Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

“তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট এই বাক্যটির মাধ্যমে বিশ্বাসীদের জন্য সংরক্ষণ ও সাহায্যের অঙ্গীকার প্রদত্ত হয়েছে। আল্লাহপাক এই অঙ্গীকার এভাবে পূরণ করেছেন যে, কিছুকাল পরেই বনী নাজির গোত্র দেশত্যাগে বাধ্য হয়েছে। সমাপ্ত হয়েছে বনী কুরাইজার নিধনপর্ব এবং অন্য ইহুদী খৃষ্টানদের প্রতি আরোপিত হয়েছে জিজিয়া। “তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ'- একথার অর্থ, আল্লাহ্‌ বিশ্বাসী অবিশ্বাসী সকলের কথোপকথন শোনেন এবং তাদের উদ্দেশ্য ও অবস্থা সম্পর্কে জানেন। তিনি সর্বজ্ঞ বলেই একথা ভালোভাবে জানেন যে, প্রত্যেকে অবশেষে কী প্রতিফল প্রাপ্ত হবে? জ্ঞাতব্যঃ অসংখ্য সূত্রে এই ঘটনাটি বর্ণিত হয়েছে যে, মিসরের বিদ্রোহীরা হজরত ওসমানের গৃহ অবরোধ করে রেখেছিলো । কিছুকাল অবরোধের পর তারা একদিন তার বাড়ির প্রাচীর ডিঙ্গিয়ে তাকে আক্রমণ করে বসে । হজরত ওসমান করলো। ফিন্কি দিয়ে ছুটলো রক্ত । সে রক্ত গিয়ে পড়লো উন্মুক্ত কোরআন মজীদের পাতায়_ যেখানে লেখা ছিলো, “ফাসাইয়াক ফিকাহুমুল্লাহ' (তোমার জন্য আল্লাহই যথেষ্ট) । হজরত ওসমান তখন তার আঘাতপ্রাপ্ত হাতের দিকে তাকিয়ে বলেছিলেন, ইসলামের ইতিহাসে এটাই প্রথম হস্ত, যা বিনা দোষে রক্তরঞ্জিত হলো। একথাও বর্ণিত হয়েছে যে, ওই পাষন্ড হস্তারকেরা পরবর্তীতে অপঘাতে মৃত্যুবরণ করেছে। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, খৃষ্টানদের ঘরে কোনো শিশু ভূমিষ্ঠ হলে সাতদিন পর তাকে মামুদিয়া নামক রঙিন পানিতে চুবিয়ে দেয়া হতো। তারা ধারণা করতো, এতে শিশু পবিব্র হয়ে যায় এবং তার সমস্ত ক্রেদ দূরীভূত হয় । একর্মটি তারা করতো খতনার বদলে । ওই জলরঞ্জনের সময় তারা বলতো, শিশুটি এবার খাটি খৃষ্টান হয়ে গেলো। তাদের এই অলীক বিশ্বাসের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে- রঙে অ'্লাহ্‌ অপেক্ষা কে অধিকতর সুন্দর? এখানে রঙ অর্থ হবে আল্লাহ্‌র দ্বীন, ফিতরত বা প্রকৃতি । অর্থাৎ শিশুকে রঞ্জিত করার বিধান অপেক্ষা আল্লাহ্‌র বিধানই শ্রেয়তর। তাই শিক্ষা দেয়া হয়েছে- বরং তোমরা এরকম বলো, আমরা আল্লাহ্র ইবাদতকারী | সুরা বাকারা £ আয়াত ১৩৯,১৪০,১৪১ প্ত 5৫ ৫৯, 2০54 ৫ রি ৯০ টি ৫০৫৮৫ পু পর্ণ চি 1 (41554 ৮624/১৮4ভ& তাফসীরে মাযহারী/২৬৬ . ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।