Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বাসকে ব্যর্থ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ্‌ মানুষের প্রতি দয়াপরবশ, পরম দয়ালু (রউফুর রহীম)। হাদিস শরীফে বর্ণিত হয়েছে__ কেবলা পরিবর্তনের পর মুসলমান নামধারী একদল দুর্বলচিত্ত লোক ইহুদীদের অনুসারী হয়েছিলো। তারা বলেছিলো, মোহাম্মদ তার পিতৃপুরুষের ধর্মে ফিরে গিয়েছে। আল্লাহ্‌ পাক সর্বজ্ঞ। কেবলা পরিবর্তনের ফলে কি হবে না হবে তা তিনি অবশ্যই জানেন । তবুও আয়াতে__ যাতে জানতে পারি কে রসুলের অনুসরণ করে, কে করে না- এই ধরনের কথা বলা হচ্ছে। ভাষ্যকারগণ এর জবাবে বলেছেন, ১. ইল্লা লিনা'লামা ( যেনো জানতে পারি) বাক্যে ব্যবহৃত লাম অক্ষরটি পরিণতিপ্রকাশক নয়, বরং উদ্দেশ্যপ্রকাশক। সুতরাং এই জানার সম্পর্কটি অতীত কালের সঙ্গে। এভাবে আয়াতের অর্থ দাড়াবে এরকম-_ একথা তো আমি জানতামই যে, কে রসুল পাক স. এর প্রকৃত অনুসারী এবং কে নয়। তবুও এই উদ্দেশ্যে কেবলা পরিবর্তনের নির্দেশ দান করেছি যাতে করে সত্যমিথ্যার পার্থক্ারেখা সর্বসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে । যাতে জানতে পারি__ একথার আসল অর্থ এ রকমই । ২. কেউ কেউ বলেছেন, যাতে জানতে পারি__ একথার অর্থ যাতে পার্থক্য করতে পারি বা পার্থক্য করে ফেলি, কে প্রকৃত অনুসারী এবং কে কপট। ৩. কেউ আবার বলেছেন, এখানে সম্বন্ধপদ গ্রচ্ছন্ন রয়েছে। প্রচ্ছন্ন সম্বন্ধ পদসহযোগে আয়াতটির অর্থ দাড়াবে এ রকম-__ যেনো আমার প্রিয় রসুল এবং প্রকৃত বিশ্বাসীরা জেনে নিতে পারে। এভাবে জানার সম্বন্ধ স্থাপিত হবে রসুল এবং প্রকৃত বিশ্বাসীদের সঙ্গে। আল্লাহপাক এখানে তার প্রিয় রসূল ও প্রিয় বিশ্বাসীদের সঙ্গে সম্বদ্মিত পদটি উহ্য রেখে বিষয়টি রূপকভাবে স্বীয় সত্তার সঙ্গে সম্পর্কিত করেছেন । প্রিয় রসুল ও তার প্রিয়ভাজন অনুসারীদের মর্যাদা প্রকাশই এরকম বর্ণনাভঙ্জির উদ্দেশ্য । হাদিসে কুদসীতে এ রকম বর্ণনাভঙ্গির দৃষ্টান্ত রয়েছে। যেমন বলা হয়েছে, আল্লাহপাক এক বান্দাকে বলবেন, আমি অসুস্থ ছিলাম-_ তুমি সেবা করোনি । এই হাদিসে আল্লাহপাক বান্দার অসুস্থতাকে নিজের অসুস্থ হওয়া হিসেবে প্রকাশ করেছেন । এই আয়াতেও তেমনি রসুল ও তার প্রিয়ভাজনদের জেনে নেয়ার বিষয়টিকে, “যাতে জানতে পারি'__ এরকম বর্ণনারীতির মাধ্যমে প্রকাশ করেছেন। শায়েখ আবুল মানসুর মাতুরিদি বলেছেন, আয়াতের মর্ম হলো__ যা অস্তিত্বশীল হয়নি, তা আমি পূর্ব থেকে জানতাম-__ অস্তিতৃশীলতার পরেও জানি € জেনে নিতে পারি)। অস্তিত্বিহীনতা এবং অস্তিত্বশীলতা উভয়টি আমার জানার আওতায়। অস্তিত্হীনকে জানি অস্তিতৃহীন অবস্থায় এবং অস্তিত্বশীলকে জানি অস্তিত্বশীল অবস্থায় । সুতরাং অনস্তিত্ের জানা এবং অস্তিত্বের জানা নিশ্চয়ই এক নয়। আয়াতে ঘটনাটি অস্তিত্বশীল হিসেবে জানার কথাই বলা হয়েছে। তীর জ্ঞান অপরিবর্তনীয়। জ্ঞাত বন্ত অনস্তিত্তা পরিত্যাগ করে বা পরিবর্তন করে অস্তিত্বশীলতায় রূপান্তরিত হয়। কিন্ত এই রূপান্তর ঘটে তার অপরিবর্তনীয় জ্ঞানের তাফসীরে মাযহারী/২৭৫ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।