Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

যে, যে ব্যক্তির মধ্যে এতাদৃশ গুণাবলী বিদ্যমান- একমাত্র চঞ্চলমতি, নির্বোধ ও মূর্থ ছাড়া অন্য কেউ তার আনুগত্যবিমুখ হবে না। আল্লাহপাক যখন তাকে (হজরত ইব্রাহিমকে) বলেছিলেন, “আসলিম' (আত্মসমর্পণ করো)। তখন তিনি বলেছিলেন, মহাবিশ্বের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম । আতা বলেছেন, আসলিম অর্থ, সত্তা ও সম্তাজাত সকল ক্রিয়াকলাপ আল্লাহ্র নিকট সমর্পণ করা। কালাবী বলেছেন, ধর্ম ও উপাসনারীতিকে বিশুদ্ধতার অলংকারে অলংকৃত করা । হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, হজরত ইব্রাহিম যখন পর্বত গুহা থেকে বেরিয়ে এসেছিলেন, তখন আল্লাহপাক তাকে “আত্মসমর্পণ করো" কথাটি বলেছিলেন । তাই আয়াতের মর্ম হবে- সেই সময়ের কথা স্মরণ করো, যখন আল্লাহপাক তাকে এমতো সম্বোধন করেছিলেন এবং তিনি নির্ছিধায় তার প্রতিপালকের নিকট সমর্পণের ঘোষণা দিয়েছিলেন। যদি তোমরা বিষয়টি সম্পর্কে অবগত হও, তবে বুঝবে ইব্রাহিম আমার কতো প্রিয়। হজরত ইব্রাহিমের সমর্পণের ঘোষণার প্রতিদান নির্ধারিত হলো এভাবে_নমরুদ তাকে আষ্ট্েপৃষ্ঠে বেধে চড়কের সাহায্যে অগ্নিকুন্ডে নিক্ষেপ করলো। তৎক্ষণাৎ হজরত জিব্রাইল এসে বললেন, আমি কি আপনার প্রয়োজনে আসতে পারি? হজরত ইন্রাহিম বললেন, না। আপনার কোনোই প্রয়োজন নেই। তিনি পুনরায় বললেন, আল্লাহ্পাকের নিকট প্রার্থনা করুন। নবী ইব্রাহিম বললেন, তিনি আমাকে দেখছেন। সুতরাং প্রার্থনা নিষ্প্রয়োজন। আল্লাহ্‌্পাকের প্রতি তার এই নির্ভরতা ও সমর্পণের বরকতে আল্লাহপাক অগ্নিকুন্ডকে তার জন্য শান্তিদায়ক কুঞ্জে পরিণত করে দিলেন । দীর্ঘদিনের প্রজ্বলিত লেলিহান অগ্নি তার কেশাগও স্পর্শ করতে পারলো না। হজরত ইব্রাহিম ও হজরত ইয়াকুব এই মর্মে তাদের পুত্রগণকে নির্দেশ (অসিয়ত) করেছিলেন, হে পুত্রগণ! আল্লাহ্‌ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন। সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুর সম্মুখীন হয়ো না। শুভকর্মের নির্দেশ দানকে বলে অসিয়ত। অসিয়ত শব্দের প্রকৃত অর্থ মিলন। নির্দেশ-উপদেশকে বলে অসিয়ত। হজরত ইব্রাহিমের সন্তান ছিলেন আটজন । হজরত ইসমাইল ছিলেন হজরত হাজেরা কিবতীয়ার গর্ভজাত। হজরত ইসহাক ছিলেন হজরত সারার পুত্র । অবশিষ্ট ছয় সন্তানের জননী ছিলেন কেনানবাসী ইয়াকতিনের কন্যা কানতুরা। হজরত সারার মৃত্যুর পর হজরত ইব্রাহিম তার পাণি গ্রহণ করেছিলেন। এই আট সন্তানকে অসিয়ত করেছিলেন হজরত ইব্রাহিম । আর হজরত ইয়াকুব অসিয়ত করেছিলেন তার দ্বাদশ পুত্রকে । . তাফসীরে মাযহারী/২৫৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।