Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আওতায় । বান্দাদের পুরস্কার তিরস্কার নির্ভর করে অস্তিতৃশীলতার উপর । এখানে সেই অস্তিত্বশীলতার কথাই বলা হয়েছে__ যা আল্লাহপাক জানেন বা জেনে নিতে পারেন। “আল্লাহ্‌ পাক বিশ্বাসীদের বিশ্বাস ব্যর্থ করেন না'_ আলোচ্য আয়াতে বিশ্বাস বা ইমান বলতে “সুদৃঢ় বিশ্বাস" মর্ম গ্রহণ করা হয়েছে। অথবা কেবলা পরিবর্তনের বিশ্বাসের কথা বলা হয়েছে। কেউ কেউ বলেছেন, আয়াতে বর্ণিত বিশ্বাস অর্থ নামাজ । যেহেতু হাদিস শরীফে বর্ণিত হয়েছে__ ইহুদী হুয়াই বিন আখতাব ও তার সাথীরা সাহাবাগণকে প্রশ্ন করেছিলো, তোমরা যে এতো দিন বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছো, সেটা সত্য ছিলো না মিথ্যা? যদি সত্য হয়, তবে তোমরা এখন সত্যবিচ্ুত। আর যদি মিথ্যা হয়, তবে তোমরা এতোদিন মিথ্যা ইবাদতে লিপ্ত ছিলে। সাহাবাগণ জবাব দিয়েছিলেন, প্রকৃত সত্য হচ্ছে- আল্লাহ্পাকের বিধান। আর আল্লাহ্পাকের বিধানবিরোধী যা কিছু সেগুলো হচ্ছে মিথ্যা। যতোদিন কেবলা হিসেবে বায়তুল মাকদিস আল্লাহ্‌্পাকের বিধানাবদ্ধ ছিলো, ততোদিন সেটাই ছিলো হেদায়েত। এখন সেই বিধান পরিত্যক্ত হয়েছে, তাই এখন তা গোমরাহী । কেবলা পরিবর্তনের পূর্বে বনী নাজ্জার গোত্রের আসাদ বিন জুরাহ্‌ এবং বনী সালমা গোত্রের বারাহ্‌ বিন মারুর ইন্তেকাল করেছিলেন। তারা ছিলেন সমাজপতি । আরো কতিপয় মুসলমান মৃত্যুবরণ করেছিলেন কেবলা পরিবর্তনের পূর্বে। তাদের প্রিয়জন ও আত্মীয়স্বজনের! রসুল পাক স. এর খেদমতে হাজির হয়ে আরজ করলেন, আল্লাহপাক আপনাকে এখন হজরত ইব্রাহিমের কেবলার দিকে মাকদিসমুখী হয়ে নামাজ আদায়ের সময়ে ইন্তেকাল করেছেন। তাদের কি অবস্থা হবে? আল্লাহপাক তখন নাজিল করলেন, “ওয়ামা কানাল্লাহু লি ইউদ্বিয়া ইমানাকুম।' (আল্লাহপাক এমন নন যে, তোমাদের বিশ্বাসকে ব্যর্থ করেন)। তাই বর্ণিত আয়াতে উল্লেখিত ইমান অর্থ হবে নামাজ, যে নামাজ পাঠ করা হয়েছিলো বায়তুল মাকদিস মুখী হয়ে। বোখারী ও মুসলিম শরীফে হজরত বারা বিন আজিব থেকে বর্ণিত হয়েছে__ কেবলা পরিবর্তনের পূর্বে কেউ কেউ শহীদ অবস্থায় এবং কেউ কেউ স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। কেবলা পরিবর্তনের নির্দেশ দানের পর বিষয়টি আমাদের নিকট স্পষ্ট হচ্ছিলো না যে, তাদের নামাজের কি অবস্থা হবে। তারা কি সওয়াব পাবেন, নাকি বঞ্জিত হবেন। তখন এই আয়াত নাজিল হয়। সুরা বাকারা £ আয়াত ১৪৪ তাফসীরে মাযহারী/২৭৬ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।