Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বাগবী বলেছেন-__ আল্লাহপাক কিয়ামতের দিন পূর্ববর্তী পরবর্তী সকলকে একত্রিত করবেন। পূর্ববর্তী উম্মতের অবিশ্বাসীদেরকে সম্বোধন করে বলবেন__ তোমাদের নিকট কি কোনো সতর্ককারী গমন করেন নি? তারা বলবে, না। আমাদের কাছে তো সে রকম কেউ আসেনি। আল্লাহপাক তখন নবীগণকে এ বিষয়ে প্রশ্ন করবেন। তারা বলবেন-_ হে বিচার দিবসের মালিক! এরা মিথ্যাবাদী । আমরা তাদের নিকট আপনার বিধান প্রচার করেছি। আল্লাহপাক সর্বজ্ঞ, তবুও তিনি সর্বসমক্ষে বিষয়টি স্পষ্ট করার নিমিত্তে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও বর্জনের ভিত্তিতে বিষয়টিকে সুপ্রতিষ্ঠিত করবেন। তিনি তখন নবীগণকে সাক্ষ্য দিতে বলবেন । তখন সেখানে উপস্থিত হবেন উম্মতে মোহাম্মদী । তারা বলবেন, নবীগণ তাদের উম্মতের নিকট আল্লাহ্পাকের সকল বিধান পৌছে দিয়েছেন। অবিশ্বাসীরা বলবে, নবীরা যে বিধান পৌছে দিয়েছেন তা তোমরা কি করে জানলে । তোমরা তো পৃথিবীতে আমাদের অনেক পরে এসেছিলে । উম্মতে মোহাম্মদী জবাবে বলবেন, আল্লাহপাক আমাদের প্রতি প্রেরণ করেছিলেন একজন মহান রসুলকে, তার প্রতি অবতীর্ণ করেছিলেন কোরআন। আমরা সেই কোরআনে নবীগণের আবিভার্ব ও তাদের বিধানাবলী প্রচারের বিবরণ পেয়েছি। আল্লাহপাক সত্য । অতুলণীয়। মহাসত্য । এর পর রসুল স. কে আহবান করা হবে। তাকে তার উম্মতগণের নির্ভরযোগ্যতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি তাদের সত্যবাদিতা ও ন্যায়ানুগতার বিষয়ে সাক্ষ্য দিবেন। হজরত আবু সাঈদ খুদরী থেকে বোখারী, তিরমিজি ও নাসাঈ বর্ণনা করেছেন- - কিয়ামতের দিন আল্লাহ্‌ পাক হজরত নুহ আ. কে ডেকে জিজ্ঞেস করবেন-_ তুমি কীভাবে ধর্ম প্রচার করেছো? হজরত নূহ নিবেদন করবেন, হে আমার দয়াময় প্রভু! আমি যথারীতি আপনার পয়গাম পৌছে দিয়েছি। আল্লাহপাক তখন হজরত নুহের উম্মতদের জিজ্ঞেস করবেন__ নুহ কি তোমাদের নিকট আমার বাণী পৌছায়নি? তারা বলবে, না । আমাদের নিকট কেউ আসেনি । আল্লাহপাক তখন হজরত নুহ্‌কে বলবেন, তোমার পক্ষে সাক্ষী পেশ করো। হজরত নুহ বলবেন, আমার সাক্ষী মোহাম্মদ স.এর উম্মতগণ। তখন উম্মতে মোহাম্মদী সেখানে উপস্থিত হয়ে হজরত নুহের পক্ষে সাক্ষ্য দিবেন। এরপর রসুল পাক স. আলোচ্য আয়াতটি পাঠ করলেন । পুনরায় বললেন- তোমরা নুহের পক্ষে সাক্ষ্য দিবে আর আমি সাক্ষ্য দিবো তোমাদের পক্ষে । হজরত আবু সাঈদ খুদরী থেকে আহমদ, নাসাঈ ও বায়হাকী বর্ণনা করেছেন_ _ রসুল স. বলেছেন, কিয়ামতের দিন এমন একজন নবী উপস্থিত হবেন যার সাথে থাকবে একজন মাত্র উম্মত । আরেকজন নবীর উম্মত থাকবেন দু'জন মাত্র । আল্লাহ্‌ পাক তাদের উন্মতদেরকে জিজ্ঞেস করবেন, এরা তোমাদের নিকট আমার বাণী পৌছিয়েছিলো কি? উম্মতেরা বলবে, না। আল্লাহপাক তখন নবীদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার বিধান পৌছানোর দায়িত্ব পালন করেছিলে? তাফসীরে মাযহারী/২৭৩ ১৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।