ্যে সবর ও নামাজের সাহায্য গ্রহণ করো । “সবর' শব্দের আভিধানিক অর্থ বাধা দেয়া। অর্থাৎ কুপ্রবৃত্তিকে বাধা দেয়া। রোজাকেও সবর বলা যায়। নামাজকেও । কারণ নামাজ, রোজা কুপ্রবৃত্তিকে বাধা প্রদান করে। নির্জন ইবাদতও আয়াতের উদ্দেশ্য হতে পারে। নির্জনবাস সম্পর্কে রসুলে পাক স. এরশাদ করেছেন, ফেতনার সময় মুসলমানের উত্তম সম্পদ হবে তার ছাগল। ফেব্নামুক্ত থাকার মানসে ছাগল নিয়ে পর্বতশিখরে আত্মগোপন করাই বাঞ্কনীয়। নামাজের গুরুত্ব অপরিসীম । নামাজ ইবাদতের মূল ও মুমিনগণের মেরাজ। হজরত আলী থেকে মারফু পদ্ধতিতে বর্ণিত হয়েছে, নামাজ ধৈর্যের খুটি । মসনদে ফেরদৌস প্রণেতা এই হাদিসটি বর্ণনা করেছেন। হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে নামাজ মু'মিনগণের নূর। হজরত মোজাদ্দেদে আলফে সানী র. বলেছেন, ইবাদতকারীর সর্বোচ্চ মর্যাদাই নামাজের গুঢ় তত্ব । “নিশ্চয়ই আল্লাহ্ ধের্যশীলদের সঙ্গে রয়েছেন'__তাফসীরকারকগণ বলেছেন, একথার অর্থ__ আল্লাহপাক সাহায্য সহানুভূতি ও প্রার্থনা গ্রহণের শুভেচ্ছা নিয়ে ধৈর্যশীলগণের সাহচর্ষে থাকেন। আমি বলি, এই সাহচর্য এক অতুলনীয় নৈকট্যের নাম। আল্লাহ্র পরিচয়প্রাপ্তগণ এর মর্ম উপলব্ধি করতে সক্ষম। অবশ্য এর অন্তর্নিহিত মূল তত্ব আল্লাহ্ আলিমুল গায়েবই জানেন । “আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বোলো না, তারা জীবিত'__এই আয়াতটি অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধের শহীদগণের সম্পর্কে । বদর যুদ্ধে শহীদগণের মধ্যে ছয়জন ছিলেন মোহাজির আর আটজন ছিলেন আনসার । তাদের সম্বন্ধে লোকজন বলাবলি করতো, হায়! অমুক ব্যক্তি মৃত্যুবরণ করলো । দুনিয়ার নেয়ামত তার হাতছাড়া হয়ে গেলো ইত্যাদি । তাদের ভ্রান্ত ধারণার অপনোদনার্থে আল্লাহ্ পাক অবতীর্ণ করলেন এই আয়াত। জানালেন, তারা মৃত নয় বরং তাফসীরে মাযহারী/২৯৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।