Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তিনি আল্লাহতায়ালার সকল নির্দেশের প্রতি সদাসস্তষ্ট ছিলেন। তবে ধর্মের কতিপয় মহান উদ্দেশ্য সাধনের লক্ষ্যে তিনি কেবলা পরিবর্তনকামী হয়েছিলেন) “শতর' ওই বস্তুকে বলে যা অন্য বস্তু থেকে সম্পূর্ণ পৃথক । আরবী বাকভঙ্গি অনুযায়ী 'দারুশ্‌ শুতুর' অর্থ একটি পৃথক ঘর। শব্দটি এখানে পৃথক দিক নির্ধারণসূচক হয়ে ব্যবহৃত হয়েছে। যদিও একদিক কখনো অন্যদিক থেকে পৃথক নয়। কাবা শরীফকে বলা হয় মসজিদে হারাম । মসজিদে হারাম বলার হেতু এই যে- এই মসজিদের এলাকায় যুদ্ধ বিগ্রহ, শিকার, বৃক্ষকর্তন ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ । কেবলা নির্ধারণের ক্ষেত্রে প্রকীশ্যতঃ মসজিদুল হারাম না বলে কাবা বলাই সঙ্গত ছিলো । কিন্তু এখানে স্থান নির্ধারণই ছিলো মূল উদ্দেশ্য । তাই মসজিদে হারাম উল্লেখিত হয়েছে। গৃহের অবস্থান নির্ধারণ করলে দুরবতীঁদের জন্য কাবাগৃহমুখী হওয়া অসম্ভব হতো । তাই কাবা নয়, কাবা গৃহের দিকে মুখ করাই উদ্দেশ্য বলে মসজিদে হারাম উল্লেখিত হয়েছে । হজরত আবু হোরায়রা থেকে তিরমিজি বর্ণনা করেছেন- রসুল পাক স. বলেছেন, পূর্ব ও পশ্চিমের মাঝামাঝি কেবলা । এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে, দূরবতীদের জন্য কাবার দিকই কেবলা। আমি বলি, হাদিসে উল্লেখিত পূর্ব বলতে সংক্ষিপ্ততম দিনের পূর্ব দিক ও পশ্চিম বলতে সংক্ষিপ্ততম দিনের পশ্চিম দিক বুঝতে হবে । এর মাঝামাঝি দিক হলো দক্ষিণ। আর সেটাই মদীনাবাসীদের কেবলা । এই নিয়ম অনুসারে বিভিন্ন দেশের কেবলা বিতিন্ন রকম হবে। যেমন বাংলাদেশ ও ভারতের কেবলা হবে দুই পশ্চিমের মাঝামাঝি । অর্থাৎ শীতে ও শ্রী্মে সূর্য যে স্থলে অন্ত যায় ওই দুই অন্তস্থলের মাঝামাঝি । মাওয়াহেব এবং ছাবিলুর রাশাদ কিতাবে উল্লেখিত হয়েছে- _ রসুল পাক স. বারা বিন মা'রূর এর ইস্তিকালের পর তার স্ত্রীর সাথে সাক্ষাতের জন্য কবিলায়ে বনী সালমাতে গমন করলেন। হজরত বারার পুত্রের নাম ছিলো বাশার । তার মাতা রসুল পাক স.এর জন্য আহার্য প্রস্তুত করতে শুরু করলেন। ইত্যবসরে জোহরের নামাজের সময় হলো। উপস্থিত সাহাবাগণকে নিয়ে তিনি মসজিদে জোহরের নামাজ পড়তে শুরু করলেন। দু'রাকাত নামাজ শেষ হতেই হজরত জিব্রাইল এই মর্মে প্রত্যাদেশ নিয়ে এলেন যে, এখন বায়তুল্লাহই কেবলা । তিনি স. তৎক্ষণাৎ সম্পূর্ণ জামা'ত সহ কাবা শরীফের দিকে মুখ করে অবশিষ্ট দু'রাকাত আদায় করলেন। এই পরিবর্তনের সময় পুরুষদের স্থানে রমণীদেরকে এবং রষনীদের স্থানে পুরুষদেরকে দীড়াতে হলো । তখন থেকে বনী সালমার ওই মসজিদকে জু কেবলাতাইন (দু'কেবলা বিশিষ্ট) বলা হয়। ওয়াহিদী বলেছেন, এ ঘটনাটি আমার নিকট অত্যন্ত শক্তিশালী বর্ণনাসূত্রে সুসাব্যস্ত। আসল কথা হচ্ছে, রসুল পাক স. ওই মসজিদে জোহরের নামাজের প্রথম দুই রাকাত বায়তুল মাকদিসের দিকে এবং অবশিষ্ট দুই রাকাত মসজিদে হারামের দিকে মুখ করে পাঠ তাফসীরে মাযহারী/২৭৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।