বাক্যের দু'টি দিক থাকে । একটি বাস্তব । অপরটি অবাস্তব। যেমন কোনো বৃদ্ধি লোক বললো, আমি যদি যুবক হয়ে যাই তবে তিনটি বিয়ে করবো । এখানে বৃদ্ধটির যুবক হওয়া অসন্ভব-_ কাজেই তার বক্তব্যের একটি দিক বাস্তবায়নও অসম্ভব । আলোচ্য বাক্যটিও তেমনি, যার একটি দিকের বাস্তবায়ন সম্পূর্ণতই অসন্ভব। সেদিকটি হচ্ছে__ “যদি তুমি তাদের খেয়াল-খুশীর অনুসরণ কর'। দষ্টান্ত হিসাবে কোরআন মজীদের ওই আয়াতটি উল্লেখ করা যেতে পারে যেখানে বলা হয়েছে, "আপনি বলুন! যদি আল্লাহ্পাকের সন্তান থাকতো তবে আমি তার প্রথম উপাসক হতাম ।' এই বাক্যটিও একটি এমন শর্তসম্বলিত বাক্য যার একটি দিক অসন্ভব। সেদিকটি হচ্ছে- যদি আল্লাহপাকের সন্তান থাকতো । এমতাবস্থায় অপর দিকটি সঙ্গত কারণেই অসম্ভব হয়ে পড়বে । আল্লাহপাকের সন্তান থাকা যেহেতু অসম্ভব, সেহেতু তার উপাসক হওয়াও অসন্ভব। তেমনি এই আয়াতের বর্ণনায় রসুল পাক স. এর পক্ষে যেহেতু ইহুদীদের খেয়াল-খুশীর অনুসরণ করা অসন্তব, সেহেতু তার পক্ষে সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত হওয়াও অসম্ভব। প্রশ্ন হতে পারে__ যদি অসম্ভবই হয়, তবে এ ধরনের বর্ণনায় কি লাভ? প্রথম জবাব হচ্ছে__ বর্ণিত আয়াত উম্মতে মোহাম্মদীর জন্য একটি শিক্ষণীয় বিষয় । যার মর্ম হচ্ছে__- সাবধান! নবীর পক্ষে যে কাজ সম্ভব নয়, তোমরা তার উম্মত হয়ে কশ্মিনকালেও আল্লাহ্পাকের বিধানের বিরুদ্ধে ইহুদী খৃষ্টানদের বাসনার অনুবর্তী হয়ো না। এ রকম সাবধানবাণীর আরো কিছু কারণ রয়েছে- যেমন, ১. বিষয়বস্তুকে শক্তিশালী করা, ২. শপথের পর্যায়ভূক্ত করা, ৩. ন্যুনতম অনুসরণকেও নিষিদ্ধ করা, ৪. প্রিয়জনের প্রতি একটি অনুসরণীয় সতর্কবাণীর রূপ শির্ণয় করা। ৫. “মা জা'আকা'- এই সংক্ষিপ্ত বিবরণের পর পরই 'মিনাল ইলমি'- এই রীতির সংযুক্তি দ্বারা বক্তব্যকে অধিকতর গুরুত্ববহ করে তোলা । ৬. এলেম বা জ্ঞানকে সুনির্দিষ্ট করা, ৭. “জাযা' শব্দটিকে লামে তাকীদ এবং “জুমলা"ই ইছমিয়া' দ্বারা মুয়াকাদ করা । ৮. “ইজা' শব্দটিও মুবালিগার অর্থবহ, ৯. “মীন অব্যয়টি আংশিক অর্থবহ যদ্দারা অধিক মুবালিগা ধতর্ব্য, ১০. “আজ্জোয়ালিমীন' শব্দে আল যুক্ত করে জুলুমকে সুনির্দিষ্ট করা হয়েছে এবং ১১. জুলুমকে কোনো শর্ত দ্বারা সীমাবদ্ধ করা হয়নি । যারা জুলুম করে তারা সাধারণ্যে জালেম হিসেবেই পরিচিত। “আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেইরূপ চিনে, যেমন চিনে নিজেদের সন্তানদেরকে'__ এখানে তাকে চেনে অর্থ, রসুলুল্লাহ স. কে চেনে। চেনে এই কারণেই যে, তওরাতে তার সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে । তওরাতে তার প্রতি ইমান আনার জন্য তারা নির্দেশিত হয়েছে। এ ব্যাখ্যার প্রেক্ষাপটে “ইয়া'রিফুনাহু' শব্দের "হু' (তাকে) সর্বনামটি মোহাম্মাদুর রসুলুল্লাহ স. এর প্রতি সম্বন্ষিত। কোনো ভাষ্যকার বলেছেন, সর্বনামটি কোরআন পাকের সঙ্গে অথবা কেবলা পরিবর্তনের বিধানের সঙ্গে সম্পর্কিত। তবে সম্বন্ধ রসুলুল্লাহ স. এর সঙ্গে হওয়াই অধিকতর যুক্তিসঙ্গত । কোরআন অথবা কেবলা পরিবর্তনের বিধানের তাকসীরে মাযহারী/২৮৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।