Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

(1 এই উম্মত অতীত হইয়াছে_ তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের; তোমরা যাহা অর্জন করিবে তাহা তোমাদের । তাহারা যাহা করিত সে সম্বন্ধে তোমাদিগকে কোন প্রশ্ন করা হইবে না। ইহুদীদের মিথ্যাচারের জবাবে আল্লাহপাক জানাচ্ছেন, হে ইহুদীরা- তোমরা হজরত ইয়াকুব সম্পর্কে অযথা অপবাদ দিচ্ছো কেনো? তিনি যখন অসিয়ত করছিলেন, তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিলে? ছিলে না। তবে কেনো তোমরা এমতো দাবি পেশ করছো যে, হজরত ইয়াকুব তার সন্তানদেরকে ইহুদীবাদের উপর স্থির থাকার নির্দেশ দিয়েছিলেন। কেউ কেউ বলেছেন, তোমরা কি তখন উপস্থিত ছিলে- এই প্রশ্নটি মুমিনদের উদ্দেশ্যে করা হয়েছে। যদি তাই হয়, তবে আয়াতের অর্থ দীড়াবে এ রকম- হে বিশ্বাসীরা! হজরত ইয়াকুব যখন অসিয়ত করেছিলো তোমরা কি তখন সেখানে ছিলে? ছিলে না। বরং আল্লাহপাক প্রত্যাদেশের মাধ্যমে তোমাদেরকে সে সময়ের প্রকৃত ঘটনা সম্পর্কে জানাচ্ছেন। প্রকৃত ঘটনা হলো হজরত ইয়াকুব তার সন্তানদেরকে ইসলামের উপরে স্থির থাকবার নির্দেশ দিয়েছিলেন । আতা বলেছেন, আল্লাহতায়ালার নিয়ম এই যে, অন্তিম সময়ে নবী ও রসুলগণকে পৃথিবীতে থাকা না থাকা- উভয়টির অধিকার দান করেন । এই নিয়ম এখন আপনার ইচ্ছা- আপনি এখুনি যাবেন, যাত্রা বিলম্বিত করবেন; না কি যাবেনই না। হজরত ইয়াকুব অসিয়ত সম্পাদন পর্যন্ত থাকতে সম্মত হলেন এবং তার সন্তানদেরকে আয়াতে বর্ণিত নির্দেশ দানের পর যাত্রা করলেন পরপারে । পুত্রগণ বলেছিলেন, আমরা আপনার এক আল্লাহর ও আপনার পিতৃপুরুষ ইবাহিম, ইসমাইল ও ইসহাকের আল্লাহ্‌র ইবাদত করবো। এবং আমরা তার নিকট আত্মসমর্পণকারী । এখানে তাদের আসল পিতৃপুরুষ হচ্ছেন_ হজরত ইবাহিম, হজরত ইসহাক এবং হজরত ইয়াকুব। হজরত ইসমাইল ছিলেন হজরত ইসহাকের ভ্রাতা । তার বংশধারা ভিন্ন। তবুও পিতৃব্য হওয়ার সূত্রে তিনিও এখানে বনী ইসরাইলদের পিতৃপুরুষ হিসেবে উচ্চারিত হয়েছেন। আরববাসীদের নিয়ম হচ্ছে_ তারা পিতৃব্যকে পিতা বলে সম্বোধন করেন । আবার খালাকেও আম্মা বলে ডাকেন। রসুলপাক স. এরশাদ করেছেন, পিতৃব্য পিতা সদৃশ । হজরত আলী থেকে তিরমিজি এবং হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে তিবরানি এ হাদিসটি বর্ণনা করেছেন। একবার রসুল পাক স. তার চাচা হজরত আব্বাস সম্পর্কে বলেছিলেন, আমার আব্বাকে আমার নিকট নিয়ে এসো, আমার আশংকা হচ্ছে কুরাইশরা তার সাথে ওই আচরণই করবে যেমন ওরওয়া বিন মাসুদের সাথে করেছিলো সকিফ (সকিফ তাকে হত্যা করেছিলো)। তাফসীরে মাযহারী/২৬১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।