বিধান হচ্ছে, শ্রেষ্ঠ নবীগণের জন্য স্বতন্ত্র কেবলা নির্ধারণ । তাই তাকেও হজরত ইব্রাহিম ও হজরত মুসার মতো স্বতন্ত্র কেবলা দেয়া হয়েছে। ৩. বিরুদ্ধবাদীদেরকে নির্বাক করে দেয়াও কেবলা পরিবর্তনের আরেকটি উদ্দেশ্য । বাহ্যতঃ মনে হচ্ছে, বিষয়টি বার বার উল্লেখ করা হচ্ছে। কিন্তু এর প্রতি গভীর অভিনিবেশ নিবদ্ধ করলে সুস্পষ্ট হয়ে উঠবে যে, কেবলা পরিবর্তন একটি বহুল আলোচিত, আলোড়িত ও গুরুতৃপূর্ণ বিষয়। এক বিধান রহিত করে তদস্থলে অন্য বিধান বলবৎ করলে স্বভাবতই বিশৃংখলা মাথা তুলে দাঁড়াবার অবকাশ পায়। তাই সন্দেহের মূলোৎপাটনকল্পে বিষয়টিকে বার বার উল্লেখের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করা যৌক্তিকতাবিরোধী নয়। আয়াতে তাই বলা হয়েছে, সীমালংঘনকারীগণ ব্যতীত অপর কেউ যেনো তোমাদের সাথে বিতর্ক না করে। অর্থাৎ হে মুমিনগণ! কেবলা পরিবর্তন করা হয়েছে এই কারণে যে, ইহুদীরা যেনো তোমাদের প্রতি দোষারোপ করার সুযোগ না পায়। কারণ তাদের কিতাবেই লিপিবদ্ধ হয়েছে, ইব্রাহিমের কেবলা বায়তুল্লাহ, শেষ নবীর কেবলাও বায়তুল্লাহ্। এখন কেবলা পরিবর্তন না করা হলে তারাই আপত্তি উত্থাপন করে বলবে, দেখো! ইনি শেষ নবী নন-__ যদি হতেন, তবে তওরাতের বর্ণনানুযায়ী তিনি বায়তুল্লাহকে কেবলা হিসেবে গ্রহণ করতেন। বায়তুল্লাহ্ শরীফকে কেবলা করার বিধান অবতীর্ণ হওয়ার পরে এখন থেকে মুশরিকেরাও তোমাদের প্রতি দোষারোপ করতে পারবে না। কারণ, তারা জানে, কাবা শরীফ হচ্ছে হজরত ইবাহিমের কেবলা আর রসুল পাক স. ইব্রাহিমী মিল্লাতের দাবীদার । সুতরাং এখন থেকে তাদের একথা বলার অধিকারও রহিত হয়ে গেলো যে, রসুলুল্লাহ স. ইব্রাহিমী মিল্লাতের দাবীদার হওয়া সত্তেও তার কেবলাকে গ্রহণ করেননি । 'সীমালংঘনকারীগণ বা জালেমগণ ব্যতীত অন্য কেউ বিত্কে লিপ্ত হবে না'_ _ এ কথার অর্থ, যারা সচেতন ও বুদ্ধিমান তারা একথা সহজেই বুঝে নিতে পারবে যে, কেবলা পরিবর্তনের এই বিধানের বিরুদ্ধে কোনো রকম যুক্তি প্রমাণই দীড় করানো যাবে না। কিন্ত সীমালংঘনকারীরা সন্তাগতভাবে হিংসা ও বিদ্বেষভাবাপন্ন। তারা তো বিভিন্ন রকম কথা বলবেই। বাস্তবেও তাই দেখা গেলো-- কোরাইশদের দলপতিরা বলতে শুরু করলো, এতোদিনে মোহাম্মদের হুশ হলো। সে আমাদেরকে বলতো, পথচ্যুত। শেষ পর্যন্ত আমাদের কেবলাকেই গ্রহণ করতে বাধ্য হলো সে। ওদিকে ধূর্ত ইহুদীরা বলতে শুরু করলো, মোহাম্মদ ভালো করেই জানে যে, বায়তুল মাকদিসই হচ্ছে প্রকৃত কেবলা । তবুও বিদ্বেষের বশবর্তী হয়ে এবং জাতিগত স্বার্থের কথা চিন্তা করে সে কেবলা পরিবর্তন করে ফেললো । যারা সত্য বিদ্বেষী ও সত্য প্রত্যাখ্যানকারী, তারা দলিল প্রমাণের কোনো ধার ধারে না। তারা অবিশ্বাসী । বিদ্বোহী। সুতরাং তারা অনর্থক বাক বিতন্ডা করতেই থাকবে । এ বিষয়ে শংকাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তাই আয়াতে বলা হয়েছে, "তাদেরকে ভয় কোরো না, শুধু আমাকেই ভয় করো- যাতে তাফসীরে মাযহারী/২৮৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।