অস্তিত্বের আধারেই বহন করে চলেছে। সত্তা থেকে সন্তায় বয়ে চলেছে এই জ্ঞানপ্রবাহ। সেই প্রবাহের শিক্ষক ও পরিচালক হচ্ছেন মহান সুফী সম্প্রদায় । হজরত হানজালা বিন রবীয় উসাইয়েদী থেকে মুসলিমের মাধ্যমে বর্ণিত হয়েছে (হজরত হানজালা বলেন) __-একবার হজরত আবু বকরের সঙ্গে আমার সাক্ষাত হলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কী খবর? আমি বললাম, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। তিনি বললেন, সোবহানাল্লাহ্! সে কি কথা । আমি বললাম, যতোক্ষণ আমি রসুলের দরবারে অবস্থান করি ততোক্ষণ তার পবিত্র সংসর্গে নিজেও পবিত্র হয়ে যাই । তিনি যখন বেহেশত্ ও দোজখের বিবরণ দেন তখন মনে হয় বেহেশৃত দোজখ সব কিছুই প্রত্যক্ষ করি। যখন গৃহে ফিরে আসি তখন সেই পবিত্র অবস্থা আর থাকে না। স্ত্রী-পুত্র পরিজনের সঙ্গে ব্যস্ত হয়ে যাই বলেই আমার এই অধঃপতন । হজরত আবু বকর বললেন, আমারওতো ওই একই অবস্থা । দু'জনে তখন একত্রে রসুলে পাক স.এর দরবারে গমন করলেন । হজরত হানজালা বললেন, হে আল্লাহ্র রসুল! হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। যতোক্ষণ আমরা আপনার পবিত্র সাহচর্ষে অবস্থান করি ততোক্ষণ আমাদের এমতোন অবস্থা থাকে যে, আপনার বর্ণিত বেহেশত দোজখ যেনো আমাদের নিকট প্রত্যক্ষগোচর থাকে । আর যখন নিজেদের সংসারে ফিরে যাই তখন এই অবস্থা আর থাকে না। রসুলপাক স. বললেন, যার অধিকারে আমার জীবন সেই পরম সত্তার শপথ, আমার সংসর্গে তোমাদের যে অবস্থা হয় তা যদি স্থায়ী হতো তোমাদের সঙ্গে করমর্দন করতো । এই হাদিসের অর্থ হচ্ছে সার্বক্ষণিক পবিত্রাবস্থা যা ফেরেশৃতা জগতের জন্য শোভনীয়। ফেরেশূতা জগত প্রতিষ্ঠিত হলে জড়জগতের অস্তিত্ব আর থাকবে না। তাই এই পবিভ্রাবস্থা হবে সাময়িক, সার্বক্ষণিক নয় । হজরত আবু হোরায়রা বলেছেন-_ আমি হজরত রসুল স. থেকে জ্ঞানের দু'টি পাত্র অর্জন করেছি। একটি তোমাদের মধ্যে বিতরণ করেছি। অন্যটি করিনি । যদি করতাম, তবে আমার কণ্ঠদেশ কর্তিত হতো। বোখারী । হাদিসের ভাষ্যকারগণ বলেন__ দ্বিতীয় প্রকারের জ্ঞান ছিলো অত্যাচারী সমর ও শাসকদের পরিচিতিসন্ত্ুত জ্ঞান । যেমন, অপর একটি হাদিসে উল্লেখ রয়েছে-_ রসুল পাক স. বলেছেন, আয় আল্লাহ! আমি ষাট হিজরীর প্রারন্তে ওই সকল অপ্রবীনদের যে রাজত্ব শুরু হবে তা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। একথার মধ্যে এজিদের রাজত্র প্রতি ইঙ্গিত রয়েছে। আমি বলি, বর্ণিত হাদিস থেকে ভাষ্যকারগণ যে মর্ম উদ্ধার করেছেন, তা হাদিসের প্রকৃত মর্ম নয়। কারণ আংশিক কতকগুলো ঘটনাপঞ্জিকে জ্ঞানের পাত্র বলা এবং শরিয়ত সম্পর্কিত বিদ্যার পাত্র স্থির করা কোনোক্রমেই হাদিসের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যশীল নয় । প্রচারযোগ্য জ্ঞানকে যেমন একটি পাত্র বলা তাষসীরে মাযহারী/২৯০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।