Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বাগবী বলেছেন, রসুলে আকরম স. হিজরতের পূর্বে বায়তুল্লাহ্মুখী হয়ে নামাজ আদায় করতেন। হিজরতের পর নামাজ পড়তেন বায়তুল মাকদিসমুখী হয়ে। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন-_ রসুল পাক স. যখন মদীনায় এলেন তখন আল্লাহ্‌ পাক তাকে বায়তুল মাকদিসমুখী হয়ে নামাজ পাঠের নির্দেশ দিয়েছেন। ইবনে জুরাইজ বলেছেন, প্রথম দিকে বায়তুল্লাহ শরীফমুখী হয়ে রসুল স. নামাজ আদায় করতেন। অতঃপর তার মক্কাবাসের সময়ই বায়তুল মাকদিসমুখী হয়ে নামাজ পাঠের বিধান বলবৎ হয়। প্রায় তিন বৎসর তিনি এভাবে নামাজ আদায় করেছিলেন । এমতাবস্থায় হিজরত সম্পাদিত হয়। বর্ণনাগুলো পর্যালোচনান্তে দেখা যায়, বাগবী বর্ণিত বর্ণনাটিই অধিকতর সঠিক ও শক্তিশালী । অন্য বর্ণনাগুলোও প্রায় সেরকমই । ওয়াল্লাহু আ'লাম । মদীনার জীবনে তিনি স. বায়তুল মাকদিসমুখী হয়ে কতোদিন নামাজ আদায় করেছিলেন সে বিষয়েও মতানৈক্য রয়েছে। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনানুসারে ইমাম আবু দাউদ বলেছেন, সতেরো মাস। আমর বিন আউফ এবং ইবনে আবী শায়বার মাধ্যমে তিবরানি ও বায্যার বলেছেন ষোলো মাস। হজরত আব্দুল্লাহর অন্য একটি বর্ণনানুযায়ী এবং হজরত সাইদ ইবনে মুসাইয়্যেব এর মাধ্যমে ইমাম মালেকও বলেছেন ষোলো মাস। হজরত বারা বিন আজিব থেকে বোখারীর বর্ণনাতেও ষোলো অথবা সতেরো মাসের কথা রয়েছে। আসল সময়সীমা হচ্ছে ষোলো মাস কয়েকদিন। রসুল পাক স. মক্কা থেকে পাচই রবিউল আউয়াল সোমবার মদীনাভিমুখে রওয়ানা হয়ে বারোই রবিউল আউয়াল মদীনায় উপনীত হয়েছিলেন। আর বিশুদ্ধ মতানুযায়ী হিজরী দ্বিতীয় বর্ষে পনেরোই রজব দিপ্রহরের পর কেবলা পরিবর্তিত হয়। ঘটনাটি ঘটেছিলো বদর যুদ্ধের দুই মাস আগে। এ ব্যাপারে আলেমগণের একমত্য রয়েছে। আর যারা সতেরো মাসের কথা বলেছেন-_ তারা মাসের খন্ড অংশকেও পুরো মাস ধরে নিয়েছেন । এ প্রসঙ্গে আরো কতিপয় বর্ণনা রয়েছে-_ যেগুলোতে বলা হয়েছে আঠারো বা উনিশ মাস-_ দুই মাস__ দুই বৎসর ইত্যাদি । বর্ণনাগুলো দুর্বল তাই অগ্রহণীয়। *তোমাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করো'_ কয়েক রকম অর্থ হতে পারে এই বাক্যটির। যেমন- ১. আমি আপনাকে আপনার পছন্দসই কেবলা গ্রহণ করার ক্ষমতা দান করলাম। ২. আপনার প্রিয় কেবলা বায়তুল্লাহর সঙ্গে আমি আপনাকে মিলিয়ে দিলাম এবং ৩. আপনি যে কেবলার অভিলাধী সেই কেবলার দিকেই আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। “তারদ্বহা" বাক্যটির মর্ম হচ্ছে, যে মহান উদ্দেশ্যসমূহ সাধনের লক্ষ্যে আপনি কেবলার পরিবর্তন প্রত্যাশী ছিলেন, সেই কেবলার প্রতি আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। (পরিবর্তনপূর্ব কেবলার প্রতি রসুল পাক স. অপ্রসন্ন ছিলেন এরকম কথা কিছুতেই বলা যাবে না। কারণ, আগের নির্দেশটিও ছিলো আল্লাহতায়ালারই নির্দেশ । আর তাফসীরে মাযহারী/২৭৮ , ॥|111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।