Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

কণ্ঠচ্ছেদ করা হবে। অর্থাৎ জনসাধারণ যেহেতু অজ্ঞ, অযোগ্য-_ তাই কেউ আমার বক্তব্যভঙ্গিমা বুঝবে না এবং আমাকে ধর্মত্যাগী মনে করে হত্যা করে বসবে। প্রশ্ন হতে পারে, যে জ্ঞানের ভাষা নেই এবং যে জ্ঞান প্রকাশোদ্যত হলে রক্তপাত অনিবার্ধ হয়, সে জ্ঞানের আলোচনায় প্রবৃত্ত হওয়ায় কি লাভ? অথচ আমরা দেখছি, আধ্যাত্মিক সাধকগণ এ বিষয়ে অনেক গ্রন্থ রচনা করেছেন । যেমন, ফুসুসুল হিকাম, ফতুহাতে মাক্িয়া ইত্যাদি । এ প্রশ্নের জবাব এই-_ ওই সকল গ্রন্থ প্রনয়নের উদ্দেশ্য এরূপ নয় যে, ওগুলো পাঠ করে কারো এল্মে লাদুন্নী লাভ হবে অথবা ওগুলো অধ্যায়ন করে কেউ হয়তো কিছুটা নৈকট্য বা বেলায়েত লাভ করবে । বরং উদ্দেশ্য এই যে, আধ্যাত্মিক পথে যে পথিক চলমান অথবা প্রেমাপুত (সালেক ও মজ্জুব বা জজ্বা প্রাপ্ত) সে তার সংক্ষিপ্ত আত্মিক অবস্থার বিস্তারিত বিবরণ লাভ করবে। এভাবে পূর্বসূরীগণের আধ্যাত্মিক অবস্থার সঙ্গে নিজের আধ্যাত্মিক অবস্থার সমন্বয় সাধন করবে । দ্বিতীয় জবাব হচ্ছে, ওই মহাত্মাগণ ইচ্ছাকৃতভাবে গ্রস্থাবলী সংকলন করেননি । আধ্যাত্মিক অবস্থার প্রাবল্যের প্রেক্ষিতে তারা কখনো কখনো রহস্যপূর্ণ কথা উচ্চারণ করেছেন। তাদের অনুসারীরা সেকথা লিপিবদ্ধ করে প্রচার করেছেন। ওই সকল কিতাবকে অস্বীকার না করাই সমীচীন । শরিয়তের সমান্তরালে সেগুলো বুঝা সম্ভব হলে বুঝতে হবে অথবা এরূপ বলতে হবে-_- আল্লাহ্ৃতায়ালাই সমধিক জ্ঞাত। ওই সকল গ্রন্থের অধিকাংশ বিবরণই রূপক। তাদের কোনো কথাই শরিয়ত বিরুদ্ধ নয় বরং প্রকৃত অর্থে সেগুলো কিতাব ও সুন্রাহরই নিগুঢ় তত্ব। আল্লাহপাক তার আপন মহিমায় আমাকেও ওই নিগুঢ় তত্ব সম্পর্কে কিঞ্চিত জ্ঞান দান করেছেন। জ্ঞাতব্যঃ মহান সুফীগণ নিমগ্রতা, বিভোরতা ও অবস্থার প্রাবল্যে (গালবায়ে হালের সময়ে) তাদের আধ্যাত্মিক অবস্থার বিভিন্ন বিবরণ প্রদান করেন। সেগুলো প্রকাশ্যত শরিয়ত বিরোধী মনে হলেও মূলতঃ দৃনীয় নয় । যখন বাহ্যিক জ্ঞান লুপ্ত হয় তখন মানুষের পাপ পুণ্য লিখন কার্য্যও স্থগিত থাকে। সুফী সম্প্রদায়ের বাণীগুলো ওই অবস্থার বিবরণ যা পরবর্তীতে গ্রন্থাকারে সন্নিবেশিত হয়েছে। শরিয়তবিরুদ্ধ কোনো তরিকত প্রতিষ্ঠা সেগুলোর কোনো উদ্দেশ্য ছিলো না। অবশ্যই ছিলো না। রত ভাজি মাধ্যমে । অধিক জিকির ও মোরাকাবা ওই প্রান্তিকে নিশ্চিত করে। সেই জিকির ও মোরাকাবা সম্মিলিতভাবে হোক অথবা এককভাবে । আল্লাহ্‌পাক সেই জিকিরের প্রতি আয়াতে ইঙ্গিত করেছেন এভাবে- 'ফাজকুরুনী' (তোমরা আমার স্মরণ কর)। এরপর বলেছেন, 'আজকুরকুম' (আমি তোমাদের স্মরণ করবো)। আবু শাইখ এবং দায়লামী মস্নদে ফিরদাউস গ্রন্থে জোবায়েরের মাধ্যমে, তিনি জুহাকের মাধ্যমে এবং তিনি হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, রসুলে অকষসীর মহ» ||||||. 81100 8,00।

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।