Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করীম স. 'ফাজকুরুনী আজকুরকুম' আয়াতের শানে এরশাদ করেছেন__ আল্লাহ্‌ পাক বলেন, হে বান্দাসকল তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করো । আমি মাগফিরাত সহ তোমাদেরকে স্মরণ করবো। অর্থাৎ তোমরা আমার ইবাদত করো আমি তোমাদের পাপসমূহ মার্জনা করবো । হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুলে আকরম স. বলেছেন__ আমার বান্দা আমার প্রতি যে ধারণা পোষণ করে, আমি তার সেই ধারণার অনুকূল। সে যখন আমাকে স্মরণ করে তখন আমিও তাকে স্মরণ করি। সে যদি কোনো অনুষ্ঠানে আমাকে স্মরণ করে, তবে অধিকতর উত্তম অনুষ্ঠানে আমি তার স্মরণ করি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে তবে আমিও তাকে অন্তরে স্মরণ করি। সে যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে তবে আমি অগ্রসর হই এক হাত। সে যদি এক হাত আসে তবে আমি গমন করি দুই হাত । সে যদি আমার দিকে হেটে আসে তবে আমি তার দিকে অগ্রসর হই দৌড়ে । বোখারী, মুসলিম । হজরত আনাস থেকে বাগবীও এই হাদিসটি বর্ণনা করেছেন। তার বর্ণনার সাথে একথাটিও রয়েছে যে, হজরত আনাস বলেছেন, নিজের পাচটি আঙ্গুল গণনা করার মতো স্পষ্টরূপে এই হাদিসটি আমি রসুলপাক স. এর নিকট থেকে শুনেছি। হজরত আবুল্লাহ্‌ বিন শাকীক থেকে বর্ণিত হয়েছে-_ রসুল পাক স.এরশাদ করেছেন, মানুষের অন্তর দ্বিকক্ষ বিশিষ্ট । একটি কক্ষে ফেরেশতা ও অপর কক্ষে শয়তানের অবস্থান । যখন মানুষ আল্লাহ্‌ পাকের জিকির করে তখন শয়তান তার কুঠুরী ছেড়ে পালিয়ে যায়। আর যখন জিকির থেকে অমনোযোগী হয়, তখন শয়তান তার ঠোট অন্তরে প্রবেশ করিয়ে কুমস্ত্রনা দেয়। ইবনে আবি শায়বা । হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে__ রসুল আকরম স. বলেছেন, মুফরিদিন অতীত হয়েছেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহ্‌র রসুল! মুফরিদ কারা? তিনি বললেন-__ অধিক পরিমাণে আল্লাহ্‌র জিকিরে রত পুরুষ ও রমণীরা। মুসলিম । অমনোযোগীতা বা ওুঁদাসীন্য বিদূরিত করাই জিকিরের মূল উদ্দেশ্য । অমনোযোগীতার কারণেই অন্তর কঠিন হয়। শরিয়ত সমর্থিত কথা কর্ম চিত্তা গবেষণা-_ এসব কিছুই জিকিরের অন্তর্গত । তবে শর্ত হচ্ছে এসকল কিছুই হতে হবে বিশুদ্ধ অন্তর সহযোগে । অসৎ উদ্দেশ্য ও অমনোযোগিতার সাথে সম্পাদিত আমল আল্লাহ্‌ পাকের দরবারে গ্রহণীয় নয়। আল্লাহ্‌্পাক এরশাদ করেছেন__ যারা স্বীয় নামাজে বিনয়ী প্রকৃতপক্ষে তারাই সফলকাম । আরো এরশাদ করেছেন, ওই সকল নামাজী ক্ষতিগ্রস্ত যারা তাদের নামাজে অমনোযোগী থাকে। হজরত জাবের থেকে নাসাঈ, তিরমিজি, ইবনে মাজা, ইবনে হাব্বান এবং মালেক বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন-_ রসুল পাক স. বলেছেন, উত্তম জিকির হচ্ছে লা-ইলাহা ইল্লাল্লাহ' আর উত্তম দোয়া হচ্ছে “আল হামদুলিল্লাহ্‌।' হজরত সামুরা বিনতে জুন্দুব থেকে বর্ণিত হয়েছে__রসুল স. এরশাদ করেন, চারটি বাক্য অতি তাফসীরে মাযহানী/২৯৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।