Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

$ 58০৮১ ও: ১৮:665:5 ০৮৪৬০০৬৩০৪৮ £১6552 ৮ ১৩. পলা 1৯ 4440245৬ ৩৬8১৭ 55081 045 (2) তাহারা বলে, “ইহুদী বা খৃষ্টান হও' ঠিক পথ পাইবে । বল, “বরং একনিষ্ঠ হইয়া আমরা ইব্রাহীমের ধর্মাদর্শ অনুসরণ করিব।' এবং সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না।' [2 তোমরা বল, “আমরা আল্লাহৃতে বিশ্বাস করি এবং যাহা আমাদের প্রতি এবং ইব্রাহীম, ইসমাঈল, ইয়াকুব ও তাহার বংশধরগণের প্রতি অবতীর্ণ হইয়াছে, এবং যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে ঈসা, মুসা ও অন্যান্য নবীগণকে দেওয়া হইয়াছে। আমরা তাহাদের মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তাহার নিকট আত্ম-সমর্পণকারী 1" ইহুদী ও খৃষ্টানদের আহবানের বিরুদ্ধে আল্লাহপাক মুসলমানদেরকে একথা বলার শিক্ষা দিচ্ছেন যে, বরং আমরা হজরত ইব্রাহিমের ধর্মাদর্শকেই আশ্রয় করবো । তিনি কখনোই অংশীবাদী ছিলেন না। ইব্রাহিমের ধর্মাদর্শ অর্থ দ্বীনে হানিফ । 'হানিফ' শব্দটি উদগত হয়েছে “হানফুন' শব্দ থেকে_ যার অর্থ কোনো বিশেষ পদ্ধতি থেকে বিমুখ বা বিচ্ছিন্ন হওয়া । এখানে একথাটির অর্থ দীড়াবে_ এই সকল বিকৃত ধর্মমত থেকে পৃথক হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া। ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করবো একথাটি প্রকারান্তরে ইহুদী ও খৃষ্টানদের প্রতি সত্যের আহবান। প্রচ্ছন্ন অর্থ হচ্ছে আমরা ইব্রাহিমের ধর্মমতানুসারী | সুতরাং তোমরাও তার ধর্মমতাদর্শের দিকে এসো। তিনি যেমন সকল বিকৃত ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আমরাও সেইরূপ করেছি। তোমরাও সেরূপ করবে । তিনি অংশীবাদী ছিলেন না। _ এ বাক্যটিও ইহুদী ও খৃষ্টান ধর্মমতের প্রতি চরম প্রতিবাদ । একথার মাধ্যমে যেনো বলা হচ্ছে, তোমরা যেমন অংশীবাদকে প্রশ্রয় দিয়েছো, হজরত ইব্রাহিম কিছুতেই সেরকম ছিলেন না। আল্লাহপাক আরো শিক্ষা দিয়েছেন, হে মুসলমানেরা তোমরা একথাও বলো, আমরা আল্লাহ্‌র প্রতি বিশ্বাসী এবং বিশ্বাসী কিতাব সম়হের প্রতি যা অবতীর্ণ হয়েছে আমাদের উপর এবং ইবাহিম, ইসমাইল এবং ইয়াকুব ও তার বংশধরগণের উপর এবং ঈসা, মুসা ও অন্য নবীগণের উপর-_ এখানে এ বক্তব্যে অবতারিত কিতাব সমুহের মধ্যে সর্বাগ্রে উল্লেখ করা হয়েছে কোরআন মজীদের কথা । এই বর্ণনাভঙ্গির মাধ্যমে একথাই বুঝতে হবে যে, কোরআন মজীদই অন্য সকল আসমানী কিতাব বিশ্বাসের শুরু, শিরোনাম বা কারণ। মাযহারী/২৬৩ রর তাফসীরে ॥11.2111001117.0011

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।