Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সঙ্গে সম্বদ্ধিত হলে, পরবর্তা বাক্যের সঙ্গেও সামঞ্জস্য বজায় থাকে না। কারণ পরক্ষণেই বলা হয়েছে, “যেরূপ তারা নিজেদের সন্তানদেরকে চিনে ।' এরকম উপমা প্রদর্শনের কারণ এই যে, সন্তানেরা স্বগৃহে লালিত পালিত হয় বলে তাদের আকার আকৃতি অবয়ব কোনোকিছুই অবিদিত থাকে না। রসুল পাক স. সম্পর্কেও তেমনি তারা অনবগত নয়। তার আকার, অবয়ব ও পরিচিতি স্পষ্টাক্ষরে তওরাতে লিপিবদ্ধ রয়েছে। তিনি যে প্রকৃতই নবী-_ তা তারা ভালোভাবেই জানে । হিংসা, হঠকারিতা ও জাত্যাভিমানের কারণেই তারা তার নবুয়তকে অস্বীকার করে যাচ্ছে। যদি “ইয়া'রিফুনাহ' শব্দের “হু' সর্বনামটি কোরআন পাকের সঙ্গে সম্বন্ধিত হতো, তবে * যেরূপ তারা নিজেদের সন্তানদেরকে চিনে' একথা না বলে * যেরূপ তারা তওরাতকে জানে বা চিনে' এরূপ বলা হতো । হজরত ওমর একবার হজরত আবদুল্লাহ বিন সালামকে জিজ্ঞেস করলেন, আপনারা কী করে আপন সন্তানদের মতো রসুলে পাক স. কে চিনেন? তিনি বললেন, যখন আমি সর্বপ্রথম রসুলপাক স. কে দেখেছি তখন আমি তেমনিভাবে চিনেছি যেমন চিনি আপন সন্তানদের । হজরত ওমর বললেন, কিন্তু তা কিভাবে? তিনি জবাব দিলেন, আল্লাহ্‌ পাক আমাদের কিতাবে তার আকৃতি, প্রকৃতি ও বৈশিষ্ট্যাবলীর বিশদ বর্ণনা দিয়েছেন । সে কারণেই তাকে চিনতে আমার কোনোই অসুবিধা হয়নি। বরং আপন সন্তান সম্পর্কেও সংশয় থেকে যেতে পারে। কারণ, সম্ভানের মা হয়তো মিথ্যা সাক্ষ্য দিতে পারে (অন্যের সন্তানকেও তার স্বামীর সম্ভান বলে ঘোষণা দিতে পারে)। কিন্তু এক্ষেত্রে কোনোপ্রকার সংশয়েরই অবকাশ নেই। যেহেতু এখানে সাক্ষ্য দিচ্ছেন স্বয়ং আল্লাহ্পাক। হজরত ওমর বললেন, আপনি সত্য বলেছেন। আল্লাহ্‌ পাক আপনার কল্যাণ করুন। “তাদের একদল জেনে শুনে সত্য গোপন করে থাকে'__ একথার অর্থ অবিশ্বাসী ইহুদীরা মোহাম্মাদুর রসুলুল্লাহ স. এর গুণাবলী, নবুয়ত, দুই কেবলার বিধান__ এ সকল কিছুই তওরাতের মাধ্যমে জানা স্ত্েও প্রকাশ করে না। “সত্য তোমার প্রতিপালকের নিকট থেকে প্রেরিত'- একথার অর্থ, হে নবী! সত্য সেটাই যা আপনার প্রতিপালকের সিদ্ধান্ত এবং যার উপরে আপনি প্রতিষ্ঠিত রয়েছেন। গ্রন্থধারীরা যার উপর প্রতিষ্ঠিত তা সত্য নয়। কিছুতেই নয় । সুতরাং হে আমার প্রিয়তম নবী! আপনি তাদেরকে প্রশ্রয় দিয়ে সন্দিহানদের অন্তর্ভুক্ত হবেন না। শেষ ব্যাক্যটির কয়েক রকম অর্থ হতে পারে। যেমন, ১. আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না, যারা আল্লাহর বিধান সম্পর্কে সন্দেহ পোষণ করে। ২. সত্য সম্পর্কে জেনেও যারা সত্য গোপন করে, আপনি তাদের দলভুক্ত হবেন না। ৩. অথবা রসুল পাক স.কে সম্বোধনের মাধ্যমে তার উম্মতকে এখানে এই মর্মে শিক্ষা দান করা হয়েছে যে, তারা যেনো আরেফ বিল্লাহ (আল্লাহর পরিচয় লাভকারী) গণের সঙ্গে থেকে মারেফাত অর্জন করে এবং এভাবে সকল সন্দেহের উর্ধ্বে অবস্থান নিতে সক্ষম হয়। সন্দেহ্বাদীঙ্গের সংসর্গ মানুষকে বিশ্বাসচ্যুত করে । তাই তাফসীরে মাযহারী/২৮৪ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।