আঁকড়ে ধোরো। তিনি আরো নির্দেশ করেছেন-_ আমার পরে আবুবকর ও ওমরের অনুসারী হয়ো। সিরত্ল্লাজিনা আনৃআম্তা আলাইহিম_ এই বাক্যটি “সিরত্ল মুস্তাকীম' বাক্যটির পূর্ণ দ্যোতনাকে প্রকাশ করেছে। সুদৃঢ় ব্য্জনা সৃষ্টি করাই এরূপ বাকভঙ্গির উদ্দেশ্য । এতে করে একথাটিও প্রমাণিত হয়েছে যে,ওই সমস্ত লোকের পথ যাদের মুস্তাব্বীম হওয়ার বিষয়টি সুস্থীকৃত। এর অর্থ দীড়াবে এরকম- আয় আল্লাহ! আমাদেরকে ওই সমস্ত লোকের পথানুগামী করো, যাদেরকে তুমি করুণাসিক্ত করেছো । ওই করুণাসিক্ত লোকেরাই ইমান ও আনুগত্যের উপর সুপ্রতিষ্ঠিত । তারা হচ্ছেন নবী, সিদ্দিক, শহীদ ও সালেহ্। ইলাইহিম, আলাইহিম এবং লাদাইহিম কোরআন মজীদের যে বাক্যাবলীতে রয়েছে, সে সমস্ত বাক্যের বিরামস্থলে অথবা মিলিতাবস্থায় “হা'কে পেশ যুক্তাবস্থায় পাঠ করেছেন বারী হামজা । অন্যান্য ত্বারীগণ পাঠ করেছেন যের সহযোগে । ইবনে কাসীর বহুবচনের “মীম'কে মিলিতাবস্থায় (পরে সাকিন না থাকলে) পেশ সহযোগে এবং ইশ্বা সহ পড়েছেন। কিন্তু নিয়ম হলো পরবর্তী বর্ণ সাকিন হোক বা না হোক সর্বাবস্থায় ইশ্বা' করে বা না করে দুই নিয়মেই পাঠ করা সিদ্ধ। ওয়ারশ বলেছেন, আলিফ শূন্য মিলিতাবস্থায় ইশ্বা করে পাঠ করা সিদ্ধ । কিন্তু বহুবচনের “মীম' এর পর আলিফ মিলিত হলে, “হা' এর পূর্বাক্ষর যের বিশিষ্ট এবং “ইয়া' সাকিন হলে (যেমন_ বিহিমুল আসবাব এবং আলাইহিমুল কিতাল)। হামজা এবং কাসায়ী 'হা' এবং “মীম'কে পেশ সহযোগে পাঠ করেছেন। এ সকল বারী ব্যতীত অন্যান্য কারী “মীম' কে পাঠ করেছেন পেশ বিশিষ্ট অবস্থায় । প্রকৃত নিয়ম এটাই । কারীগণ “হা' কে যের যুক্ত অবস্থায় পাঠ করে থাকেন, যেহেতু তার পূর্বের “ইয়া' সাকিন অথবা যের বিশিষ্ট । এ ক্ষেত্রে মতানৈক্য রয়েছে কেবল বাক্যের মিলিতাবস্থায় । তবে বিরাম অবস্থায় পূর্বাক্ষর যের বিশিষ্ট থাকায় সকলেই যের যুক্ত পাঠকে মান্য করেছেন। এর পরেও অবশ্য ক্রী হামজার মতানৈক্য থেকেই যায়। গইরিল মাগদুবি অ'শাইহিম ওয়াদৃদ্বল্লিন- এই বাক্যটি আন্আমৃতা আলাইহিম বাক্যের ব্যাখ্যা বোধক। অর্থাৎ যাদেরকে আল্লাহতায়ালা তার করুণা দানে ধন্য করেছেন, তারাই পথন্রষ্টতা এবং আল্লাহৃতায়ালার গজব থেকে সুরক্ষিত। অথবা বাক্যটি একটি প্রকাশ্য বা বিমুক্ত বিশেষণ । এমতাবস্থায় সর্বনামকে অনির্দিষ্ট মেনে নিতে হয়_ ফলে কোনো নির্দিষ্ট বা নির্ধারিত দলকে নির্দেশ করা যায়না। যেমন, (যখন আমি কোনো কদর্য স্বভাব বিশিষ্ট লোককে অতিক্রম করি যে আমাকে গালি দেয়)। অথবা একথাও বলা যায় 'গইর' শব্দটি এমন বন্ত্রর সঙ্গে সম্বন্ধিত যে, তার বিপরীত শব্দ মাদ্ একটি হেদায়েত, এজন্য সর্বাবস্থায় তা সুনির্দিষ্ট । সম্বন্ধিত হওয়ার কারণেই এখানে সুনির্দিষ্ট অবস্থাটি এসেছে। যেমন বলা হয়-_আলাইকুম তাফসীরে মাযহারী/২৬ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।