আল্লাহ্র) তখন আল্লাহ্ বলেন, হামাদানি আবদি (আমার বান্দা আমার অনেক প্রশংসা করেছে)। বান্দা যখন বলে, আর রহমানির রহীম । তখন আল্লাহ্ বলেন, আমার বান্দা আমার খুব গুণগান করছে। বান্দা মালিকি ইয়াউমিদ্দিন বললে আল্লাহ্ বলেন, আমার বান্দা আমার মহিমা ও শ্রেষ্ঠত্ব প্রচার করছে। যখন বান্দা বলে, ইয়া কানা'বুদু ওয়াইয়্যাকা নাস্তাঈন। তখন আল্লাহ্ বলেন, এটা হলো আমার ও আমার বান্দার মধ্যবর্তী সেতু স্বরূপ । আমার নিকট আমার বান্দার জনা সে বন্তই প্রস্তুত রেখেছি যা আমার বান্দা চায়। বান্দা যখন বলে, ইহ্দি নাস্সিরতৃল মুস্তাকীম; সিরতৃল্লাজিনা আন্-আমৃতা আলাইহিম, গইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদৃদ্ল্পিন। তখন আল্লাহ বলেন, আমি আমার বান্দার সকল প্রার্থনা কবুল করলাম । আরো প্রার্থনা করলেও কবুল করবো। মুসলিম । ইবনে উমাইর থেকে আবদুল মালিক মুরসাল হিসেবে বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন - সুরা ফাতিহা সকল রোগের মহৌষধ । বিশুদ্ধ সূত্রসহযোগে এ হাদিসটি দারেমী তার মসনদে এবং বায়হাকী তার শোয়াবুল ইমানে লিপিবদ্ধ করেছেন। হজরত জাবের থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেন - হে জাবের! আমি কি বলবো কোরআনের সর্বোত্তম সুরা কোনটি? হজরত জাবের বললেন, হে আল্লাহ্র রসুল! এরশাদ করুন। রসুল স. বললেন, সুরা ফাতিহা। হজরত জাবের বলেন, আমার মনে হলো, রসুল স. যেনো বললেন, ফাতিহা হলো সকল ব্যাধির মহৌষধ । হজরত জাবের কর্তৃক আরো বর্ণিত হয়েছে, সুরা ফাতিহা মৃত্যু ব্যতীত সকল রোগের প্রতিষেধক । হাদিসটি খালই তার ফাওয়ায়েদ কিতাবে উল্লেখ করেছেন। সাঈদ বিন মায়াল্লী থেকে বর্ণিত হয়েছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে - আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন । স্ব-সূত্রে ইমাম বোখারী হতরত ইবনে আব্বাস থেকে বলেছেন, সুরা ফাতিহা কোরআনের দুই তৃতীয়াংশ । আবু সুলায়মান বলেছেন, এক যুদ্ধে অংশগ্রহণকারী কতিপয় সাহাবী যাত্রাপথে এক মৃগী রোগীর সাক্ষাত পেলেন। সে অজ্ঞান হয়ে পড়ে ছিলো। সাহাবাদের একজন সুরা ফাতিহা পাঠ করে তার কানে ফু দিলেন সে দিবিবি সুস্থ হয়ে উঠলো । রসুল স. এঘটনা জানতে পেয়ে এরশাদ করলেন, এরকমতো হবেই । কারণ, কোরআন জননী ফাতিহা হচ্ছে সকল ব্যাধির প্রতিষেধক । ইমাম ছা'লাবী এই বর্ণনাটি আবু সুলায়মানের উদ্ৃতিসহ মুয়াবিয়া ইবনে সালেহ্ এর মাধ্যমে বর্ণনা করেছেন। হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, রসুল স. এরশাদ করেছেন-_ সুরা ফাতিহা বিষেরও ওষধ। সাঈদ ইবনে মানসুর তার সুনানে এবং বায়হাকী তার শোয়াবুল ইমানে এ হাদিসটি লিখেছেন। হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, আমরা প্রবাসে ছিলাম । পথ চলতে চলতে এক স্থানে থামলাম । সেখানে এক দাসী এসে বললো, এই জনপদের সর্দারকে সাপে কেটেছে। তোমাদের মধ্যে কি কোনো ওঝা আছে? সাহাবাদের একজন দীড়ালেন এবং দাসীর সাথে গিয়ে সুরা ফাতিহা পড়ে সর্দারের সর্পদষ্ট স্থানে ফু তাফসীরে মাযহারী/২৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।