হয়েছে। তেমনি অপ্রচারযোগ্য জ্ঞানকেও আরেকটি পাত্র বলা হয়েছে। সুতরাং বুঝে নিতে হবে যে, প্রকাশ্য জ্ঞানের পাত্র গোপন জ্ঞানের পাত্রের সমান্তরাল অর্থাৎ সমগুরুত্ সম্পন্ন । তাই আমি বলি, সেই গোপন জ্ঞান হচ্ছে এল্মে লাদুন্নী ! এবার কেউ যদি প্রশ্ন করে, যদি তাই হয় তবে কণ্ঠচ্ছেদনের প্রশ্ন আসে কেনো? জবাবে বলতে হয়, হাদিসের প্রকৃত বক্তব্য এরকম__ আমি সেই জ্ঞানের কথা ভাষায় প্রকাশ করলে লোকে আমার গলা কেটে দেবে । আসল কথা হচ্ছে এই যে, এলমে লাদুরীর অধিকারী ব্যক্তি তার ওই বিদ্যাকে ভাষায় রূপ দিতে অপারগ । ভাষার মৌখিক ও লিখিত রূপের মাধ্যমে এ বিদ্যা শিক্ষা দেয়া সম্ভব নয়। এই বিদ্যা গ্রহণ করতে হয় অন্তর থেকে অন্তরে, আত্মা থেকে আত্মায় । মৌখিক বা লিখিত জ্ঞানকে বলে এল্মে হুছুলী বা অর্জিত জ্ঞান। বিষয়বস্তু, শব্দসম্ভার, শ্রুতি, ইন্দ্িয়ানুভূতি-_ এ সকল কিছুর সহযোগে যে বিদ্যা অর্জিত হয় তাকেই বলে অর্জিত বিদ্যা। পক্ষান্তরে এল্মে লাদুরী হচ্ছে__ আত্মসমাহিতিসন্তুত জ্ঞান। এই জ্ঞানকে এলমে হুজুরী বলা যেতে পারে। এই জ্ঞান ইন্দ্রিয়াতীত। এই জ্ঞানের বিবরণ দিতে গেলে বক্তাকে রূপক ভাষার আশ্রয় নিতে হয়। জ্ঞাতব্য ২ ভাষাবিদগণের নিকট রূপক অর্থ গ্রহণের শর্ত হচ্ছে__ প্রকৃত ও রূপকের মধ্যে সুনিবিড় সম্পর্ক থাকতে হবে । কোরআন মজীদে অনেক স্থানে রূপক অর্থের ব্যাবহার লক্ষ্য করা যায়। সে সকল রূপক অর্থ প্রকাশ্য অর্থের সঙ্গে সামঞ্রস্যশীল। কিন্তু প্রকৃত আধ্যাত্মিক অভিজ্ঞতা ও দিব্যজ্ঞান শুধু আরবী কেনো, পৃথিবীর কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয়। কথক অথবা লেখকের রূপক ভাষা অযোগ্য শ্রোতা ও পাঠকের চিন্তায় বিভ্রান্তি সৃষ্টি করতে বাধ্য। এরকম অযোগ্য ব্যক্তিরা রূপক বিষয়কে তাদের অপবিত্র ও অপরিণত ধারণায় আবদ্ধ করে ফেলে । ফলে বিভ্রান্তি অনিবার্ষ হয়ে ওঠে । তারা তখন বক্তাকে কাফের ফাসেক ইত্যাদি বলতে শুরু করে। শায়েখ মুহীউদ্দিন ইবনে আরাবীর তত্বকথা পাঠ করে এবং তার রূপক বর্ণনা সমূহের মর্ম বুঝতে সক্ষম না হয়ে অনেক আলেম শিরক প্রভাবিত তৌহিদকে আশ্রয় করেছিলো । কেউ কেউ তার বিরুদ্ধে কাফের ফতোয়া জারী করেছিলো । তবে ওই সকল আলেম এই ফেতনা থেকে মুক্ত থাকতে পেরেছিলেন যারা শায়েখ আরাবীর বক্তব্যকে এল্হাম অথবা আধ্যাত্মিক যোগ্যতা দিয়ে বুঝতে চেষ্টা করেছিলেন। তার অভিমত সমূহকে তারা রূপক অর্থে বুঝতে সক্ষম হয়েছিলেন । এভাবে তাদের নিকট উম্মোচিত হয়েছিলো এল্মে লাদুনীর অলৌকিক তোরণ । সেই সূত্রে তারা তখন সমন্বয় সাধন করতে সক্ষম হয়েছিলেন এলমে হুছুলী ও এলমে হুজুরীর সাদৃশ্য ও বৈসাদৃশ্য সমূহকে । যে জ্ঞানের শব্দায়ন অসম্ভব, সে জ্ঞানের কথা প্রকাশ করতে গেলে বিশৃংখলা অনিবার্য. এরকম যদি কেউ করে, তবে তাকে কাফের ফাসেক ইত্যাকার নানা বিশেষণে নিন্দিত হতে হয়। হজরত আবু হোরায়রা এবিষয়ে পূর্ণ সচেতন ছিলেন। তাই বলেছিলেন-_ দ্বিতীয় পাত্রটি প্রকাশ করলে আমার তাফসীরে মাযহারী/২৯১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।