করেছিলেন । ওই নামাজে সাহাবী ইবাদ বিন বাশার শরীক ছিলেন । নামাজ শেষে তিনি গৃহগমনের পর একস্থানে দেখলেন, বনী হারিছার লোকেরা বায়তুল মাকদিসের দিকে মুখ করে আসরের নামাজ আদায় করেছেন। তিনি তখন চিৎকার করে বললেন, আল্লাহর কসম, আমি জোহরের নামাজ রসুল স. এর সঙ্গে কাবামুখী হয়ে পাঠ করেছি। তার কথা শুনে নামাজীরা তৎক্ষণাৎ বায়তুল্লাহ্ শরীফের দিকে মুখ করলেন। হজরত বারা বিন আজিব থেকে সহীহ্ বোখারীতে বর্ণিত হয়েছে__ পরিবর্তিত কেবলার প্রথম নামাজ ছিলো আসরের নামাজ । আরেক সূত্রে বলা হয়েছে জোহরের নামাজ। এই দন্দ নিরসনার্থে তিনটি জবাব উপস্থাপন করা যাবে। ১. সম্ভবত হজরত বারা বিন আজিবের নিকট মসজিদে বনী সালমায় রসুল স. যে জোহরের নামাজ আদায় করেছিলেন সে সংবাদটি পৌছেনি। ২. কেবলা পরিবর্তনের পর পূর্ণাঙ্গ নামাজ ছিলো আসরেরই নামাজ । জোহর নামাজের অর্ধাংশ কেবল কাবামুখী হয়ে পাঠ করা হয়েছিলো । ৩. হজরত বারা বিন আজিব রসুল পাক স. এর সঙ্গে কাবামুখী হয়ে সর্বপ্রথম যে নামাজ পড়েছিলেন তা ছিলো আসরের নামাজ। কোবা এলাকার মুসলমানদের নিকট কেবলা পরিবর্তনের সংবাদ পৌছেছিলো পরদিন ফজরের সময় । বোখারী ও মুসলিমে হজরত আব্দুল্লাহ্ ইব্নে ওমর থেকে বর্ণিত হয়েছে, কোবাবাসীরা ফজরের নামাজ পাঠ করছিলেন, এমন সময় একজন এসে জানালেন, কেবলা পরিবর্তিত হয়েছে। এখনকার কেবলা বায়তুল্লাহ। এই কথা শুনে নামাজিরা তৎক্ষণাৎ বায়তুল্লাহর দিকে মুখ করে দাড়িয়ে গেলেন। হজরত রাফে বিন খাদিজ বর্ণনা করেছেন, আমরা বনি আবদুল আসহাল গোত্রের মসজিদে নামাজ আদায় করছিলাম__ এক লোক এসে চিৎকার করে জানিয়ে দিলেন, আল্লাহ্ পাক এখন থেকে রসুল স. কে কাবামুখী হয়ে নামাজ পাঠ করার নির্দেশ দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমাদের ইমাম কেবলা পরিবর্তন করলেন। আমরাও কেবলা পরিবর্তন করলাম। *তোমরা যেখানেই থাকো না কেনো উহার দিকে মুখ ফিরাও'__ এই নির্দেশটি ঘোষিত হয়েছে সমগ্র উম্মতে মোহাম্মদীর প্রতি । রসুল পাক স.কে সম্বোধন করা হলেও সেই সম্বোধনের অন্তর্ভূক্ত হতেন তার সকল উম্মত কিন্তু উম্মতকে অধিকতর সতর্ককরণের উদ্দেশ্যে এমতোন সম্বোধন উচ্চারিত হয়েছে। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বোখারী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল পাক স. কাবাগৃহের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। কিন্ত সেখানে নামাজ পাঠ করেননি । গৃহের প্রতিটি কোণে দাঁড়িয়ে কেবল দোয়া করেছিলেন। এরপর বাইরে এসে কাবার দিকে মুখ করে তিনি নামাজ আদায় করলেন এবং এরশাদ করলেন, এটাই হচ্ছে কেবলা । হজরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুলুল্লাহ স. হজরত ওসামা, হজরত বেলাল এবং হজরত ওসমান বিন তালহাকে সঙ্গে নিয়ে কাবা শরীফের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। জক্ষটারে মহানা০ ||||.8|100119,001
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।