মূল কথা হচ্ছে- এ উম্মতের সকল কিছুই প্রশংসিত। বিস্মৃতি বা অক্ষমতাজনিত ক্রুটি সেই সৌন্দর্যকে কখনো ম্লান করতে পারে না। হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে, রসুলুল্লাহ্ স. একবার আসর নামাজ শেষে মিম্বরে দন্ডায়মান হলেন এবং কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, একটি একটি করে সেগুলোর বিবরণ দিলেন। তখন পড়ন্ত বেলার রোদ বৃক্ষরাজিতে এবং প্রাচীর সমূহের শীর্ষদেশে শোভা পাচ্ছিলো। তিনি স. এরশাদ করলেন-__ সূর্যাস্ত পর্যস্ত যতোটুকু সময় বাকী পৃথিবীর আমু ততোটুকু। আর অতীত অতিক্রান্ত দিবসের মতো। স্মরণ রেখো! আমার উম্মত অন্য নবীর সত্তর জন উম্মতের সমপর্যায়ের । আল্লাহ্্পাকের নিকট সকল উম্মতের চেয়ে আমার উম্মতেরাই অধিকতর উত্তম ও মর্যাদাশীল। বাগবী, তিরমিজি, ইবনে মাজা এবং দারেমীও এরকম বর্ণনা এনেছেন বাহাজ বিন হাকেম থেকে । দারেমী আরও বর্ণনা করেছেন__ হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস একবার হজরত কাব ইব্নে আহবারের নিকট জানতে চাইলেন, তওরাত কিতাবে রসুল স. এর বৈশিষ্ট্যাবলী সম্পর্কে কিকি লেখা আছে? সে বললো, তওরাতে রয়েছে__- তার নাম মোহাম্মদ, তার পিতার নাম আবদুল্লাহ্। তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন। হিজরতের পর মদীনাবাসী হবেন। সিরিয়া হবে তার করতলগত। তিনি কটুভাষী হবেন না। বাজারের অসৎ ব্যক্তিদের মতোও হবেন না। তিনি মন্দের মাধ্যমে মন্দের প্রতিবিধান করবেন না। কারণ, তিনি হবেন ক্ষমাপরবশ। তার উম্মতগণ আল্লাহ্পাকের অত্যধিক গুণকীর্তন করবে । সুখ-দুঃখ আনন্দ-নিরানন্দ__ সকল তারা তকবীর উচ্চারণ করবেন। তাদের যুগল হস্ত এবং যুগল চরণ হবে অক্জুর উজ্জ্বলতা বিশিষ্ট । পরিধেয় হবে লুঙ্গি । যুদ্ধের মাঠে সারিবদ্ধ সেনাদলের মতো তারা নামাজে সারিবদ্ধরূপে দণ্ডায়মান হবেন। মৌমাছির গুঞ্জরনের মতো মসজিদ না। আবার এ রকম প্রচ্ছন্নতাপ্রবনও হবেন না যাতে পার্শ্বর্তীরা কথা না শুনতে পায়। উম্মতে মোহাম্মদী অন্য নবীর উম্মতগণ সম্পর্কে সাক্ষ্য প্রদান করবেন। তারা আল্লাহপাক সকাশে এই মর্মে সাক্ষ্য দিবেন যে- নবীগণ তাদের উম্মতের নিকট আল্লাহপাকের বিধানাবলী পৌঁছে দিয়েছেন। আয়াতে তাই বলা হয়েছে-_ “যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো' । সাক্ষ্য-প্রদানের যোগ্যতার কারণে এ কথাটিই প্রমাণিত হয় যে, উম্মতে মোহাম্মাদী ন্যায়পরায়ণ। আরো প্রমাণিত হয়-_ সাক্ষ্য প্রদানের জন্য ন্যায়পরায়ণতা অপরিহার্য । “রসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হবেন'__ এ কথার অর্থ, তিনি উম্মতে মোহাম্মদী সম্পর্কে সাক্ষ্য প্রদান করবেন। অর্থাৎ উম্মতের সাক্ষ্যের সমর্থনে বা পক্ষে সাক্ষ্য দান করবেন। তাফসীরে মাযহারী/২৭১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।