Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবী হজরত আবু জোহাইর বলেছেন, আমীন হচ্ছে পত্রের উপর সীলমোহর করার মতো । তিনি আরো বলেছেন, আমি এক রাতে রসুল স. এর সঙ্গে বাইরে বের হলাম । চলতে চলতে আমরা এমন এক লোকের নিকট পৌছলাম, যিনি পূর্ণ বিনয়ের সঙ্গে আল্লাহতায়ালার নিকট দোয়া প্রার্থনা করছিলেন। রসুলেপাক স.এরশাদ করলেন, যদি সে তার দোয়াতে সীলমোহর করে দেয়, তবে আল্লাহপাক তার দোয়া কবুল করবেন। সঙ্গীদের একজন নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! দোয়াকে সীলমোহর করতে হয় কীভাবে? তিনি স. বললেন, *আমীন' দিয়ে । বোখারী ও মুসলিমে হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে_ রসুল স. নির্দেশ করেছেন (হে মানুষেরা) ইমাম যখন ওয়ালাদৃদ্বল্লিন বলবেন তখন তোমরা বলবে আমীন। ওই সময় ফেরেশতারাও আমীন বলেন। যার আমীন ফেরেশতাদের আমীনের অনুরূপ হয়, তার অতীত পাপের উপর ক্ষমার কলম আন্দোলিত হয়। আবু দাউদ, তিরমিজি ও দারা কুতনীতে রয়েছে- রসুল স. যখনই ওয়ালাদ্বল্পিন পাঠ করতেন তখনই বলতেন, আমীন। এই হাদিসের বিশুদ্ধতা প্রসঙ্গে ইবনে হাব্বান শক্তিশালী ও হৃদয়গ্রাহী আলোচনা করেছেন। ফযীলত হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, নবী করীম স. এরশাদ করেছেন আমার জীবনাধিপতি ওই পবিত্র সত্তার শপথ, সুরা ফাতিহার মতো কোনো সুরা তওরাত, যবুর, ইঞ্জিল অথবা কোরআন- কোনো আসমানী কিতাবেই নেই। এটা সেই অনুপম ও অনন্য বাণীসপ্তক যা আল্লাহপাক আমাকে দান করেছেন। তিরমিজি এই হাদিসটি লিখেছেন এবং হাদিসটিকে বিশুদ্ধ এবং হাসান বলে মন্তব্য করেছেন। হাকেম বলেছেন, মুসলিমের মাপকাঠি অনুযায়ী হাদিসটি বিশুদ্ধ। হজরত ইবনে আব্বাস বলেছেন, আমরা ক'জন রসুল স. এর খেদমতে উপস্থিত ছিলাম । হজরত জিব্রাইলও এক পাশে উপবিষ্ট ছিলেন। হঠাৎ উপরের দিকে দরোজা খোলার মতো আওয়াজ পাওয়া গেলো । হজরত জিব্রাইল আকাশের দিকে তাকালেন এবং বললেন, এই দরোজাটি আগে কখনো নিরর9গল করা হয়নি । বর্ণনাকারী (হজরত ইবনে আব্বাস) বর্ণনা করেছেন, ইত্যবসরে আকাশ থেকে এক ফেরেশতা নেমে এলেন এবং রসুল স. এর সম্মুখবর্তী হয়ে নিবেদন করলেন, এই মুহূর্তে আপনাকে দু'টি নূরের অধিকার দেয়া হলো। যে অধিকার অন্য কোনো নবী পাননি । একটি হলো ফাতিহাতুল কিতাৰ এবং অপরটি হলো সুরা বাকারার শেষাংশ। এই দু'টি নূরের একটি থেকে আপনি যদি একটি বর্ণও পাঠ করেন, তবে পরিপূর্ণ নূরের অধিকারী হবেন। মুসলিম । হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেন_ আল্লাহপাক বলেছেন, আমি আমার বান্দাগণের নামাজকে দুইভাগে ভাগ করেছি। অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দাদের । বান্দারা যা চাইবে তাই পাবে। রসুল স. আরো এরশাদ করেন- যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ্‌ (সকল প্রশংসা তাফসীরে মাযহানী/২৮ . ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।