Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, “মান আবাফা নাফসাহু" অর্থ, যে নিজে এই সত্য অবহিত হয়েছে যে, সে সন্তাব্যের বৃত্তবাসী- সে তার অস্তিত্বের সংরক্ষক নয়। অস্তিত্ব, স্থিতি ও স্থায়ীত্ব _- সকল কিছুই তার চিন্তার অতীত । আপন সত্তার প্রতি তার কোনো নির্ভরতা নেই। আল্লাহপাক যতোক্ষণ তাকে সংরক্ষণ করেন, ততোক্ষণই তার বিদ্যমানতা। আর সেই পরম সত্তা সম্ভাব্য জগতের আয়নায় প্রতিফলিত । প্রতিবিষ্বরূপে বিরাজমান তিনিই গগনমন্ডল ও মেদিনীমন্ডলের নূর । সৃষ্টি তার সত্তার যতোটুকু নিকটে, তিনি তদপেক্ষা অধিক সন্নিকটবর্তী । তার সঙ্গে সম্পর্কিত নয় এমন কোনোকিছুর অস্তিত্ব নেই। ধিনি এই জ্ঞান অর্জন করেছেন, তিনি মারেফাত (পরিচিতি) লাভ করেছেন। যে ব্যক্তি স্থীয় সত্তার এই অসহায়ত্ব নিগুঢ় তত্ব সম্পর্কে অনবহিত সে তার পরমপ্রতিপালকের মারেফাত থেকে বঞ্চিত। আল্লাহপাক একবার দাউদ আ. _ কে বললেন, হে দাউদ! তুমি তোমার সত্তার অনুসন্ধান করো, তাহলে আমার পরিচয় লাভ করবে । হজরত দাউদ বললেন, হে আমার প্রতিপালক! আমি কি করে আমার সম্তা ও আপনার পরিচয় লাভ করবো? আল্লাহপাক বললেন, তোমার অক্ষমতা, দুর্বলতা ও ক্ষয়িষ্ুতা সম্পর্কে চিন্তা করো । সেই সাথে চিত্তা নিবদ্ধ করো আমার ক্ষমতা, স্থায়ীত্ব ও কর্মকুশলতা সম্পর্কে। জেনে রাখা প্রয়োজন যে, যে জ্ঞান প্রত্যক্ষ, যে জ্ঞানের মাধ্যমে অর্জিত হয় নিঃসন্দিপ্ধ বিশ্বাস- শরিয়তের পরিভাষায় সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান। অজ্ঞতা ও মূর্খতা এর বিপরীতার্থক বস্তু । জ্ঞান লাত করার কয়েকটি উপায় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দর্শন নির্ভর, আরেকটি দলিল প্রমাণ নির্ভর এবং আরেকটি ওহী (প্রত্যাদেশ) নির্ভর । এলহাম বা ওহীর প্রতিবিম্ব দ্বারাও কখনো কখনো জ্ঞান অর্জিত হয়। মারেফাত হচ্ছে প্রত্যক্ষ দর্শনের ফল। মারেফাতবিদগণের কৃপাদৃষ্টিও মারেফাত লাভের মাধ্যম । মূর্খতা যেমন জ্ঞানের বিপরীত, তেমনি মারেফাত বা পরিচয়েরও পরিপন্থী । আলোচ্য আয়াতে সাফিহা শব্দের মাধ্যমে যে নির্বদ্ধিতার কথা বলা হয়েছে, সেই মূর্খতা বা অজ্ঞতা মারেফাতের পরিপন্থী । এমতাবস্থায় যে নির্বোধ বা নিজেকে নির্বোধ করেছে, একথার অর্থ দীড়াবে এরকম- যে দিব্যদৃষ্টিতে স্বীয় সত্তাকে চিনেনি। পৃথিবীতে আমি তাকে মনোনীত করেছি- একথার অর্থ হবে, আমি তাকে (হজরত ইব্রাহিমকে) খলিল বা বন্ধু বলে সম্বোধন করেছি। আর তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভ্ত, বরং অন্যতম। “সলিহিন" অর্থ সৎকর্মশীল হওয়া । সলেহ শব্দটি ফাসাদ শব্দের বিপরীত শব্দ। সলেহ শব্দের প্রকৃত অর্থ, অপরাধমুক্ত। হৃদয় অথবা বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ সংক্রান্ত সকল অপরাধ থেকে মুক্ত। এই বিশুদ্ধতা নিম্পাপ অবস্থাজাত। পাপ থেকে দূরত্ব যতো বাড়বে বিশুদ্ধতাও ততো অর্জিত হবে। বর্ণিত আয়াতে সলেহ অর্থ হবে, সলেহে কামেল বা পূর্ণ বিশুদ্ধতা । এই আয়াতটি যেনো পূর্ববর্তী আয়াতের প্রতিধ্বনি বা প্রমাণ। সার বক্তব্য হচ্ছে এই তাফসীরে মাযহারী/২৫৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।