কোনো কোনো ভাষ্যকার বলেছেন, আল্লাহপাকের নির্দেশে হজরত জিব্রাইল হজরত ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন। হজরত আব্দুল্লাহ্ ইবৃনে আব্বাস বলেছেন-_ হজরত ইব্রাহিম পাচ পাহাড়ের পাথর দিয়ে কাবা নির্মাণ করেছিলেন । পাহাড়গুলো হচ্ছে- ১. হেরা, ২. সিনাই, ৩. সিরিয়ায় অবস্থিত লুবনান, ৪.জুদী এবং ৫.জায়তা। ভিত্তিস্থাপন হয়েছিলো হেরা পর্বতের পাথর দ্বারা । দেয়ালের গথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াদের উচ্চতা পর্যস্ত পৌঁছলো তখন হজরত ইব্রাহিম বললেন, ইসমাইল! এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো, যাতে এদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। হজরত ইসমাইল অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু হজরত ইব্রাহিমের তা মনঃপুত হলো না। তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন । পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হজরত ইসমাইল । পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হলো- হে ইসমাইল! আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায়। সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হজরত ইসমাইল পর্বতাভ্যন্তর হতে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন। এভাবেই হাজরে আসওয়াদ পেলো তার যথা অবস্থান। কেউ কেউ বলেছেন, আল্লাহপাক আকাশে একটি ঘর তৈরী করেছিলেন, তার নাম “বায়তুল মামুর'। ফেরেশতাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন, বায়তুল মামুরের ছায়া অবলম্বনে জমিনে একটি ঘর প্রস্তুত করো । কেউ বলেছেন, হজরত আদমই সর্বপ্রথম কাবাগৃহ নির্মাণ করেছিলেন । মহাপ্লাবনের সময় সে ঘরের চি মুছে গেলে হজরত ইব্রাহিম তা পুনঃনির্মাণ করেন। কাবা নির্মাণকালে পিতা-পুত্র মিলে প্রার্থনা করেছিলেন_ হে আমাদের প্রভৃপ্রতিপালক! তুমি আমাদের এই কাজ গ্রহণ করো । নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। অর্থাৎ হে আমাদের আল্লাহ! তুমি সর্বশ্রোতা তাই আমাদের প্রার্থনা শ্রবণ করো এবং সর্বজ্ঞাতা তাই আমাদের উদ্দেশ্য সম্পর্কেও তুমি সবিশেষ অবহিত। হে আমাদের আল্লাহ! তুমি তোমার সকল নির্দেশের প্রতি আমাদেরকে বিশুদ্ধ সংকল্পবিশিষ্ট ও পূর্ণসমর্পিত করে দাও । রসুলপাক স. এরশাদ করেছেন, সেই প্রকৃত মুসলমান যার বাক ও রসনা থেকে অন্য মুসলমানেরা নিরাপদ । একথার তাৎপর্য হচ্ছে যে, প্রকৃত মুসলমান সেই, যে পাপমুক্ত। যার দ্বারা অন্য মানুষের কোনো ক্ষতির আশংকা নেই। ইসলামের প্রকৃত রূপ এরকমই প্রবৃত্তি প্রশান্ত (মোতমাইন্না) হলেই কেবল এই উচ্চ মর্যাদার অধিকারী হওয়া যায়। আমার বংশধর থেকে তোমার অনুগত এক উম্মত সৃষ্টি করো- একথার মাধ্যমে বুঝা যায়, পরবর্তী বংশধরদের জন্য তার ্নেহসিক্ত প্রার্থনা উচ্চারিত হয়েছে_ কিন্ত সে প্রার্থনা সামগ্রিকভাবে সকলের জন্য নয়। তাই 'মিন জুররিয়্যাতিনা তাফসীরে মাযহারী/২৫৪ . ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।