Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

(আমার বংশধর থেকে) এরকম বলেছেন। এতে প্রতীয়মান হয় যে, তার পরবর্তী বংশধরগণের সবাই বিশ্বাসী হবেন না। কেউ কেউ হবে কাফের। “মানাসিকানা' অর্থ ইবাদতের নিয়ম পদ্ধতি । প্রধানতঃ হজের নিয়ম পদ্ধতি । 'নুছক্‌' শব্দের প্রকৃত অর্থ কঠোর উপাসনা । হজ শ্রমসাধ্য ইবাদত বলেই “মানাসিক' শব্দের মর্ম গ্রহণ করা হয়েছে হজ রূপে । বাগবী বলেছেন, আল্লাহপাক পিতাপুত্রের এই প্রার্থনাও কবুল করেছিলেন। তিনি তাদেরকে আরাফার দিনে হজরত জিব্রাইলের মাধ্যমে হজের সকল অনুষ্ঠান শিক্ষা দিয়েছিলেন । আরাফার মাঠে হজের নিয়মপদ্ধতি শিক্ষাদানের পর হজরত জিব্রাইল, হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইলকে লক্ষ্য করে বলেছিলেন- আপনারা কি হজ অনুষ্ঠানের পরিচয় লাত করেছেন। তারা জবাব দিয়েছিলেন, হ্যা । সেদিন থেকে ওই হ্যানের নাম হয় আরাফাহ্‌। যার অর্থ পরিচয় বা পরিচিতি । আমাদের প্রতি ক্ষমাপরবশ হও (ওয়াতুব আলাইনা) -এ কথার অর্থ আমাদের তওবা কবুল করো। নবী রসুলগণের এরকম প্রার্থনা পাপ থেকে অব্যাহতির উদ্দেশ্যে নয়, কারণ তারা পাপহীন। প্রার্থনার এরকম বাকভঙ্গির মূল উদ্দেশ্য দৃষ্টান্ত স্থাপন করা এবং এ কথার সত্য সাক্ষ্য ঘোষণা করা যে_ নিঃসন্দেহে আল্লাহ্‌ ক্ষমাপরবশ, পরম দয়ালু (তাওয়াবুর রহীম)। সুরা বাকারাঃ আয়াত ১২৯ পাপা 20১০ রর ৭9০০ 4৮052 5158 * ৬ + ৯৮ উপ 24553605090 545১5426 ? রঙ ক 4৫ চি ০১৭12410015, (% হে আমাদের প্রতিপালক! তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট এক রসুল প্রেরণ করিও যে তোমার আয়াতসমূহ তাহাদের নিকট আবৃত্তি করিবে; তাহাদিগকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাহাদিগকে পবিত্র করিবে । তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতটিও একটি পবিত্র প্রার্থনা । বলা বাহুল্য, এই প্রার্থনাও আল্লাহপাক মপ্ত্রর করেছিলেন। যে মহান রসুলের জন্য ছিলো হজরত ইব্রাহিম আ.- এর আর্তি; সেই রসুল অবশেষে এসেছিলেন । তিনি হচ্ছেন-রহ্মাতুল্পিল আলামিন-_ হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্‌ সাল্লাম । তাফসীরে মাযহারী/২৫৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।