Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদ ইবনে জারীর বলেছেন, হজরত ইব্রাহিম কয়েকটি প্রার্থনা করেছিলেন- তার মধ্যে একটি এই-_ “হে আল্লাহ! আমাদেরকে তোমার আনুগত্য দান করো । আমার সন্তানদের এক দলকেও তোমার অনুগত করে নিও ।' আরেকটি প্রার্থনা ছিলো-_ “আয় আল্লাহ! তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করো ।' এই প্রার্থনার প্রেক্ষিতে আলোচ্য আয়াতের অর্থ দীড়াবে এরকম-এখন আমি ইব্রাহিমের প্রার্থনা বাস্তবায়ন করবো । তোমাদেরকে হেদায়েত দান করবো । মুসলমান বানিয়ে দেবো এবং আমার নেয়ামতসমূহ পরিপূর্ণরূপে দান করবো। এই উদ্দেশ্যে আমি তোমাদের মধ্যে রসুল প্রেরণ করেছি। এই রসুল প্রেরণের সঙ্গে পরবর্তী আয়াতের সংযোগ সাধিত হয়েছে এভাবে__ রসুল প্রেরণ করে আমি তোমাদের স্মরণ করেছি, কাজেই তোমরা আমাকে স্মরণ করো । যদি স্মরণ করো, তবে আমিও তোমাদেরকে স্মরণ করবো । একথার মাধ্যমে প্রমাণিত হয় যে, বান্দা যদি আল্লাহ্‌পাককে স্মরণ করে, তবে সেই স্মরণের পূর্বে ও পরে আল্লাহ্‌ পাক তাদেরকে স্মরণ করেন। আল্লাহপাকের প্রথম স্মরণ করার অর্থ হলো-_ তিনিই বান্দাকে স্মরণ করার তৌফিক দেন। পরে স্মরণ করার অথ হলো-__ সেই স্মরণের প্রতিদান দেন। এখানে রসুল অর্থ মোহাম্মদ মোস্তফা আহম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম । তিনি আল্লাহ্‌র আয়াতসমূহ পাঠ করে শোনাবেন। মানুষকে পবিত্র করবেন । কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং মানুষ যা জানেনা সেই জ্ঞান শিক্ষা দিবেন। এখানে দু'বার শিক্ষা দেয়ার কথা বলা হয়েছে । একটি হচ্ছে কিতাব ও হিকমত এবং অন্যটি হচ্ছে এলমে লাদুন্নী। এই এল্মে লাদুন্নী সম্পর্কে বলা হয়েছে, তোমরা জানতে না। এই অজানা জ্ঞান কোরআনের অন্তর্নিহিত জ্ঞান। রসুলুল্লাহ স.এর পবিত্র বক্ষাধার সেই জ্ঞানের আধার। এই জ্ঞান সকল জ্ঞানের উধ্রে। জ্ঞাতব্য ঃ জ্ঞান দু'ধরনের । ১. অর্জিত জ্ঞান (এলমে হুছুলী), ২. আত্মজ্ঞান (এলমে হুজুরী)। অর্জিত জ্ঞান ইন্ট্রিয়নির্ভর এবং আত্মজ্ঞান ইন্ড্রিয়াতীত। নবী রসুলগণ এই আত্মজ্ঞানের অধিকারী । তাই তাদের অন্তর-__ দর্পণে মারেফাতের সূর্যালোক প্রতিবিশ্বিত হয়। প্রকৃত বিশ্বাসীরা নিজেদের অন্তরের আয়নায় সেই প্রতিবিষ্বের প্রতিবিশ্ব ধারণ করে আত্মজ্ঞানে জ্ঞানী হয়ে থাকেন। ওই আয়নার প্রকৃত তত্ত্ব উদঘাটন দুরূহ এই জ্ঞান সত্তাসন্নিহিত, সত্তাস্থিত। সত্তার প্রতি বিশ্বাস স্থাপন করতে যেমন কোনো দলিল প্রমাণের আবশ্যক করে না। আমিই যে আমি-__ একথা সহজেই বুঝা যায়। আত্মজ্ঞানে জ্ঞানীরাও তেমনি সহজেই বুঝেন যে, আল্লাহই আল্লাহ্‌। সন্দেহ প্রমাণ কোনোকিছুরই প্রবেশাধিকার নেই সে অতুলনীয় বিশ্বাসে । কোরআন মজীদের প্রকাশ্য বর্ণনা দলিল প্রমাণ অর্জিত জ্ঞানের অন্তর্ভুক্ত । আর আত্মজ্ঞান যেহেতু সত্ত্ানির্ভর তাই এই জ্ঞান মানুষ তার রঃ তাফসীরে মাযহারী/২৮৯ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।