“ইলাহা ও ওয়াহিদা" অর্থ এক আল্লাহ্ । শুধু আল্লাহ্ বললেই তৌহিদ বা একত্ববাদের বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠতো । তবুও ইলাহা ও ওয়াহিদা বলা হয়েছে এই কারণে যে, আল্লাহ্পাকের অতুলনীয় এককত্ব যেনো অধিকতর বিশ্বাস্য বলে প্রতিভাত হয়। এক আল্লাহ বলে আরেকটি সন্দেহের সুযোগ রুদ্ধ করা হয়েছে! তা হচ্ছে কেউ হয়তো এমনও কুধারণা করতে পারতো যে, হজরত ইয়াকুব এবং তার পিতৃপুরুষের উপাস্য এক ছিলো না। ইলাহা ও ওয়াহিদা বলে ওই সন্দেহের সুযোগটি নস্যাৎ করে দেওয়া হয়েছে। পরের আয়াতে বলা হয়েছে, এই উম্মত অতীত হয়েছে- এখানে উম্মত অর্থ হজরত ইয়াকুব ও তীর সন্তান-সন্ততি । উম্মত শব্দটির আসল অর্থ উদ্দেশ্য । দল বা সম্প্রদায়কে এ কারণেই উম্মত বলা হয় যে, সাধারণত মানুষ গোষ্ঠী বা সম্প্রদায়ের পথ নির্দেশকেই উদ্দেশ্য বানিয়ে নেয়। তারা যা অর্জন করেছে তা তাদের । তোমরা যা অর্জন করেছো তা তোমাদের- একথার অর্থ প্রত্যেককে তার নিজ কার্ষের জন্য প্রশ্ন করা হবে। অন্যের কৃতকর্ম সম্পর্কে তার কোনো দায় নেই। আয়াতের শেষে সে কথাই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা যা করতো সে সম্পর্কে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে ইকরামা এবং সাঈদের পদ্ধতিতে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন-_ ইহুদী ইবনে সুরিয়া একবার রসুলপাক স.-কে বললো, এটাই প্রকৃত হেদায়েত যার উপর আমরা রয়েছি। আপনি যদি আমাদের অনুসরণ করেন, তবে আপনিও হেদায়েত পাবেন । বাগবী লিখেছেন, হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, মদীনার কতিপয় বিশিষ্ট ইহুদী কাব বিন আশরাফ, মালিক বিন হানিফ, ওয়াহাব বিন ইয়াহদ, আবু ইয়াসির বিন আফতাব এবং নাজরানের খৃষ্টানেরা মিলে একবার মুসলমানদের সঙ্গে তুমুল বচসায় লিপ্ত হয়েছিলো । খুব হৈ চৈ বাধিয়েছিলো তারা । ইহুদীরা বলেছিলো, আমাদের নবী হজরত মুসা সর্বশ্রেষ্ঠ । আমাদের কিতাবও সর্বশ্রেষ্ঠ কিতাব । আর আমাদের ধর্মও সকল ধর্ম অপেক্ষা উত্তম । খৃষ্টানেরা বলেছিলো, আমাদের নবীর কিতাব ও ধর্ম সকল নবী, কিতাব ও ধর্মের চেয়ে মহান। এভাবে কথা বলে ইহুদীরা এবং খৃষ্টানেরা তারম্বরে মুসলমানদেরকে তাদের ধর্মের প্রতি আহবান জানাতে শুরু করলো । তখন অবতীর্ণ হলো- সুরা বাকারা ঃ আয়াত ১৩৫, ১৩৬ 62550185055 5555858406 10)765441056586005-45478 রা তাফসীরে যাযহারী/২৬২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।