209 65555408670৮৬48০৮০5 9৮/১3/5545 এ পল ৮৫ । ৮ 2? ০ রদ ০ 0১82১757৬48 98৫10 1$৯ পা ॥ পার্টি তা ০৩৯৩৪ (0 আকাশের দিকে তোমার বার বার তাকানকে আমি প্রায় লক্ষ্য করি । সুতরাং তোমাকে এমন কিলার দিকে ফিরাইয়া দিতেছি যাহা তুমি পছন্দ কর। অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। তোমরা যেখানেই থাক না কেন উহার দিকে মুখ ফিরাও এবং যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহারা নিশ্চিতভাবে জানে যে, ইহা তাহাদের প্রতিপালকের প্রেরিত সত্য। তাহারা যাহা করে সে সম্বন্ধে আল্লাহ্ অনবহিত নহেন। এই আয়াতটি কেবলা পরিবর্তনের প্রারভিকা, যদিও এটি পরে সন্নিবেশিত হয়েছে । আসল ঘটনাটি হলো এই, রসুল পাক স. হিজরতের পরে মদীনায় এসে বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করে যাচ্ছিলেন । ইহুদীরা এতে করে বেশ প্রসন্নই ছিলো। তারা বলতো, মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধবাদী, কিন্ত আমাদের কেবলাকে মান্য করে। রসুল পাক স. এর একাস্তিক বাসনা ছিলো এই যে, বায়তুল্লাহ্ শরীফ যেনো কেবলা হিসাবে নির্ধারিত হয়। একবার তিনি হজরত জিব্রাইলকে একথা বলেও ছিলেন । হজরত জিব্রাইল জবাব দিয়েছিলেন__ ভ্রাতঃ! আমিও আপনার মতোই আল্লাহ্পাকের এক দাস। আপনি আমা অপেক্ষা অধিক মর্যাদাশীল। আপনি বরং আল্লাহপাক সকাশে প্রার্থনা পেশ করুন। একথা শুনে তিনি স. তার প্রার্থনা পেশ করলেন। তারপর থেকে তিনি প্রায়ই আকাশের দিকে তাকাতেন। এভাবে প্রত্যাদেশের অপেক্ষায় থাকতেন তিনি । তার প্রতীক্ষার অবসান হলো । অবতীর্ণ হলো এই আয়াত। প্রথম কেবলা বায়তুল্লাহ্ না বায়তুল মাকদিস এ বিষয়ে আলেমগণের মধ্যে মতবিরোধ রয়েছে । কেউ কেউ বলেছেন, মক্কাবাসের সময় রসুল পাক স. কাবা শরীফকে সামনে রেখে বায়তুল মাকদিস অভিমুখী হয়ে নামাজ আদায় করতেন। হাদিসটি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ইমাম আহমদ বর্ণনা করেছেন। হাদিসটির সনদ উত্তম । আবার কেউ বলেছেন, মন্ধায় অবস্থানের সময় তিনি বায়তুল মাকদিসমুখী হয়ে নামাজ পাঠ করতেন। বায়তুল্লাহ্ শরীফকে সামনে রাখতেন__ একথা তারা বলেন নি। তাফসীরে মাযহারী/২৭৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।