বিধান বর্ণিত হয়েছে সেভাবে । অথবা সেই সূত্র ধরে অর্থাৎ সরল পথ প্রদর্শনের সূত্রে। ইতোপূর্বে বর্ণিত 'আমি ইব্রাহিমকে পৃথিবীর জন্য মনোনীত করেছি'__ আয়াতটির সঙ্গেও এই আয়াতের 'এভাবে' কথাটি সংযোগ সাধন হওয়া সম্ভব। এমতাবস্থায় আয়াতের অর্থ হবে__ ১. যেভাবে আল্লাহ্র চিরন্তন বিধান বহমান ২. যেভাবে আমি যাকে ইচ্ছা তাকে সরল পথ প্রদর্শন করি অথবা ৩. যেভাবে আমি ইব্রাহিমকে পৃথিবীতে মনোনীত করেছি, সেভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি; যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষী হতে পারো এবং রসুল স. তোমাদের জন্য সাক্ষী হতে পারেন। 'তোমরা মধ্যপন্থী জাতি বা উম্মত' একথার অর্থ__ন্যায়নিষ্ঠতা, প্রজ্ঞা ও মারেফাতে এলাহীতে তোমরা পূর্ববর্তী উম্মত অপেক্ষা অধিকতর উত্তম! হজরত আবু সাঈদ খুদরী থেকে মারফু পদ্ধতিতে বিশুদ্ধ সূত্রে আহমদ ও হাকেম বর্ণনা করেছেন, 'ওয়াসাত' শব্দের অর্থ মধ্যপন্থা । যে স্থলের চতুষ্পার্শ সমদূরত্সম্পন্ন সেই স্থানের কেন্দ্রকে বলে 'ওয়াসাত' ৷ রূপক অর্থে সুন্দর স্বভাবকেও 'ওয়াসাত' বলা হয়। নৃন্যতা ও অতিরিক্ততাবর্জিত স্বভাবই হচ্ছে উত্তম বা মধ্যবর্তী স্বভাব । যেমন অপব্যয় ও কৃপণতার মধ্যবর্তী পন্থা দানশীলতা । কাপুরুষতা ও নিষ্ঠুরতার মধ্যবর্তী অবস্থা বীরত্ব ইত্যাদি। অতঃপর ওয়াসাত' শব্দটি ওই ব্যক্তির প্রতি প্রযোজ্য- যার স্বভাব সৌন্দর্যমন্ডিত ও প্রশংসনীয় । উম্মতে মোহাম্মদীকে তাই “উম্মাতাও ওয়াসাতান' (মধ্যমপন্থী বা উত্তম) বলা হয়েছে। কালাবী বলেছেন, আলোচ্য আয়াতে সম্বন্ধ পদ উহ্য আছে। তদস্থলে সন্বন্ধকৃতকে উল্লেখ করা হয়েছে। এভাবে প্রতিপাদ্য বক্তব্য হচ্ছে, আমি তোমাদেরকে মধ্যবর্তী ধর্মাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছি। ইসলামের শরিয়তে কোনো ঘাটতি নেই। আবার বাড়তিও নেই। তাই এই ধর্মকে বলা হয়েছে মধ্যম পন্থার ধর্ম। মাসআলাঃ আলেম সম্প্রদায় আলোচ্য আয়াতটিকে একমত্যের (এজমার) দলিল হিসেবে উল্লেখ করেছেন। কেনোনা উম্মতে মোহাম্মদীর একমত্যকে গ্রহণযোগ্য বিবেচনা না করা হলে উম্মতের ন্যায়পরায়ণতাকে উপেক্ষা করা হয়। যদি প্রশ্ন করা হয়-__ মুজতাহিদ (বিধানোদ্ধারকারী) যদি ভুল বিধান উদ্ধার করে বসেন, তবে তার ন্যায়পরায়ণতা কি.হাস পায় না? এভাবে উম্মতেরা যদি কোনো ভুল বিধানের প্রতি একমত হয় তবে তাদের ন্যায়পরায়ণতার যোগ্যতা অবশিষ্ট থাকবে কিভাবে? জবাবশ্বরূপ বলা যেতে পারে, আমরা প্রথমে বলেছি 'ওয়াসাত' শব্দটি প্রশংসিত স্বভাবের প্রতি রূপক অর্থে প্রযোজ্য । এই অর্থটি আমরা প্রয়োগ করেছি ব্যক্তিত্বের উপর। কালাবীর মতানুসারে মধ্যম পঙ্থার এ সৌন্দর্য দ্বীন বা শরিয়তের প্রতি প্রযোজ্য । ব্যক্তিগত ভাবে বা সামগ্রিকভাবে সকল উম্মতের প্রতি কিংবা শরিয়তের প্রতি “ওয়াসাত' শব্দটি যেভাবেই প্রয়োগ করা হোক না কেনো তাফনীরে মাষহারী/২৭১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।