২য় পারা সুরা বাকারা £ আয়াত ১৪২ ঠে 1$51814 রঃ গালা 55617715212 ০০5৮৮476৬৬৪৬৮৪৪ 0 নির্বোধ লোকেরা বলিবে যে, তাহারা এযাবৎ যে ক্বিলা অনুসরণ করিয়া আসিতেছিল উহা হইতে কিসে তাহাদিগকে ফিরাইয়া দিল? বল, “পূর্ব ও পশ্চিম 'নাম্াহেরই । তিনি যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন ।” রসুল পাক স. হিজরতের পর মদীনায় এসে বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ে যাচ্ছিলেন । কয়েক মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ্পাকের নির্দেশে কেবলা পরিবর্তিত হয়। নতুন নির্দেশ অনুসারে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে থাকেন তিনি । এতে করে মদীনার ইহুদী ও মুশরিকরা অত্যন্ত অপ্রসন্ন হলো। ইবৃনে জারীর আল্লামা সুদ্দীর পদ্ধতিতে বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন, আল্লাহপাক যখন তার প্রিয় নবীকে বায়তুল মাকদিসের পরিবর্তে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পাঠের নির্দেশ দিলেন, তখন মক্কার মুশরিকেরা বলতে শুরু করলো, মোহাম্মদ তার ধর্ম সম্পর্কে নিজেই সংশয়াচ্ছন্ন। তারা ভাবতে শুরু করলো আমরাই ঠিক আছি, তাই মোহাম্মদ শেষ পর্যন্ত আমাদের কেবলাই গ্রহণ করেছে। এভাবে আস্তে আস্তে সে আমাদের ধর্মকে গ্রহণ করতে থাকবে। বাগবী বলেছেন, মদীনার ইহুদীরা বলতে শুরু করলো, মোহাম্মদ হিংসার বশবর্তী হয়ে আমাদের কেবলা পরিত্যাগ করেছে । আয়াতে বলা হয়েছে-_ নির্বোধ লোকেরা বলবে তারা এযাবং যে কেবলা অনুসরণ করে আসছিলো, কি কারণে তা পরিত্যাগ করলো? এখানে নির্বোধ লোক বলতে 'সুফাহা' শব্দটি ব্যবহৃত হয়েছে। শব্দটির উৎপত্তি “সাফাহাত' থেকে । “সাফাহাত' এর আভিধানিক অর্থ চঞ্চলতা, চট্ুলতা, নির্রুদ্ধিতা ইত্যাদি । এখানে “সুফাহা' বলে চিহ্নিত করা হয়েছে মুনাফিক, ইহুদী ও মুশরিকদেরকে। নির্ুদ্ধিতার তাফসীরে মাযহারী/২৬৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।