বিল হারকাতে গাইরাস্সুকুন। “আলাইহিম' শব্দটি কর্তৃকারকে অবস্থান গ্রহণ করার দরুণ কর্তৃবাচ্য হয়েছে (অর্থাৎ বাক্য বিশ্রেষণ করলে দেখা যায় “গইর' শব্দটি “মাগদুবি' শব্দটির কর্মপদ, যার কর্তৃপদ রয়েছে উহ্য)। আর লাম শব্দটি “গইর' শব্দের না সূচক-- কে অধিকতর শক্তিশালী করেছে যেনো প্রকৃত বাক্য ছিলো এরকম - লা মাগদুবি আলাইহিম ( না তাদের পথে, যাদের উপর আল্লাহ্র গজব অবতীর্ণ হয়েছে)। প্রতিশোধ স্পৃহার উল্লাস ও উদ্দীপনার নাম গজব। কিন্তু এর সম্পর্ক যখন আল্লাহ্র সঙ্গে করা হয়, তখন তার মর্ম হবে গজবের পরিণাম বা পরিসমান্তি। আযাব এবং দালালাহ্ শব্দ দু'টি হেদায়েত শব্দের বিপরীত অর্থবোধক শব্দ (যে পথ আল্লাহ্ পর্যস্ত পৌছায়, ওই পথের প্রতি বৈমুখ্যই দালালাহ্)। সে পথের রয়েছে অনেক স্তর। স্তরাত্তর। হজরত আদি বিন হাতেম থেকে বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন_ যাদের প্রতি গজব অবতীর্ণ হয়েছে তারা ইহুদী । আর যারা পথভ্রষ্ট, তারা খৃষ্টান। এই হাদিসটি ইমাম আহমদ তার মুসনাদে এবং ইবনে হাব্বান তার সহীহ্ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন । তিরমিজি স্বীকার করেছেন, হাদিসটি হাসান। অন্যান্যরাও আদি বিন হাতিম থেকে এ বর্ণনাটি পেশ করেছেন। হজরত আবু জর থেকে ইবনে মারদুবিয়াও এই হাদিসটির অনুরূপ বর্ণনা এনেছেন। ইবনে জারীর এবং ইবনে আবি হাতেম, হজরত ইবনে আব্বাস, হজরত ইবনে মাসউদ, রবী বিন আনাস এবং সাঈদ বিন আসলামের সঙ্গে এই ব্যাখ্যাটি সম্পর্কযুক্ত করেছেন । ইবনে আবি হাতেম বলেন, এই ব্যাখ্যাটিতে মতবিরোধ রয়েছে বলে আমার জানা নেই। আমি বলি, “গইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদৃদ্ল্লিন' অর্থাৎ গজব্গস্ত ও পথত্রষ্ট- এই শব্দ দুটিতে সাধারণভাবে সকল সত্যপ্রত্যাখ্যানকারী, অবাধ্য এবং বেদাতী সম্প্রদায় শামিল রয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ হত্যাকান্ড ঘটিয়েছে তাদের সম্পর্কে আল্লাহ্ বলেছেন- গজবুল্লাহি আলায়হি (তাদের প্রতি আল্লাহ্র গজব)। কাফের এবং বেদাতীদের সম্পর্কে বলেছেন ফামাজা বা'দাল হাক্বী-ইল্লাদ্ দালাল এবং আল্লাজিনা দল্া সা*ইউহুম ফিল হায়াতিদ্দুনিয়া। সুরা ফাতিহা পাঠ শেষে ক্ষণিক বিরামসহ আমীন বলা সুন্নত। হুস্ব এবং দীর্ঘ দু'অবস্থাতেই তাশদীদবিহীন অবস্থায় এই শব্দটি পাঠ করা যায়। হজরত ইবনে আব্বাস থেকে ইমাম বাগবী বলেছেন, আমীন শব্দের অর্থ শুনুন এবং কবুল করুন। অর্থাৎ হে আল্লাহ্! আমাদের প্রার্থনা শ্রবণ করুন এবং গ্রহণ করুন। হজরত ইবনে আব্বাসের উক্তিরূপে ইমাম ছা'লাবী উল্লেখ করেছেন, আমি নবী করিম স. এর নিকটে আমীন শব্দটির অর্থ জানতে চাইলাম । তিনি বললেন-_ ইফয়াল। ইবনে আবী শায়বা তার স্বরচিত গ্রন্থে এবং ইমাম বায়হাকী দালায়েল পুস্তকে হজরত আবু মায়সারা থেকে বর্ণনা করেছেন_ হজরত জিব্রাইল আ. রসুল স. কে সুরা ফাতিহা পাঠ করিয়েছেন এবং ওয়ালাদৃদ্বল্পিন শেষে বলেছেন, এবার বলুন আমীন। ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থে লিখেছেন_ উচ্চ মর্যাদাশালী ॥॥.011100118,00] আপীল মন,
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।