হজরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, যখন তারা বাইরে এলেন তখন আমি হজরত বেলালকে জিজ্ঞেস করলাম__ রসুল স. গৃহাত্যন্তরে কি করলেন? হজরত বেলাল বললেন, গৃহের দু'টি স্তপ্তকে বায়ে, একটিকে ডানে এবং তিনটিকে পিছনে রেখে তিনি নামাজ আদায় করলেন। এই বর্ণনার মাধ্যমে স্পষ্ট জানা যায় যে, ওই সময়ে কাবা শরীফ ছিলো ছয় স্তস্ত বিশিষ্ট । বর্ণিত হাদিস দু'টির মধ্যে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই । ব্যাপারটা এরকম হওয়াই যুক্তিযুক্ত যে-_ একবার তিনি কাবাগৃহে প্রবেশ করার পর বাইরে এসে নামাজ আদায় করেছেন। আর একবার নামাজ পড়েছেন কাবাভ্যন্তরে । গ্রন্থধারীগণ ভালোভাবে জানতো যে, কেবলা পরিবর্তন একটি স্বতঃসিদ্ধ ঘটনা । কারণ, তওরাতে লিপিবদ্ধ রয়েছে, সর্বশেষ নবী দুই কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করবেন। একথা জানা সত্বেও ক্ষোভ ও হিংসার বশবর্তী হয়ে তারা এ ব্যাপারে আপত্তি উত্থাপন করেছিলো । আয়াতে তাই বলা হয়েছে- যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তারা নিশ্চিতভাবে জানে যে, এই নির্দেশটি তাদের প্রতিপালক প্রেরিত একটি সত্য নির্দেশ। আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ্ অনবহিত নন। আয়াতের সর্বশেষে উল্লেখিত “ইয়া"মালুন' শব্দটিকে কারী আবু জাফর, ইবনে আমের, হামজা এবং কাসায়ী পড়তেন “তা"মালুন' । এরকম পড়লে “তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ্ অনবহিত নন'_- একথাটি সম্বন্ধিত হবে মুমিনদের সঙ্গে । তখন অর্থ দীড়াবে এরকম-_ “হে বিশ্বাসীগণ! তোমরা খা করছো আল্লাহপাক সে সম্পর্কে বেখবর নন, অবশ্য তার প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। শেষ বাক্যটি মূলতঃ অঙ্গীকার । 'ইয়া' মালুন' শব সহযোগে এই অঙ্গীকারের স্বরূপ হবে এ রকম- হে ইহুদীরা! তোমরা যে অপকর্মসমূহ করে যাচ্ছো সে সম্পর্কে আল্লাহ্ পাক উদাসীন নন। কর্মফলের শাস্তি অবধারিতই রয়েছে। ইহুদী-_ খৃষ্টানেরা রসুল স. সকাশে উপস্থিত হয়ে কেবলা পরিবর্তনের প্রমাণ জানতে চাইলো । তখন অবতীর্ণ হলো নিম্নের আয়াত। সুরা বাকারাঃ আয়াত ১৪৫, ১৪৬, ১৪৭ ৬৯ 43147 29639187451 0 ১৯৮৪ ও ০ ১৫1৬৮ র়গ424 ৯৪ ১৬৫ বি চি 2৫ 1৮০1 45৬ পাপা পের সু তাফসীরে মাযহারী/২৮১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।