Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব এবং তার বংশধরগণের প্রতি অবতীর্ণ কিতাব হচ্ছে ওই দশটি সহিফা-_ যা প্রকৃত পক্ষে হজরত ইব্রাহিমের প্রতি অবতীর্ণ হয়েছিলো। তার সন্তানদের জন্যই ওই সহিফা নাজিল হয়েছিলো বলেই বংশধরগণের প্রতি অবতীর্ণ- এরকম বলা হয়েছে। দৃষ্ান্তস্বরূপ বলা যেতে পারে, কোরআন মজীদ অবতীর্ণ হয়েছে রসুলপাক স. এর উপর । এতদসত্বেও যদি এরূপ বলা হয় যে, আমাদের প্রতি অথবা শেষ উম্মতের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তবুও তা রীতিবিরুদ্ধ হবে না। বংশধর বুঝাতে এখানে “'আসবাত' শব্দটি ব্যবহার করা হয়েছে। বনী ইসরাইলের গোত্রগুলোকে আসবাত বলে। তাদের গোত্রসংখ্যা ছিলো বারোটি। হজরত ইয়াকুব ছিলেন দ্বাদশ সন্তানের পিতা । তীর প্রতিটি সন্তানের বংশধারা পৃথক পৃথক গোত্র হিসেবে পরিচিত। কতিপয় ভাষ্যকারের অভিমত এই যে, হজরত ইয়াকুবের দ্বাদশ পুত্র নিজেরাই আসবাত। তাদেরকে একারণেই আসবাত বলা হয় যে, তাদের সন্তানেরা ছিলো পৃথক পৃথক বারোটি দলে বিভক্ত । এরকমও বলা যায় যে, তাদের মধ্যে সম্ভানের সন্তানকে সাবত্‌ বলার রেওয়াজ ছিলো । রসুলপাক স. হজরত হাসান ও হজরত হোসাইনকে সাবৃতাঈন বলে সম্বোধন করেছেন। আর হজরত ইয়াকুবের সন্তানেরা ছিলেন হজরত ইব্রাহিমের প্রপৌত্র। এদিক দিয়ে তারা হজরত ইব্রাহিমের আসবাত। “আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না'_ একথার অর্থ, আমরা সকল নবীকেই নবী বলে মান্য করি। খৃষ্টান এবং ইহুদীরা কাউকে মানে এবং কাউকে মানে না। আমরা সেরূপ নই । কাউকে বিশ্বাস করবো কাউকে করবো না- এরকম বিশ্বাস- অপবিশ্বাস বরং অবিশ্বাস । আমরা স্বীকার করি, আল্লাহ্পাকের সকল নবী ও রসুলই সত্য। আমরা তার নিকট আত্মসমর্পণকারী- একথার অর্থ, আমাদের ধর্ম প্রকৃতপক্ষে হজরত ইবাহিম আ. এর-ই ধর্ম। হজরত ইব্রাহিম ছিলেন আত্মসমর্পণকারী । আমাদের নবী হজরত মোহাম্মদ স.ও আত্মসমর্পিত। সকল নবী রসুলও তাই। তাদের আত্মসমর্পণের বিষয়ে কোনো পার্থক্য নেই, আমরাও সেরকম পার্থক্যরহিত আত্মসমর্পনকারী । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুলপাক স. এরশাদ করেছেন, ইহ্‌- পরকাল উভয়স্থানে হজরত ঈসা আমার নিকটতর । তার নবুয়তের সময়ও আমার সময়ের সর্বাপেক্ষা নিকটে । সকল নবী ত্রাতৃত্ববন্ধনে আবদ্ধ যদিও তারা পৃথক মায়ের সন্তান । তাদের সকলের দ্বীন এক । আমার ও হজরত ঈসার মাঝখানে আর কোনো নবীর আগমন ঘটেনি । বোখারী ও মুসলিম। আমি বলি, নবীগণের ভ্রাতৃত্ববন্ধন এবং মাতৃত্বের পৃথকতা বর্ণনার উদ্দেশ্য হচ্ছে নবীগণের মূল এক । আর তা হলো ওহী বা প্রত্যাদেশ- যদ্দারা নবীগণ নবুয়তপ্রাপ্ত হন। আর মাতৃত্ব পৃথক বলার কারণ এই যে, শরিয়তের শাখা প্রশাখায় তারা তাফসীরে যাযহারী/২৬৪ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।