কিছু বলার নেই। তোমরা যদি না মানো তবে নাই বা মানলে, কিন্ত আমরা তো মানি । তোমরা মুশরিক আর আমরা মুখলিস (অকপট) । হজরত সাঈদ বিন জোবায়ের বলেছেন, এখলাস (অকপটতা) অর্থ, কেবল আল্লাহ্্পাকের প্রসন্রতা প্রাপ্তির জন্য কর্ম সম্পাদন। লোক দেখানো মনোভাবের সেখানে কোনোই প্রশ্রয় নেই। ফজল বলেছেন, লোকনিন্দার কারণে মন্দকর্ম পরিত্যাগ করা রিয়া। আর মানুষের প্রশংসা অর্জনার্থে সৎকর্ম সম্পাদন করা শিরিক। এখলাস এই রিয়া এবং শিরিক থেকে মুক্ত থাকার নাম । তোমরা কেনো এরকম বলো যে, হজরত ইবাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরেরা ইহুদী অথবা খৃষ্টান। তোমরা তাদেরকে ইহুদী খৃষ্টান বলছো আর আমি (আল্লাহ) বলছি, তারা ছিলেন বিশুদ্ধ মুসলমান । তারা সকলেই ছিলেন হজরত ইব্রাহিমের ধর্মমতানুসারী। তওরাত ও ইঞ্জিল অবতীর্ণ হয়েছে হজরত ইব্রাহিমের পরে। সুতরাং তিনি কীভাবে ইহুদী খৃষ্টান হতে পারেন? তওরাত নাজিলের পূর্বে হজরত মুসা ছিলেন হজরত ইব্রাহিমেরই একনিষ্ঠ অনুসারী । তোমরাও একথা জানো । জেনে শুনে তোমরা তওরাত ও ইঞ্জিলে বর্ণিত বিষয়াবলী গোপন করে যাচ্ছো । সুতরাং তোমাদের চেয়ে অধিক সীমালংঘনকারী আর কে? এ প্রশ্নের আগেই আল্লাহতায়ালা যে মোক্ষম প্রশ্নটি উত্থাপন করেছেন তার জবাব ইহুদী খৃষ্টান সম্প্রদায় দিতে অক্ষম। প্রশ্নটি হচ্ছে, তোমরা কি বেশী জানো, না আল্লাহপাক? যারা সাক্ষ্য গোপন করে তারা জালেম (সীমালংঘনকারী)। তওরাতে এই সাক্ষ্যটি লিপিবদ্ধ ছিলো যে, হজরত ইব্রাহিম মুশরিক ছিলেন না, ছিলেন মুখলিস (বিশুদ্ধাচারী)। ছিলেন ইহুদীবাদ ও থৃষ্টানবাদের অপবিভ্রতা থেকে অনেক উবে তদুপরি রসুলপাক স.ও তার বিশুদ্ধতার সাক্ষ্য দিয়ে যাচ্ছেন। এর পরেও যারা প্রমাণকে প্রচ্ছন্ন করে রাখে, তারা যে আল্লাহ্র ভাষায় অধিকতর সীমালংঘনকারী সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। আল্লাহপাক অবিশ্বাসী ইহুদী ও খৃষ্টানদের কর্মকান্ড সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফহাল। তাই সতর্ক করে দিয়েছেন একথা বলে যে, তোমরা যা করো আল্লাহ্ সে সম্বন্ধে অনবহিত নন। শেষ আয়াতটি পূর্বোল্লিখিত একটি আয়াতের (১৩৪) পুনরালোচনা। পূর্বে উল্লেখিত আয়াতের মতো এই আয়াতেও অতীত উম্মতের (পূর্ব পুরুষদের) বিকৃত আমলের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, তোমাদের অর্জন সম্পর্কেই তোমরা জিজ্ঞাসিত হবে। পূর্বপুরুষদের কর্মকান্ড সম্পর্কে তোমাদেরকে কোনোই প্রশ্ন করা হবে না। কেউ কেউ বলেছেন, পূর্বের আয়াতটির (১৩৪) লক্ষ্য ছিলো গ্রন্থধারীরা (ইহুদী থৃষ্টানেরা)। আর এই আয়াতে সম্বোধন করা হয়েছে মুসলমানদেরকে । যাতে করে মুসলমানেরাও পূর্বপুরুষদের বিকৃত আমলের দুর্বলতা থেকে মুক্ত থাকতে পারে। কেউ কেউ বলেছেন, পূর্ববর্তী আলোচনাটি ছিলো নবীদের সম্পর্কে, আর এই আয়াতে অতীত উম্্ত বলতে বুঝানো হয়েছে যারা নবী নন এরকম পিতৃপুরুষদেরকে ৷ আল্লাহ্্পাকই অধিক জ্ঞাত । জগতে হা ৯ |||||||.ট|100110,001
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।