Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

৩-9৮4%/4৩$০9৮১145৮36১৩৬ প0৬ ০1:৮5 22. ৯পাত ঠ পার্ণা (৮০১৪০477591 ০৫০৮ ০58) 5258 তক) 2৬৮৪৫৮৫০১৮৪ 28 311 51557 ও ০০৯৮১০৮০১১1০৮১১৩৩:৩)০০৮০৭ ৯৪) (71 যে নিজেকে নির্বোধ করিয়াছে সে ব্যতীত ইব্রাহীমের ধর্মাদর্শ হইতে আর কে বিমুখ হইবে। পৃথিবীতে তাহাকে আমি মনোনীত করিয়াছি; পরকালেও সে সতকর্ম পরায়ণগণের অন্যতম 0 তাহার প্রতিপালক যখন তাহাকে বলিয়াছিলেন, “আত্মসমর্পণ কর' সে বলিয়াছিল “বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম ।" (0 এবং ইব্রাহীম ও ইয়াকুব এই সম্বন্ধে তাহাদের পুত্রগণকে নির্দেশ দিয়া বলিয়াছিল, 'হে পুত্রগণ। আল্লাহ্‌ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করিয়াছেন। সুতরাং, আত্মসমর্পণকারী না হইয়া তোমরা কখনও মৃত্যুবরণ করিও না।' মিল্লাতে ইবরাহিম বা হজরত ইব্রাহিমের ধর্মাদর্শ ?বালোকের মতো উদ্ভাসিত। এই অনন্যসাধারণ ধর্মমত অবিশ্বাসী, অংশীবাদী, ইহুদী, খৃষ্টান সকলের নিকট সমাদৃত । যারা প্রকৃতার্থে নির্বোধ তারাই এই ধর্মমত থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই আয়াতে বলা হয়েছে, 'যে নির্বোধ সে ছাড়া কে এমন আছে, যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে বিমুখ!" “সাফিহা নাফ্সাহু' অর্থ, যে নিজেকে নির্বোধ করেছে। “সাফিহা' শব্দের প্রকৃত অর্থ- চঞ্চল, অপরিণামদর্শী। লাভক্ষতির চিত্তা না করেই যে কর্মসম্পাদন করে, তাকেই বলে নির্বোধ (সাফিহা)। এই নিরুদ্ধিতা কখনো সত্তাগত, কখনও মতাদর্শগত | যখন নির্বুদ্ধিতার কারণে অপমান, লাঞ্কনা বা ধ্বংস অবধারিত হয়, অথবা আদর্শগত চাঞ্চল্য মুর্খতাকে প্রকট করে দেয়, তখন চঞ্তচলমতি সেই ব্যক্তিকে রূপক অর্থে সাফিহা বা নির্বোধ বলা হয়। নির্বোধ ওই ব্যক্তি যে লাঞ্কুনা ও ধ্বংসের মুখে নিজেকে ঠেলে দেয়। এজন্যে কোনো কোনো ভাষ্যকার এমতো অর্থ করেছেন যে, যে নিজের সত্তাকে লাঙ্কিত করেছে সেই স্রষ্টাকে অস্বীকার করেছে। সে তখন প্রকৃত স্রষ্টাকে ছেড়ে তারই অনুরূপ অন্য কোনো সৃষ্টির উপাসনায় লিপ্ত হয়েছে । ইবনে কিসান এবং জুযাজ বলেছেন, “সাফিহা নাফসাহু' এর অর্থ, স্বীয় সত্তা সম্পর্কে অজ্ঞ। যারা গায়রুল্লাহ্র ইবাদত করে তারা আপন অস্তিত্বে পরিচয় রাখে না। তাই বলা হয়েছে, “মান আরাফা নাফসাহু ফাকৃদ আরাফা রব্বাহু ( যে নিজেকে জানে সে তার প্রভূ প্রতিপালককে জানে)। ৪2 তাফসীরে মাযহারী/২৫৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।