Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রত্যেকের একটি দিক রয়েছে যেদিকে সে মুখ করে দীড়ায়। অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য রয়েছে পৃথক পৃথক কেবলা । আল্লাহ্‌ পাকের বিধান এরকমই । আল্লাহ্‌ পাক হজরত মুসার জন্য যেমন কেবলা নির্ধারণ করে দিয়েছেন, তেমনি হজরত মোহাম্মদ মোস্তফা স. এর জন্যও স্বতন্ত্র কেবলা বিধিবদ্ধ করেছেন। কেবলা নির্ধারণ হচ্ছে ইবাদত সংক্রান্ত ব্যাপার, যে সম্পর্কে কারো মতামত প্রদানের অধিকার নেই। সুতরাং, এ বিষয়ে বিবাদ বিসম্বাদের কোনো অবকাশ নেই । তাই বলা হয়েছে, “অতএব তোমরা সৎ কর্মে প্রতিযোগীতা করো ।' অর্থাৎ আল্লাহ্‌র বিধান পালনের দিকে অগ্রসর হও। যখন তিনি বায়তুল মাকদিসের দিকে মুশ করে নামাজ পড়ার বিধান জারি করেন, তখন সেই দিকে মুখ করো । আবার যখন বায়তুল্লাহ মুখী হতে বলেন, তখন নির্বিবাদে বায়তুল্লাহ্‌কে কেবলা হিসেবে গ্রহণ করো । বিনাবাক্যে আল্লাহ্‌র বিধানকে মেনে নেয়াই ইমান এবং এই বিধান অনুযায়ী আমল করার নামই ইবাদত । যদি বিধান অমান্য করো তবে মনে রেখো- সম্মুখে রয়েছে মৃত্যু, মৃত্যুত্তর জীবন, হাশর। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান । তিনি তোমাদেরকে হাশরের ময়দানে একত্রিত করবেনই । অতএব তার আজ্ঞাবহ হও । পরিবর্তিত কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করো । বায়তুল্লাহ শরীফই হচ্ছে মুসলমানদের জন্য নির্ধারিত কেবলা । কিছুতেই কেবলা স্থির করা যাচ্ছে না- এমন অবস্থায় পড়লে, অন্তরের প্রবল ধারণা অনুযায়ী যেদিককে কেবলা মনে হবে সেদিকে মুখ করেই নামাজ আদায় করতে হবে। ভ্রাম্যমান অবস্থায় বাহন যেদিকে চলবে সেদিকেই কেবলা ধরে নিয়ে নফল নামাজ আদায় করা যাবে। নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হবে এবং তা আদায় করতে হবে কেবলামুখী হয়ে । সেই কেবলা পশ্চিমে হোক বা পূর্বে। গৃহে, প্রবাসে, সকল অবস্থায় নামাজের সময় কেবলামুখী হওয়া ফরজ। আয়াতে তাই বলা হয়েছে, ' যেখান থেকেই তুমি বের হওনা কেনো-_ মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও ।' এই বিধানটি পুনঃ পুনঃ উল্লেখ করা হচ্ছে এ কারণে যে-_ গৃহে, প্রবাসে সকল অবস্থায় কেবলার হুকুম একই । হজরত হুজায়ফা থেকে মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে__ রসুল পাক স. বলেছেন, আমাকে এবং আমার উম্মতবর্গকে তিনটি বিশেষত্ের মাধ্যমে মর্যাদামন্ডিত করা হয়েছে। ১. আমাদের নামাজের জামাতগুলো ফেরেশতাদের সারিবদ্ধ জামাতের অনুরূপ । ২. আমাদের জন্য সমগ্র পৃথিবীই মসজিদ । যেখানে খুশী সেখানে আমরা নামাজ আদায় করতে পারবো। ৩. মাটির মাধ্যমে আমাদেরকে পবিত্র হওয়ার অনুমতি দেয়া হয়েছে। পানি না পেলে অথবা পানি ব্যবহারে ক্ষতির আংশকা থাকলে আমরা মাটি ছারা “তায়াম্মুম করে পবিত্র হতে পারি। কতিপয় ভাষ্যকারের অভিমত এই যে, কেবলা পরিবর্তনের মধ্যে তিনটি উদ্দেশ্য নিহিত রয়েছে। ১. রসুলুল্লাহ স. এর মর্যাদা ও শ্রেষ্ঠতু প্রতিপন্ন করা । কারণ, তার বাসনানুযায়ী কেবলা পরিবর্তন করা হয়েছে। ২. আল্লাহ্‌ পাকের স্বাভাবিক সাধারণ তাকসীরে মাযহারী/২৮৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।