তিনি এরশাদ করেছেন, হজরত আদম যখন মাটি ও পানিতে, আমি তখনও নবী । আমি হজরত ইব্রাহিমের প্রার্থনা, হজরত ঈসার ভবিষ্যত বাণী আর আমার সম্মানিতা মায়ের স্বপ্নফল। আমার জন্মের সময়ে আমার মা দেখেছিলেন আমার মধ্য থেকে এমন একটি জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে; যার আলোকচ্ছটায় সিরিয়ার রাজপ্রাসাদ এসে পড়েছে দৃষ্টিসীমানায়। শরহে সুন্নাহ্ গ্রন্থে বাগবী এ হাদিসটি উল্লেখ করেছেন । হজরত আবু উমামা থেকে ইমাম আহমদও এরূপ বলেছেন। আয়াতসমূহ আবৃত্তি করবেন_ এখানে আয়াত অর্থ তওহীদ (এককত্) ও নবুয়তের নিদর্শনাবলী । হিকমত শিক্ষা দিবেন_ এ কথার অর্থ মারেফাতে ইলাহী (আল্লাহ্ পরিচিতি) এবং শরিয়তের বিধানাবলী শিক্ষা দিবেন। হিকমতের আরেক অর্থ সুন্নতে রসুল (রসুলের আদর্শ) । আরেক অর্থ তকদীর অথবা ইলমে ফিকাহ হওয়াও সম্ভব । তাদেরকে পবিত্র করবেন-এ কথার অর্থ মানুষকে শিরিক ও পাপ থেকে পবিত্র রাখবেন। কেউ কেউ বলেছেন, জাকাত আদায় করবেন। ইবনে ফিসল বলেছেন, তিনি কিয়ামতের দিন মানুষের ফাসেক হওয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। শেষ বাক্যে বলা হয়েছে 'ইন্নাকা আন্তাল আধীযুল হাকীম ।' হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, আযীয অর্থ সমকক্ষতাহীন। কালাবী বলেছেন, প্রতিশোধ গ্রহণকারী । কেউ কেউ বলেছেন, যিনি অজেয় তিনিই আযীয । কেউ আবার বলেছেন, অন্যের সাহায্য ব্যতিরেকেই যিনি বিজয়ী তিনিই আযীয। “হাকীম' শব্দের অর্থ কুশলী । চরম কুশলী। সর্বোৎকৃষ্ট জ্ঞানী। আল্লাহপাকই সমধিক অবগত। ভ্রাতুম্পুত্র সালমা এবং মুহাজিরকে বললেন, তোমরা মুসলমান হয়ে যাও। তোমরা তো জানোই তওরাতে লিপিবদ্ধ রয়েছে, আমি ইসমাইলের বংশে একজন নবী প্রেরণ করবো যার নাম হবে আহমদ ৷ সেই নবীকে যে বিশ্বাস করবে সে পথপ্রাপ্ত হবে । যে বিশ্বাস করবে না সে হবে অভিশপ্ত। পিতৃব্যের কথা শুনে সালমা মুসলমান হয়ে গেলেন। আর মুহাজির করলো অস্বীকার । এই ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হলো_ সুরা বাকারাঃ আয়াত ১৩০, ১৩১, ১৩২ পা রেপ গ৫ 29 রি ৫45 265 2০54৫ ৫55 গপত দু ৫ গর্ত ৬৪১১৭৮০৪৮০৪৮০৩১)৫%৮)৪৩০সি তাফসীরে মাযহারী/২৫৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।