উত্তম ১. সোবহানাল্লাহ্ ২. আলহামদুলিল্লাহ্ ৩. লা__ইলাহা ইল্লাল্লাহ এবং ৪. আল্লাহু আক্বার । মুসলিম | অপর এক বর্ণনায় এসেছে, কালাম পাকের পরে এই বাক্যগুলোই সর্বোত্তম । প্রকৃতপক্ষে বাক্যগুলো কোরআন মজীদ থেকেই সংগৃহীত । আহমদ। হাদিসে কুদসীতে এসেছে, আল্লাহপাক বলেন__ যে ব্যক্তি কোরআন মজীদে বিভোর সে যদি প্রয়োজন পূরণের জন্য আমার নিকট প্রার্থনা করার অবকাশ না পায় তবে আমি প্রার্থনাকারীদের চেয়েও অধিক তাকে দান করবো । আল্লাহপাক আরও বলেন, সকল বাণীর চেয়ে আল্লাহর বাণী ওইরূপ মর্ধাদাশীল যেমন আল্লাহপাক মর্যাদাশীল সকল সৃষ্টির তুলনায়। হজরত আবু সাঈদ খুদরী থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি ও দারেমী। উপরোক্ত হাদিসগুলোর বর্ণনানুসারে মহান সুফী সাধকগণ প্রকাশ্যে ও অপ্রকাশ্যে “লা-_ইলাহা ইন্লাল্লাহ্' কলেমার জিকিএকেই প্রধান আমল বলে গ্রহণ করেছেন। পক্ষান্তরে হজরত মোজাদ্দেদে আলফে সানী র. এর নিকট কোরআন মজীদ তেলাওয়াত অধিক পছন্দনীয় । কারণ কোরআন পাক__কালাম সিফাতেরই গুঢ়তত্্র। তার পবিত্র বাণীর মর্যাদা অবিসংবাদিত, অতুলনীয় । আল্লাহপাক ও তার বান্দার মধ্যে এই কালাম এক অতুলনীয় সেতুবন্ধন । এই অতুলনীয় জ্যোতিচ্ছটায় যে আলোকিত হয়েছে, সে ইহ ও পরকালের নেয়ামত লাভ করতে পেরেছে। হজরত মোজাদ্দেদে আলফে সানী অধিক পরিমানে নফল নামাজ আদায় করতেন। যেহেতু নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ । এভাবে নফল নামাজে অধিক কোরআন তেলাওয়াত ছাড়াও আত্মবিনাশনের (ফানায়ে নফসের) প্রতি তিনি সকলকে উদ্দুদ্ধ করতেন । ফানার পূর্বক্ষণেও নফী এসবাত এর জিকির আবৃত্তি করার উপর গুরুতু আরোপ করতেন। কারণ ফানা বা বিনাশনের পূর্বে কালাম পাকে নিমগ্র হওয়া সঙ্গত নয়। আল্লাহপাক এরশাদ করেছেন-_ পবিত্র জন ব্যতীত কেউ এই কোরআন স্পর্শ করতে পারে না। একথার অর্থ হচ্ছে, যে সকল লোক এখনো অন্তরের পাপপষ্কিলতা থেকে পবিত্র হতে পারেনি, তাদের জন্য কোরআন শরীফ পাঠ অপেক্ষা অধিক পরিমাণে জিকির করাই বাঞ্কুনীয়। “তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, কৃতযর হইওনা'__ একথার অর্থ তোমরা আমার দানকে গ্রহণ করে আমার প্রতি কৃতজ্ঞভাজন হও । রসুল প্রেরণের মাধ্যমে তোমাদেরকে পথপ্রদর্শনের যে ব্যবস্থা আমি করেছি সেই করুনাসিক্ত ব্যবস্থাকে মেনে নাও। শেষে বলা হয়েছে “কৃত্র হইও না'__একথার অর্থ নবী প্রেরণের যে নেয়ামত তোমাদেরকে দান করেছি, তাকে অস্বীকার কোরো না। তার সত্য প্রচারের কাজে বিঘ্ন সৃষ্টি কোরো না। সময় অপচয় করে আল্লাহ্র জিকির থেকে বিমুখ হয়ো না। তাফসীরে মাযহারী/২৯৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।