নবীদ্ধয় বলবেন, হ্যা। আল্লাহ্ বলবেন, তবে সাক্ষ্য পেশ করো। নবীদ্বয় তখন সাক্ষ্য হিসাবে পেশ করবেন উম্মতে মোহাম্মদীকে। উম্মতে মোহাম্মদী তখন নবীদ্য়ের পক্ষে সাক্ষ্যদান করবেন। তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কীভাবে জানলে? তারা বলবেন, আমাদের নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিলো আমরা সে কিতাবে একথা লিপিবদ্ধ দেখেছি যে, সকল নবী তাদের উম্মতের প্রতি আল্লাহ্র বিধান পৌছে দিয়েছেন। তখন তাদের জানানো হবে, তোমরা সত্য বলেছো । কেবলা পরিবর্তনের নির্দেশটি ছিলো একটি পরীক্ষা । রসুলের অনুসারী এবং পশ্চাদাপসরণকারীদের মধ্যে পার্থক্য নির্ণয়ই ছিলো কেবলা পরিবর্তনের মূল উদ্দেশ্য । আয়াতে এ উদ্দেশ্যটি ব্যক্ত করার পর আল্লাহ্ পাক একথা জানাচ্ছেন যে, তিনি যাদেরকে সুপথে পরিচালিত করেছেন তারা ব্যতীত অন্য কারো নিকট এমতো নির্দেশ পালন নিশ্চয়ই অত্যন্ত কঠিন। “তুমি এযাবত যে কেবলার অনুসারী ছিলে'__ এই উক্তিটির কয়েকটি ব্যাখ্যা হতে পারে । যেমন__ ১. এখানে ওই কেবলার কথা বলা হয়েছে, যেদিকে মুখ করে আপনি এতো দিন নামাজ পাঠ করে আসছিলেন। সেই কেবলা হচ্ছে বায়তুল মাকদিস। ২. আপনি সর্বপ্রথমে যে কেবলামুখী ছিলেন, অর্থাৎ হিজরতের পূর্বে যে কেবলাকে (কাবা শরীফকে) আপনি আশ্রয় করেছিলেন- আমি তা রহিত করিনি । হিজরতের পরে বায়তুল মাকদিসকে কেবলা বানানো ছিলো একটি সাময়িক ব্যবস্থা। ৩. প্রকৃত কেবলাকে পুনরায় আমি প্রতিষ্ঠিত করলাম । এর কারণ হচ্ছে, এ বিষয়টি পরীক্ষা করে নেয়া যে, কে আপনার প্রকৃত অনুসারী এবং কে নয়। কতিপয় ভাষ্যকার বলেছেন, আয়াতের বর্ণনাভঙ্গির মাধ্যমে একথাটি সুস্পষ্ট হয় যে, হিজরতের পূর্বে রসুলুল্লাহ স. কাবামুখী হয়ে নামাজ আদায় করতেন। কিন্তু পূর্ববর্তী আয়াতের বর্ণনানুযায়ী বুঝা যায়, বায়তুল মাকদিসই ছিলো রসুল স. এর প্রথম কেবলা । আসল কথা হচ্ছে, বর্ণনাভঙ্গি যে রকমই হোক না কেনো-_- কাবা শরীফের পর বায়তুল মাকদিস পুনরায় কাবা শরীফ কিংবা প্রথমে বায়তুল মাকদিস পরে কাবা শরীফ- এমতো কেবলা পরিবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে, রসুল পাক স. এর প্রকৃত অনুসারীগণকে সুচিহিত করা। আল্লাহ্্পাকের বক্তব্য যেনো এ রকম যে, আমি সর্বসমক্ষে বিষয়টি পরিষ্কার করে দিতে চাই-__ কোন্ কোন্ ব্যক্তি নামাজের মধ্যে রসুলুল্াহ্ স. এর আনুগত্য করেন। আর কোন্ কোন্ হতভাগ্যরা ৃষ্ঠপ্রদর্শন করে কিংবা বিরোধিতা করে। এভাবে সত্য এবং মিথ্যার পার্থক্য সুসাব্যস্ত হয়ে যাক। কেবলা পরিবর্তনের সাথে সাথে কিছু লোক ধর্মত্যাগী হয়ে গিয়েছিলো । তারা হয়ে পড়েছিলো বিশ্বাসবিচ্যুত। তাই আয়াতে তাদের উল্লেখ মাত্র না করে, বিশ্বাসীদের লক্ষ্য করে বলা হয়েছে, আল্লাহপাক এরূপ নন যে, বিশ্বাসীদের ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।